সকাল থেকে বিকেল চলেছে আবারো দৌড়োদৌড়ি, ২১শে ফেব্রুয়ারীর কর্মসুচী, ২২শে ফেব্রুয়ারীর গণ জমায়েত, অনুষ্ঠান পরিকল্পনা, লিফলেট ছাপা-বিতরন আর দাবীদাওয়ার পোষ্টার সাঁটা। এখানকার প্রেস মালিকদের কয়েকজনকে আবারো আন্তরিক ধন্যবাদ - প্রাণের টানে তার আমাদের অত্যাচার সহ্য করে অসম্ভব দ্রুততার সাথে ছেপে দেন সব।
আরো সময় গেছে ছাগু শিবিরের প্রোপাগন্ডা লিফলেট বিতরন টিমকে সনাক্ত করা আর নজরে রাখাতে।
বিকেলের ঠিক আগে লালসবুজ পোশাকে একাত্মতা জানালেন যোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের শিক্ষিকাবৃন্দ, একটু পরেই এলেন জাতীয় মহিলা পরিষদ খুলনার সদস্যরা।
বিকেলে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সব বীরেরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো শিববাড়ি নির্দলীয় গণমঞ্চ প্রাঙ্গনে। (একটু খোঁচা মারি, ৩০ লাখ শহীদের জন্যে হাত ওঠাবার সময় আমরা কেউই হিসেব করি না তাদের কয়জন মুসলিম আর কয়জন হিন্দু অথবা অন্য ধর্মালম্বী)
২১শে ফেব্রুয়ারী সকাল ৮ টায় নির্দলীয় গণমঞ্চ থেকে ৫২র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানের জন্য পদযাত্রা করে খুলনার শহীদ হাদিস পার্ক শহীদ মিনারে যাব আমরা।
যোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের শিক্ষিকাবৃন্দ
জাতীয় মহিলা পরিষদ খুলনা
আজকের শিল্পীরা
গণস্বাক্ষর
বাদামের খোসা শিল্প
দর্শকেরা
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


