আমার প্রিয় পোস্ট

.....!!

বৃষ্টির গল্প ! (চলছে...)

২১ শে মার্চ, ২০০৭ ভোর ৫:০৬

শেয়ার করুন:                   Facebook

আকাশ ভারী করে বৃষ্টি নামছে- আমার দেখেই মেজাজ খারাপ! সকাল, দুপুর, বিকেল- সারাদিন বৃষ্টি-এর মানে কি? কিন্তু রিনের মন ভালো- তার খুব ইচেছ করছে বৃষ্টি তে খালি পায়ে হাটতে...বৃষ্টির ফোটা পড়ছে, রিন গলায় সুর তোলার চেষ্টা করছে- সুর ভালো হচ্ছে না- আমার মেজাজ আরো চরমে। "অ্যাই মেয়ে, চুপ কর"- বলে ফেলতে পারলে ভালো হতো- কিন্তু বলা যাচ্ছে না। একটা চড় লাগাতে পারলে সবচে' ভালো হয়-একেবারে চুপ! কিন্তুসাহস পাচ্ছি না।

( এই অংশটা রিনের লেখা...)
রিন বোধহয় বুঝতে পেরেছে আমি কিছুটা বিরক্ত। দু'বার আড়চোখে তাকালোও। তবে তাতে ওর কিছু এসে যায় বলেও মনে হয় না। মেয়েটাকে আমার মাঝে মাঝে ভীষণ ফাজিল মনে হয়। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করছি শেষ পর্যন্ত ওকে কঠিন কিছু বলতে চেয়েও কেন জানি বলা হয় না।

আমি চোখে যথেষ্ট বিরক্তী এনে, ভ্রু কুচকে দেখার চেষ্টা করলাম মেয়েটা কি করছে। সেকি! রিন দেখি রাস্তায় নেমে পড়েছে এতক্ষনে। উহ! এতটা বাড়াবাড়ির কোন মানে হয় না। আমি খানিকটা গলা বাড়িয়ে ডাকলাম- "রিন! কি হচ্ছেটা কি?" রিন বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল "তুইও আয়না, একটু ভিঁজি...."। আমি জবাব দিলাম না।

রিন মুখটা ঘুরিয়ে নিল। একটু কি অভিমান করল! আমি মাঝে মাঝে ওকে বুঝি না। ওদিকে রিন ঝুম বৃষ্টিতে খালি পায়ে বৃষ্টির ফোঁটা দেখছে আর হাসছে। ওর চোখে মুখে শিশুর সরলতা আর উচ্ছাস। কামিজটা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে সেদিকে ভ্রুক্ষেপও নেই। ও দুই হাত প্রসারিত করে দিল যেন বৃষ্টিকে আলিঙ্গন করছে। মুখ উপরে তুলে চোখ বুঁজে থাকা রিনকে মনে হলো বৃষ্টির প্রতিটি ফোঁটা সে উপভোগ করছে।

আমি হঠাৎ অবাক হয়ে খেয়াল করলাম আমার ভাল লাগছে। বেশ ভাল। একটু আগের ব্যবহারের জন্য একটু কি অনুশোচনা হচ্ছে! রিনকে কি আবার ডাকবো, নাহ্ এক মুহুর্ত ভাবলাম, মাথা কাজ করছে না। মনে হচ্ছে বৃষ্টি আমাকে ডাকছে। নাকি রিন এর গলা এটা ? একটা ঘোরের মধ্যে আমি পা বাড়ালাম ঝুম বৃষ্টিতে ...।


( কেউ continue করবেন?)

 

 

  • ৭ টি মন্তব্য
  • ২৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১১
comment by: অতিথি বলেছেন: থাপ্পর লাগান। ;)
২. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:৩৬
comment by: পিয়াল বলেছেন: রিন চাচ্ছে না আমি থাপ্পর লাগাই...বরং আদর করি!!!
৩. ২৮ শে মার্চ, ২০০৭ ভোর ৬:১৩
comment by: আইরিন সুলতানা বলেছেন: ইচ্ছেটা তো অন্য পরেই বেশী মনে হচ্ছে..... বৃষ্টি ভেজার আহ্বান মানেই তো আর ............

তবে ঢাকায় এখন প্রচন্ড গরম; এর মাঝে বৃষ্টির গল্পের শুরু ও শেষ (???) কিনুত্দ মনদ নয় ।
৪. ০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ৭:১৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: কেউ তো continue করছেনা !!! মনে হচ্ছে সবার ঠান্ডা লেগেছে...
৫. ০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ৭:৪৭
comment by: কালপুরুষ বলেছেন: ঠিক তখনি মনে এলো কাব্য, কবিতার ছন্দে বললাম,
ঝিরঝির বৃষ্টি অবনত দৃষ্টি
এলো কেশে পাশে বসে
শুনছো কী কান পেতে
রিমঝিম সারাদিন
কি মধুর বাজে বীন
অপরূপ শব্দ আহা কী যে মিষ্টি!

মনের দুয়ার খুলে
ভালবাসা নাও তুলে
কি হবে একা একা
আনমনে চেয়ে থাকা
যাক না দূরে কোথাও
উদাসী মনের এই খোলামেলা দৃষ্টি!

৬. ০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ১০:১৩
comment by: পিয়াল বলেছেন: কিন্তু ভালোবাসা এতো সহজ নয় আমার জন্য। ধুপধাপ ফাদে পা দেই না আমি। সুতরাং রিনের পাগলামিতে সায় দিতে গিয়েও দিলাম না। মেয়েদের ন্যাকা রোমান্টিসিজম আমার অসহ্য লাগে।
At the end, Guy's Pocket matters !
৭. ০২ রা এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩১
comment by: আইরিন সুলতানা বলেছেন: একটা প্রশ্ন না করলেই নয়। রিন কি ভালবাসার আহবান করেছিল কোথাও? সবাই একভাবে হিসেব করেনা। নিজের রুঢ়তাকে এভারে জোর করে চাপিয়ে দেয়াটা ভাললাগলো না।

 



 


ঞ!শ!ধ!
কুয়ালা লামপুর.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৩৪৮৪