ব্লগার বন্ধুরা সব কোথায়?
১১ ই এপ্রিল, ২০০৭ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপন আছে খেলা নিয়ে
চোর বলে দূ-র কী ছাই,
মদন বলে রাজনীতির চেয়ে
বড় খেলা আর নাই
প্রবলেম নিয়ে থাকে ওয়ালী
কট্টরপনথী রাসেল,
তীর বেগে আসে ঝড়ো হাওয়া
খুশবু বাজায় হুইসেল
আড্ডাবাজের আড্ডাখানায়
পথ ভুলে যায় পথিক,
তেলাপোকার জ্বালায় সবে
ছুটে চলে দিক-বিদিক
সুখী মানুষের স্বপ্ন দেখে
হাবিব মহাজন,
রাজনীতি থেকে মুক্ত থাকতে
তীরন্দাজ করে পণ
নিজেকে অস্বীকার করে
কী মজা পায় শুভ?
কালপুরুষ যে অতি সাধারণ
অন্তরে মম তব
বাউন্ডুলে স্বভাব যার
সেই তো অপ বাক,
ত্রিভুজ বলে দুঃখ সবি
শিগগির নিপাত যাক
দীক্ষক দ্রাবিড়ের পোস্ট যত
নয়তো সবি মামুলি,
কৌশিকের কষ্ট এখানেই
নিদারুন প্রহসনের দিনগুলি
রাগ ইমনের রাগের চোটে
পালায় মোদের রিনয়,
চেয়ে দেখে তাই ঝরাপাতা
জীবনের গান গায়
শমর্ী নামের একটি মেয়ে
ভাবে নিজেকে অপসরী,
তাই দেখে হাসে মনে
শোহেইল মতাহির চৌধুরী
নিরানন্দের আনন্দ নাই
কী যে এমন কষ্ট,
ধুসর গোধুলীর জন্য
সবই হলো নষ্ট
হলুদ পাঞ্জাবী পরলেই
হিমু হওয়া যায়না,
এমন নাম দেখলেই
মারে খোঁচা শাহানা
নীরব মনের যাতনা নিয়ে
ঐ যে দেখ হযবরল,
কিসের এতো কষ্ট মাধবীর
প্রাপ্তি ডাকে দ্্বোর খোল
একই সঙ্গে একই সুতোয়
আমরা সবাই গাঁথা,
এসো ভুলে যাই সব মতভেদ
সুখের আঁচল পাতা
পুনশ্চঃ ফিরে এসো ব্লগার বন্ধুরা। ফিরো এসো সবাই। আমরা তোমাদেরই পথ চেয়ে বসে আছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন