বলোছিলো; ভুলেছিস্না এটা তোর আতুর ঘর
বাবার দু'চোখ বেয়ে ঝরেছিলো যে অশ্রুমালা
সেখানেও ছিলো সেই আকুতির স্বর।
মনে আছে সবকিছু, মনে আছে সুহাসিনী বিমানবালা
বিদায় সম্ভাষণ রেখেছিলো সুমধুর সুরে _
'পরবর্তী ফ্লাইটেও প্লিজ বেছে নিবেন আমাদের সেবা'
অতঃপর সুদীর্ঘ পলাতক-পরবাস
বন্ধুদের অভিমান-অভিযোগে কান ঝালাপালা।
কতোকিছু ঘটে গেলো, কতো জল তুলে নিলো মেঘমালা
সবকিছু ঠিকঠাক, শুধু অনিশ্চিত থেকো গেলো ফেরার পালা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



