সংশয়
৩০ শে মে, ২০০৮ রাত ৯:৪৬
আমি কখনো তোমাকে বলিনি
ভালবাসি তোমায়,
কখনো পাতিনি চোখ কামনায়।
কখনো লিখিনি চিঠি বা
দেখাইনি বিগলিত বিনয়।
তারপরও প্রতিদিন দেখি তোমায়
আর ডুবে যাই কল্পনায়।
আমি জানি এর সবই তুমি জানো
না হলে ও চোখে কেন প্রশ্রয়?
প্রতিদিন তোমার পা কেন
থেমে যায় আমার আঙ্গীনায়?
কেন বার বার ফিরে আসো
নানা বাহানায়?
তবে কি তুমি ভালবাস আমায়?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
১. ৩০ শে মে, ২০০৮ রাত ৯:৫২
প্রীটি সোনিয়া বলেছেন:
খুব ভাল লাগলো কবিতা....প্রশ্নটা আমারও তবে অন্য কারো কাছে। ভাল থেকেন।
প্রীটি সোনিয়া বলেছেন:
খুব ভাল লাগলো কবিতা....প্রশ্নটা আমারও তবে অন্য কারো কাছে। ভাল থেকেন।
৩০ শে মে, ২০০৮ রাত ১০:০৫
লেখক বলেছেন: ভালবাসলে ভাল থকা যায়। ধন্যবাদ।
২. ৩০ শে মে, ২০০৮ রাত ৯:৫৮
শীমুল শরীফ বলেছেন:
ও ভাই নিজেরে কন পিচ্ছিল কিন্তু কবিতা পইড়াতো মনে হয় ধরা খাইছেন। শুভ কামনা। ভাল লিখেছেন। + দিলাম।
শীমুল শরীফ বলেছেন:
ও ভাই নিজেরে কন পিচ্ছিল কিন্তু কবিতা পইড়াতো মনে হয় ধরা খাইছেন। শুভ কামনা। ভাল লিখেছেন। + দিলাম।
৩০ শে মে, ২০০৮ রাত ১০:০৬
লেখক বলেছেন: ছাই দিয়া ধরছে। পিছলা কাটতে পারতাছিনা। প্লাসের জন্য ধন্যবাদ।
৩. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:২১
দুষ্টু রোমান্টিক বলেছেন:
"কেন বার বার ফিরে আসো নানা বাহানায়? " - ঐ যে পিচ্ছিল খাইয়া !!
দুষ্টু রোমান্টিক বলেছেন:
"কেন বার বার ফিরে আসো নানা বাহানায়? " - ঐ যে পিচ্ছিল খাইয়া !!
৩০ শে মে, ২০০৮ রাত ১০:২৪
লেখক বলেছেন: দুষ্টু কোথাকার! ওভাবে বলে নাকি?
৪. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:২৪
৩০ শে মে, ২০০৮ রাত ১০:৪৪
লেখক বলেছেন: শুভেচ্ছাটা ছাই দিয়া ধরলাম। ধন্যবাদ।
৫. ৩০ শে মে, ২০০৮ রাত ১০:৫০
এক পশলা বৃষ্টি বলেছেন:
ভালো লাগলো..
৩০ শে মে, ২০০৮ রাত ১১:০৪
লেখক বলেছেন: ধন্যবাদ।
৬. ৩০ শে মে, ২০০৮ রাত ১১:০৩
পিচ্ছিল বলেছেন:
আপনাদের ভাললাগাই আমার অনুপ্রেরণা।
পিচ্ছিল বলেছেন:
আপনাদের ভাললাগাই আমার অনুপ্রেরণা।


















