সুজনপুর এবং সখীপুর,পাশাপাশি দুই গ্রাম।কিন্তু দুই গ্রামের মধ্যে বিদ্যমান তীব্র বৈরী সম্পর্ক।দুই গ্রামের মাঝে বয়ে গেছে ধরলা নদী।কত যুদ্ধের সাক্ষী এই নদী।কত মায়ের বুক খালি হলো এই নদীর বুকে।
যুগ যুগ ধরে নিজেদের মধ্যে চলা যুদ্ধে দুই গ্রামই হারায় অসংখ্য তাজা প্রাণ।
দুই গ্রামের রাজা মিলে তাই একটা সিদ্ধান্ত নিলো।তাদের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ হবে।যুদ্ধে যে দল জয়ী হবে তারাই হবে দুই গ্রামেরই অধিকর্তা।আর বিজিত গ্রামের রাজা হবেন নির্বাসিত এবং ঐ গ্রামের লোকেরা মোটামোটি কৃতদাসের মতো জয়ী গ্রামের অনুগ্রহের উপর বেচে থাকবে।
এদিকে সখীপুরের গোলাম রহমান ও তার কিছু অনুসারী সুজনপুরের রাজার প্ররোচনায় সিদ্ধান্ত নিলো তারা নিজের গ্রামের বিপক্ষে অবস্হান নেবে।তারা যুদ্ধের গোপন সংবাদ সরবরাহ করতে লাগলো সুজনপুরের রাজার কাছে।
যথারীতি চূড়ান্ত যুদ্ধের দিন দুই গ্রামই হাজির হলো ধরলার বুকে।শুরু হলো তুমুল যুদ্ধ।কিন্তু সখীপুরের গ্রামবাসীরা অবাক হয়ে দেখলো তাদের গোপন অনেক কিছুই প্রতিপক্ষ জানে এবং প্রতিপক্ষ ঐভাবেই প্রস্তুতি নিয়ে আসে।এজন্য প্রাথমিক অবস্হায় তারা যুদ্ধে পিছিয়ে পড়লেও পরে নিজেদের কৃতিত্বে ছিনিয়ে নেয় বিজয়।যদিও এজন্য দিতে হয় চরম মূল্য।
এদিকে যুদ্ধ শেষে গোলাম রহমান ও তার অনুসারীরাও মিশে গেলো বিজয়ীদের কাতারে।তারা সিদ্ধান্ত নিলো যেকোনো ভাবেই হোক নিজেদের পরিচয় লুকাতে হবে।এজন্য তারা শুরু করলো ভাল ভাল কাজ।
যুদ্ধ শেষে সখীপুরের রাজা যদিও জানতে পারলেন যে,কিছু লোক বেইমানী করেছিলো কিন্তু তিনি আনন্দের আতিশায্যে ঐ দিকটা খুব একটা না ভেবে মনোযোগ দিলেন বিধ্বস্হ গ্রাম পুনর্গঠনে।তিনি চাইলেন না এ অবস্হায় কোনো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হোক।
আবার গোলাম রহমান ও তার দলের ভাল ভাল কাজে মুগ্ধ হয়ে রাজা তাদের অতীত সম্পর্কে খুব বেশী খবর না নিয়ে করলেন তাদের পুরস্ক্রিত কারণ রাজার কাছে অতীত নয় বর্তমানই মুখ্য।রাজা গোলাম রহমানকে সুজনপুরের তত্বাবধায়কের দ্বায়িত্ব দিয়ে পাঠালেন।
আর পায় কে ? বেঈমান গোলাম রহমান পরাজিত সুজনপুরের গ্রামবাসীদের একত্রিত করলো।অতর্কিত হামলা করলো সখীপুরের উপর এবং তার পূর্বের ব্যর্থতার প্রায়শ্চিত্ত করলো।
হতবম্ভ রাজা হলো বন্দী, সখীপুর হলো পরাজিত।
নীতিবাক্য :
১। মানুষের অতীতই তার হয়ে সাক্ষ্য দেয়।
২। বিপদের সময়ই কারো আসল চেহারা প্রস্ফূটিত হয়।
৩। বিশ্বাসঘাতক ভালো কাজ করে আরেকবার বিশ্বাসঘাতকতা করার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



