ড: ইউনুসের সাথে মিলছে ইন্টেল চেয়ারম্যান, গুণফল ০....
১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬
ইন্টেল চেয়ারম্যানের বাংলাদেশে আসার কথা শুনে অনেকের মতো আমিও আশায় বুক বেঁধেছিলাম,এবার আমাদের আইটি সেক্টরে কিছু হবে।
কিন্তু পরদিন পত্রিকার প্রথম পাতায় ড: ইউনুস এর সাথে তাঁর ছবি দেখে বুঝলাম কিছুই হবে না।
ড: ইউনুসের সাথে তাঁর সাক্ষাতকার (যদিও কাল্পনিক তবুও নিশ্চত এ ধরনেরই কিছু হয়েছিলো!!!)
ড: ব্যরেট : মি: ইউনুস আমি আপনার দেশের মানুষদের জন্য কিছু করতে চাই।
ড: ইউনুস : ও!!সিউর ডক্টর। আমাদের দেশের গরীব জনগণ আপনাদের অনুগ্রহ প্রার্থী।
ড: ব্যরেট : আমি চাই এদেশের জনগণ বিনা খরচে যেন তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে পারে।
ড: ইউনুস : হ্যা হ্যা আমাদের গ্রামীন ব্যাংকও প্রায় বিনা সুধেই(!!) বিশাল একটা লোন গরীব লোকজনদের দিচ্ছে। আমাদের অভিগ্যতা(!!) অবশ্যই আপনার শহায়ক হবে। আপনি চাইলে আমরা আপনাকে আমাদের গ্রামীন শক্তির সাথে সম্পৃক্ত করতে পারি।
ড: ব্যরেট : ওহ! নিশ্চয়ই।
ড: ইউনুস : আর আমাদের কাছ থেকে যেসব গরীব জনগণ লোন নিচ্ছে তাদের আইটির সাথে সম্পৃক্ত করা হবে!!!
আরেকটা কথা মি: ব্যারেট চুপি চুপি কাউকে বলবেন না যেন!!
বিনামূল্যে সাহায্য না করে আপনি ব্যবসাও করতে পারবেন!!।কিন্তু আদতে মনে হবে আপনি সাহায্য করছেন।সেরকম চাইলে আমাকে বলবেন, পলিসি জানা আছে
ড: ব্যরেট : হা হা হা ইউ আর সো ফানি, আই এম থিনকিং থিনকিং..!!
ড: ব্যরেট : আরেকটা কথা মি: ইউনুস আমি চাইছিলাম এই দেশে কিছু ইনভেস্ট......
ড: ইউনুস : আরে ধুর ধুর...এরা খাইতে পারে না আবার ইনভেস্টমেন্ট।এদের কিছু ভিক্ষা দিলেই হবে।এরা খুশি।
ত্রিভুজ বলেছেন:
দু:খের সাথে ৫ দিলাম.....
ত্রিভুজ বলেছেন:
আর হ্যা.. এমন কিছুই হয়েছে.. ফর সিওর..!
চয়ন বলেছেন:
হাসি পেল। হা হা হা !
জ্বিনের বাদশা বলেছেন:
গরীবের পাশে কিছুটা হইলেও দাঁড়ানো দেশী পুঁজিবাদীরে গাইলাই, আর বিদেশী ১০০ ভাগ পুঁজিবাদী ব্যারেটরে মনে হচ্ছে মানবদরদীবিদেশী দেখলেই আমাদের এই হুজুর হুজুর হবার প্রবণতাটা যে কবে কমবে?
গুড লাক
মোসতফা মনির সৌরভ বলেছেন:
একদম বাস্তব কথা। তাই ৫

















