আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

প্রসঙ্গ শাশ্বত: আ. আল-মামুন সাহেবের বক্তব্যের সঙ্গে দ্বিমত এবং আমাদের নতুন করনীয় (প্রস্তাব)

০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:২৩

শেয়ার করুন:                   Facebook

শাশ্বত সত্যকে নিয়ে সারা দেশের অনেকেই অনেক উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং এখনো আছেন। প্রতিনিয়তই আমাদের মনে উঁকি দেয় শাশ্বত এখন কেমন আছে কিংবা তার শারিরীক অবস্থা কোন পর্যায়ে গেছে। শ্রদ্ধেয় আ. আল-মামুন সাহেব তার পোস্টে শাশ্বত'র চিকিৎসা সম্পর্কে আপডেট দিয়েছেন এবং কয়েকটি সিদ্ধান্ত নিজে নিয়ে ব্লগারদের উপর চাপিয়ে দিয়েছেন। Click This Link

আ. আল-মামুন সাহেব বলেছেন শাশ্বত'র চিকিৎসার জন্য বর্তমানে প্রায় ২৫ লাখ টাকা দরকার যেখানে আগে দরকার ছিল ১৬ লাখ টাকা প্রায়। তাছাড়া তিনি আরো উল্লেখ করেছেন ২৫ লাখ টাকা দিয়ে চিকিৎসা করে এসেও প্রতিমাসে আরো কয়েক হাজার টাকা ওষুধ দরকার হবে আজীবন। তাহলে দাঁড়ালো এই-শাশ্বত'র চিকিৎসা বাবদ দরকার হবে আনলিমিটেড টাকা। যা কোনোদিনই কেউ সংগ্রহ করতে পারবেনা। তাহলে আমাদের মানে ব্লগারদের চেষ্টায় আমার ব্লগসহ প্রবাসী বন্ধু এবং ঢাকার বন্ধুরা যে টাকা সংগ্রহ করেছে তার শাশ্বত'র চিকিৎসার জন্য কিছুই না।

আ. আল-মামুন সাহেব আরো উল্লেখ করেছেন-শাশ্বত চিকিৎসা মুলতুবি রেখে দেশে ফিরে আসছে। তার মানে এভাবে আর তার চিকিৎসা হবেনা। তাহলে আমরা যে টাকা সংগ্রহ করে দিচ্ছি তা কি শুধু দেশের হাতুড়ি চিকিৎসাতে ব্যয় হবে, যেখানে শাশ্বত'র বাঁচার নিশ্চয়তা ০%-ও নেই!

সাহায্যের বেশির ভাগ টাকা সংগ্রহ করে দিয়েছেন ঢাকার ব্লগার বন্ধুরা। রাজশাহী ভার্সিটি কিংবা মামুন সাহেবরা কত টাকা কালেক্ট করেছেন তার কোনো নির্দিষ্ট হিসাব দেননি। তথাপি মামুন সাহেব ঢাকার টাকাগুলো কিভাবে হস্তান্তর করা যায় তার চেষ্টায় লিপ্ত আছেন। তিনি বলেছেন রাশাহীতে প্রেস কনফারেন্স ডেকে টাকাগুলো সাংবাদিকদের সামনে শাশ্বত'র বাবা-মার হাতে তুলে দেয়া হবে। তিনি এই সিদ্ধান্ত কিভাবে দেন? টাকা তুলেছে ঢাকার বন্ধুরা। অফিস ফাঁকি দিয়ে কিংবা নিজের প্রিয়জনকে ফাঁকি দিয়ে কষ্ট করে টাকা সংগ্রহ করেছে। আবার নিজের ঘাটের পয়সা খরচ করে রাজশাহীতে গিয়ে স্থানীয় প্রতিনিধি সাংবাদিকদের উপস্থিতিতে টাকা তুলে দিতে ব্লগার বন্ধুদের রাজশাহী যাবার আমন্ত্রন জানান তিনি কোন আক্কেলে? আমার প্রশ্ন হচ্ছে তিনি কি ঢাকার কোনো ব্লগারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন? নাকি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন?

আমার একটি প্রস্তাব হচ্ছে-প্রেস কনফারেন্স ঢাকায় হবে। এবং সেটা হবে প্রেস ক্লাবে। যেহেতু শাশ্বত'র জন্যই সাহায্য সংগ্রহ করা হয়েছে তাই এগুলো সেই প্রাপ্য। ব্লগার বন্ধুরা আলোচনা করে শাশ্বত'র বাবা-মাকে ঢাকায় এনে ঢাকার সাংবাদিকদের সামনে তাদের হাতে টাকা তুলে দিতে প্রস্তাব রাখছি। সেখানে আ. আল-মামুনকে আমন্ত্রন করা যেতে পারে। মামুন সাহেব একবার এসে দেখে যাকনা কতটা কষ্ট করতে হয়েছে টাকা আদায় করতে। তাছাড়া ঢাকায় প্রেস করফারেন্স করলে মিডিয়ায় এর আউটপুটও বেশি বেশি পাওয়া যাবে।

টাকা দেওয়ার আগে আলোচনার জন্য ব্লগারদের একটি মিটিং জরুরি হয়ে পড়েছে। কেউ কি এতে সাড়া দিবেন?

 

 

  • ৭৩ টি মন্তব্য
  • ৬১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৪
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

উদ্ধৃতি

তথাপি মামুন সাহেব ঢাকার টাকাগুলো কিভাবে হস্তগত করা যায় তার চেষ্টায় লিপ্ত আছেন।


> এফআইদীপু, লেখার সময় বাক্য গঠন ও সেখানে শব্দ বাছাইতে আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার মনে হয় ।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: আসলে এটা হস্তান্তর হবে। আমি ঠিক করে দিচ্ছি। ধ্যনবাদ।

২. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: হস্তান্তর হবে নাকি হস্তগত এর জায়গায়!
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: হস্তান্তর হবে। দুঃখিত ভুলটির জন্য। ঠিক করে দিয়েছি।

৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪১
comment by: কালপুরুষ বলেছেন: সহমত। আর একটা কথা, যে টাকা শাশ্বত'র চিকিৎসার জন্য ব্যায় হবে সেটা কি কি খাতে ব্যায় হচ্ছে সেটা জানার অধিকার সবার আছে। আর শাশ্বত'র বাবা'র হাতে টাকা দিলে সেই টাকা শাশ্বত'র জন্য কতটা খরচ হচ্ছে তা মনিটর কে করবেন? মামুন সাহেব নিজে? তা তিনি কিছুই উল্লেখ করেননি। আল্লাহ না করুন মাঝ পথে যদি শাশ্বর চিকিৎসা বন্ধ হয়ে যায় এবং শাশ্বত ধুঁকে ধুঁকে মরবে সেটা কি আমাদের জন্য ভাল লাগবে? তাহলে এই যে আমাদের সকলের এত প্রচেষ্টা তার মূল্য কোথায়। আমরা প্রয়োজনে রাজশাহীতে একট মেডিকেল বোর্ড বসাবো যার মাধ্যেম শাশ্বত'র আপাতঃ চিকিৎসা হবে, কারো ব্যক্তিগত তত্ত্বাবধানে নয়। এবং চিকিৎসার যাবতীয় খরচ ও ঔষধের ভাউচার ও প্রেসক্রিপশন স্বচ্ছতার প্রয়োজনে নথিভুক্ত করে রাখতে হবে যেন সাহায্যকারীরা জানতে পারে তাদের টাকা সৎ ভাবে ব্যয় হচ্ছে। আমরা ঢাকায় সাংবাদিক করার পর রাজশাহীতেও সাংবাদিক সম্মেলন করবো। জাতির কাছে তুলে ধরবো আমাদের ইচ্ছা, সহযোগিতা আর প্রয়োজনের কথা।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আমি আপনার সাথে একমত দাদা।

৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: নেমেসিস বলেছেন: এথিকালি শাশ্বতর জন্য সংগ্রিহীত অংক শাশ্বতরই । এটা তাকে না দেবার কথা চিন্তাই করা ভুল । আমরা এটুকু হয়ত করতে পারি আমাদের সংগ্রিহীত ক্ষুদ্র অংকটি খোদ শাশ্বত বা তার বাবা মায়ের হাতে তুলে দিতে পারি । আর কোনও ফান্ডে নয় । ঐটুকু দিয়ে করুক না যতটুকু সম্ভব হয় ।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:০৩

লেখক বলেছেন: টাকাটা শাশ্বতই পাবে অন্তত এটা নিশ্চিত করে বলতে পারি।

৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫২
comment by: ব্রাইট বলেছেন: আস্তে......আস্তে.....
মাতা ঠান্ডা রাকতে অইবো.....
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: মাথা ঠাণ্ডাই আছে ব্রাদার।

৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: মহারাজা বলেছেন: একমত দিপুর বক্তব্যের সাথে । আমাদের মনে হয় সময় এসেছে নতুন কিছু ভাবার।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: আসলেই নতুন করে ভাবার সময় হয়েছে। সহমত

৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: কালপুরুষ বলেছেন: নেমেসিস, সেটা আমিও অবশ্যই মনে করি। তবে শাশ্বত'র হয়ে যিনি চিকিৎসা করাবেন তাঁকেতো সেই খরচের দায়িত্বটা নিতে হবে। সেক্ষেত্রে শাশ্বত'র পরিবারকে সহায়তা করার জন্য একটা এক বা দুই সদস্যের ডাক্তারের একটা টীম থাকলে ভাল হয়, ডাক্তরের মাধ্যমেই রোগীর বা রোগের সঠিক চিত্রটা পাওয়া যাবে। সাধারণ মানুষ আর কতটুকুই বা বোঝে অসুখ সম্পর্কে। তাহলে নিয়মিত আপডেটটা জানা যাবে।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: একমত

৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:০৫
comment by: কালপুরুষ বলেছেন: মামুন সাহেব ঢাকার টাকাগুলো কিভাবে রাজশাহীতে হস্তান্তর করা যায় সে ব্যাপারে চিন্তা না করে, রাজশাহীতে মোট কত টাকা উঠলো সে ব্যাপের একটা সঠিক হিসেব দিলে সবাই উপকৃত হতো। ব্যাংক ও অন্যান্য তহবিলে কত টাকা উঠেছে জনলে ভবিষ্যতের পরিকল্পনা নিতে সুবিধে হতো।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: মামুন সাহেব দয়া করে জানাবেন কি?

৯. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
comment by: নেমেসিস বলেছেন: মেসবা য়াযাদ ভাই একটা সময় শাশ্বতের অসুখ সক্রান্ত রিপোর্টগুলি নিয়ে ল্যাবএইড এ দেখিয়ে বোর্ড গঠনের পরিকল্পনার কথা বলেছিলন ।

আমরা তাকে পুনরায় এ ব্যাপারে অনুরোধ করে দেখতে পারি । রাজশাহীর তলনায় ঢাকার মেডিকেল বোর্ড নিসন্দেহে ভাল কিছু এনে দিবে । মোটকথা শাশ্বতকে রাজধানীতে ফোকাসড হতে হবে ।

কিন্তু এসব কি সম্ভব ??
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: আসলেই কি সম্ভব? য়াজাদ ভাইয়ের মন্তব্য আশা করছি।

১০. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:১০
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
আমরা সবাই জানি ব্লগাররা শাশ্বত'র চিকিৎসায় এগিয়ে এসে এক যুগান্তকারী সাফল্যের নিদর্শণ দেখিয়েছেন। আর এ জন্য রাজশাহীর বাইরের ব্লগাররাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে আমি অনেকের নামও আমি জানি। যাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ জন্মেছে আজন্মের। মানুষ মানুষের জন্য এভাবে এগিয়ে আসতে পারে তা আপনাদের উদ্যোগ না দেখলে হয়তো ভালোভাবে বুঝতাম না।

মামুন স্যার কি বলেছেন সেটা আমি জানি না। সেই পোস্টটি পড়ার সুযোগ হয়নি।

এসআই দীপু আপনার পোস্টটি পড়ে আহত হলাম। আপনি মামুন স্যারকে এভাবে ছোট না করে একটি দিকনির্দেশণামূলক লেখা পোস্ট করতে পারতেন।

কিন্তু আপনি রীতিমতো বিভ্রান্তি ছড়াচ্ছেন। যা শাশ্বত'র জন্যই ক্ষতিকর- মামুন স্যারের জন্য ততো টা নয়।

০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: দয়া করে মামুন সাহেবের পোস্টটা পড়ে নিন। লিংক দেয়া আছে।

মামুন সাহেবকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। উনি নিজেই ভুল করছেন। কারন উনাকে দিক নির্দেশনা দেয়ার মত জ্ঞান আমার নাই। শুধু অনুভূতি ব্যক্ত করতে পারি এই।

চিকিৎসার ব্যাপারে টাকা বেশি লাগবে এটা ব্লগে না দিয়ে ব্লগারদের সঙ্গে আলোচনা করতে পারতেন। টাকা তোলা যে কি কষ্টকর সেটা তিনি বুঝবেন না। উনি টাকার পরিমান বাড়িয়ে দিয়ে প্রকারান্তরে শাশ্বত চিকিৎসার সাহায্য ত্বরান্বিত করে ফেলছেন বলে মনে হচ্ছে। কারন আমরা একবার বলেছি ১৬ লাখ টাকা লাগবে। এখন আবার বলতে হবে ২৫ লাখ টাকা লাগবে। এটা আমাদের জন্য কতটুকু সমস্যার মধ্যে পড়তে হবে চিন্তা করে দেখুন। তাছাড়া শাশ্বতকে আজীবন ওষুধ দিয়ে ভালো রাখতে হবে এই বাক্যটাও তার চিকিৎসা তহবিলের ক্ষেত্রে সমস্যা করতে পারে। কারন কেউ যখন জানবে টাকার পরিমান আনলিমিটেড তখন এটাই পরিষ্কার যে আজীবন কেউ তাকে সাহায্য করবেনা। তখন সামান্য কিছু দেয়ার যে চিন্তা ভাবনা থাকবে তাও মাথা থেকে মুছে যাবে।
একটা কথা মনে রাখবেন কারো পরিবার চালানোর দায়িত্ব আমরা নেইনি। একজন মানুষকে বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়েছি। আমরা চাই শাশ্বত বেঁচে থাকুক। তাহলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।

১১. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:১৫
comment by: কালপুরুষ বলেছেন: আমরা উদ্দ্যোগী হলে সেটাও সম্ভব। এমনকি শাশ্বত'র এই মুহূর্তের চিকিৎসার জন্য কোন হাসাপাতালের সাথে যোগাযোগ করে যদি সাবসিডি রেট-এ একটা কেবিন বা বেড পাওয়া যায় এবং প্রাথমিক চিকিৎসার এই খরচটা যদি আমরা ঢাকার ফান্ড থেকে চালাতে পারি সে ব্যাপারে ভেবে দেখা যেতে পারে। রাজশাহী মেডিকেলেও তেমন একটা ব্যবস্থা করা গেলে ভাল হতো। তবে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: উত্তম প্রস্তাব। ভেবে দেখতে পারে সবাই।

১২. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:২৩
comment by: নেমেসিস বলেছেন:
কালপুরুষদা কিন্তু একটা দ্বায়ীত্বের ফলাফল এখনও জানান নাই । ঐখান থেকে কি আশানুরুপ কিছু ফলাফল নেই ।অর্ধেক ও কি নয় ?

[ প্রতিষ্ঠানের নামটা সংগত কারনে এখন উহ্য রাখলাম ]
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: দাদা ক্লিয়ার করবেন কি? যদিও বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। ব্লগে যদি সম্ভব না হয় তাহলে মিটিংয়ে ক্লিয়ার করলে ভালো হয়।

১৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:২৬
comment by: ক্যামেরাম্যান বলেছেন:
"কিন্তু আপনি রীতিমতো বিভ্রান্তি ছড়াচ্ছেন" - ব্যাখ্যা প্লিজ @সুমন
বসুন্দরায় যে কয়দিন ছিলাম, সহ-ব্লগারদের ফোনে রাজশাহী থেকে বার বার ফোন করে জানতে চাওয়া হতো কত টাকা উঠেছে। আর ....
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: সহমত @ ক্যামেরাম্যান

সুমন সাহেব ব্যাখ্যা করবেন কি?

১৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:৩০
comment by: ক্যামেরাম্যান বলেছেন: সহমত @দীপু
১৫. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:৫০
comment by: ব্রাইট বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন:
"কিন্তু আপনি রীতিমতো বিভ্রান্তি ছড়াচ্ছেন" - ব্যাখ্যা প্লিজ @সুমন
বসুন্দরায় যে কয়দিন ছিলাম, সহ-ব্লগারদের ফোনে রাজশাহী থেকে বার বার ফোন করে জানতে চাওয়া হতো কত টাকা উঠেছে। আর ....
==============================

আর...........................?

ঝেড়ে কাশুন মিয়া
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: ব্রাইট আরো অনেক কিছু। যা আপনি জানেন না। ব্লগে এসব দিলে আরো অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে।

রঞ্জু ভাই ঠিকই বলেছে। ঢাকায় কত টাকা উঠলো সেটা ঢাকার বন্ধুরাই ব্লগে আপডেট দিবে। সেটার ব্যাপারে মামুন সাহেব কিংবা রাজশাহীর লোকজন এত উদ্বিগ্ন কেন? তারাতো কোনো আপডেট দেন নি। বরং ঢাকার টাকার পরিমান সম্পর্কে আপডেট দেয়া হয়েছে নিয়মিত।

১৬. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: আকাশচুরি বলেছেন: কাদা-ছোড়া ছুড়ি শুরু হয়ে গেল!! :(
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: কাদা কি ভাইজান? বুঝাইয়া বলেন। এত কঠিন ভাষা বুঝিনা। একটা কথা মনে রাইখেন-কোনো কিছু না বুঝলে আবালত্ব অবলম্বন করাই উত্তম পন্থা।

১৭. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: নেমেসিস বলেছেন: প্রত্যুর শেষ পোস্টে প্রতিষ্ঠানটির নাম সহ হিন্টস আছে ! @ দীপু ।
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: দেখতেছি।

১৮. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: কালপুরুষ বলেছেন: নেমেসিস, আমি কথা বলেছিলাম। সেটা ব্লগে বলতে চাচ্ছিনা। আমরা সবাই একসাথে বসলে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে। তাছাড়া যারা ওখানকার কর্ণধার তারা দু'জনেই একমাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন। আমরা সামনে যে কোন একদিন বসতে পারি।
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আমারও একই মতামত।

১৯. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: আকাশচুরি বলেছেন: এফ আই দীপু ভাই, মাথা গরম কইরেন না ভাই
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: এক্কেরে ঠান্ডা মাথায় কইতাছি আমি মামুন সাবের কথা গুলান পছন্দ করিনাই।

২০. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: নেমেসিস বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা। অনেক ধন্যবাদ ।
২১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:২০
comment by: গন্তব্যহীন বলেছেন: সহমত দীপু মামা। সুমন সাহেব উনি কি আপনাদের শিক্ষক? উনাকে ছোট করার কোন ইচ্ছাই মনে হয় না দীপু মামার ছিল। তবে ভাই আপনাকে একটা প্রশ্ন না করে পারছি না । দীপু মামা কি বিভ্রান্তি ছড়াচ্ছেন? একটু বলবেন? আগামাথা কিছু না জেনে আর একজনের নামে একটা কথা বলা উচিত না । আপনি রাগ করেন আর যাই করেন ক্ষমা চেয়ে নিচ্ছি দীপু মামা বিভ্রান্তি ছড়ালে আপনাদের মামুন স্যার রীতিমত হলুদ একটা পদার্থের মত গন্ধ ছ্ড়াচ্ছেন। যার ফলে শুধু দুর্গন্ধই ছড়াচ্ছে। কারন গুলো নিচে দিচ্ছি

প্রথমত, উনি নিজেও মনে হয় না ঠিক মত জানেন যে শ্বাশতের জন্য কত টাকা লাগবে। নাহলে দুইবার দুই এ্যামাউন্ট বলতেন না । যাদের কাছে চেয়েছি তারা যদি শোনে এখন আমরা ২৫লাখ বলে চিল্লাচ্ছি টারা কি মনে করবে না আমরা বাটপার? এই হচ্ছে প্রথম গন্ধ ছড়ানো।

দ্বীতিয়ত , উনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন । ভাই আমরাতো উনার ছাত্র না । আমরা স্বেচ্ছাসেবী হিসাবী হিসাবে কাজ করছি মানে এই না যে আমাদের কোন মতামত নাই উনি যা বলবেন তাই। একজন গনযোগযযোগ বিভাগের শিক্ষকের জানা উচিত কি করে মানুষের সাথে কাজ করতে হয়।

তৃতীয়ত , প্রথম থেকেই উনি ঢাকায় ফান্ড কালেকশনের ব্যাপারে নিজেদের একাউন্ট ইউজ করতে বলছেন। কেন ভাই আমরা কি টাকা মেরে দিবো? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। সো ফার যত টাকা আমরা তুলেছি পুরা হিসাব দেওয়া আছে ব্গে কিন্তু মামুন সাহেব আপনি কি পারবেন কোনো সুস্রষ্ট হিসাব দেখাতে কত টাকা কালেক্ট করলেন।


ভাই আগেও বলেছি এখনো বলি মানবতার জন্য যারা কাজ করে তাদের appreciate করতে সর্বোপরি মানুষকে সম্মান করতে শিখুন। এতে মানবতা বোধ বাড়ে। নিজেরও সম্মান বাড়ে।

ধন্যবাদ এবং দুঃখিত কেউ কষ্ট পেলে।
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: ভাইগ্না ধীরে, নাইলে উনার দুর্গন্ধটা আমাদের নাকে লাগবে। আমরা দুর্গন্ধ এড়িয়ে থাকতে চাই।

ধন্যবাদ ভাইগ্না।

২২. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৩
comment by: মিলটন বলেছেন: ধন্যবাদ দীপু আপনাকে ভাল একটি পোষ্ট দেবার জন্য।

যাইহোক কিছু কারণ বশতঃ আমার বেশ অনেকক্ষণ নেটে বসা হয়নি যার জন্য আমি আপনার ও মামুন সাহেবের পোষ্টটা অনেক দেরী পড়ার সুযোগ পাই।

এখানে আর কি বলার থাকতে পারে? আমার খুব সখ মামুন সাহেবকে একবার নিজচোখে দেখতে। এখন শাশ্বতর চেয়ে ওনাকে দেখার ইচ্ছাটা প্রবল।

আমরা শাশ্বতর বাবা মা'কে ঢাকায় আমন্ত্রন জানিয়ে প্রেস কনফারেন্স করে আমাদের সংগ্রিহিত ক্ষুদ্র অংশটা তাদের হাতে তুলে দিতে পারি। এটাই সবচেয়ে ভাল হবে বলে মনে করি।
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: আমারও একই প্রস্তাব। ধন্যবাদ মিলটন দা।

২৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৬
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: টাকাটা সরাসরি শ্বাশতর বাবামার হাতে তুলে দেয়া দরকার। এই বিষয়ে আশাকরি ব্লগের কারো কোন দ্বিমত হবে না।
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

২৪. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৬
comment by: রাখালবালক বলেছেন: আর কোনো কতা নাই। সবাই মিল্লা সোমবার সন্দার সময় বইসা আলোচনা করার অনুরোদ জানাই....
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: দলে দলে যোগ দেয়ার অনুরোধ জানাই। হে. হে. হে.

ভালো থাকবেন। ধন্যবাদ

২৫. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: দিপু.. সোমবার সন্ধ্যায়... ঠিখাছে?
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: কোথায় বসছি সেটা এসএমএস করে জানিয়ে দিয়েন।

২৬. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩১
comment by: অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: দীপু ভাই খুব দুঃখ পেলাম আপনার পোস্ট পড়ে।
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: দুঃখটা কার প্রতি ভাইয়া?

২৭. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫০
comment by: নেমেসিস বলেছেন: মামুন সাহেবের ভাইরাসে ইফেক্টেড হৈসে কে জানি :)
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: আমারও মনে হইতাছে তাই।

২৮. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৩
comment by: রাখালবালক বলেছেন: পিস্তলঅলা বাই, থামেন পিলিজ !
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: রাখালবালক বলেছেন: পিস্তলঅলা বাই, থামেন পিলিজ !

ও পিস্তলঅলা বাই, আপনে কিছু কোবতে আবৃত্তি করেন তো।

২৯. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: নেমেসিস বলেছেন: না থাম্লে ?
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: না থাম্লে আপনেরে ৪৭ দিয়ে গুল্লি কইরা দিমু। আবার হাস-পা-তালে লাইয়া যামু। হে. হে. হে.

৩০. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৩
comment by: রাখালবালক বলেছেন: থামা না থামা অপনার বিষয়। আমি শুদু অনুরোদ করছি, থেরেট দেই নাই
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: মিয়া ভাইরা থেরেট দিয়েন না। ভ্যাতা লাগে।

৩১. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১০
comment by: নেমেসিস বলেছেন: রাখালবালকরে লৈয়া ঘুড্ডি উড়ইতে যামু একদিন । যাইবেন ? ;)
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: আমি হাসতাছি, খালি হাসতাছি। তয় মামুন ছার(পোকা) এক্কেরে পবিত্র মানুষ। আহেন তারে আমরা সবাই সেলাম করি। তার পা ধুইয়া পানি খাই।

৩২. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমি কিন্তু কিছু বুঝি নাই :)
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: আমিও বুঝি নাই আপনের কথা?

৩৩. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৩১
comment by: নেমেসিস বলেছেন: রাখাল বাই কৈ গেলো :)


খেক খেক খেক ( চিক্নার হাসি )
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪১

লেখক বলেছেন: রাখাল বাই গরুদের লইয়া বিজি আছে। মামুন ছার(পোকা)-এর কিছু দালাল আছে। হেগোরে গুরুর লাহান পিডাইয়া মানুষ বানাইতে গেছে রাখালবালক।

৩৪. ০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: রাখালবালক বলেছেন: আমি আবার কী করলাম ? পিস্তঅলা বাই ???

বলগ বরিয়া গেলো গরুর পালে........!!!!!!!
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: রাহাল মিয়া কই ছিলেন? গরুগুলানরে ঠিক মতো পিডাইছেন নাহি কন দেহি।

৩৫. ০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০১
comment by: নেমেসিস বলেছেন:

এক্কেরে ঠিক টাইমে রাখালে হাজির ।




[ আমার হৈয়া প্রট্যুরে দুইটা বাড়ি বেশী দিয়েন ;) ]
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: আমার পকখ থেইক্কা আরো ৫টা বাড়ি প্রট্টুরে।

৩৬. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫২
comment by: যীশূ বলেছেন: হায়রে মানুষ!
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: রঙ্গীন ফানুস, রং ফুরাইলে ঠুস।

৩৭. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৪
comment by: মুহিব বলেছেন: প্রেস কনফারেন্স আর ঢাকায় আসা যাওয়ার খরচ কে দিবে? এই খরচের আরও ভাল ববহার হয়ত আছে। আর এই কাদা ছোড়াছুড়িতে মূল যে উদ্যোক্তা তিনিই চুপসে গেছেন।

প্রেস কনফারেন্স কি খুব জরুরী? আমি এই বসুন্ধরা বা শ্বাশত ক্যাম্পেইনের কেউ না। তবুও বললাম।
০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: মুরুব্বিরা সিদ্ধান্ত নিছেন গতকাল। এখন কি হয় দেখি। অপেক্ষা করেন। সময় হলে সব জানতে পারবো।

 



 


কষ্ট বুকে নিয়ে প্রতিনিয়ত আমার পথচলা। তবু্ও বেঁচে থাকি, সুখে থাকি, আমারই জন্য, ভালোবাসার কিছু মানুষের জন্য।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২২৩০৯