ডায়নার স্কাট, গেঞ্জি, ব্রা, পেন্টি
সবকিছুই নিলামে উঠেছিল,
বিক্রি হয়েছিল মিলিয়ন ডলারে!
যদি চাইতো তাহলে
হয়তো লাশও উঠতো নিলামে!
আচ্ছা, তোমার লাশ কি নিলামে উঠবেনা?
যদি উঠে তাহলে আমিই কিনবো সে লাশ।
যদি না উঠে-
তাহলে কবর থেকে চুরি করবো তোমার লাশ।
এনে রেখে দেব
লো-হাইট খাটের মতো কোনো ডীপ ফ্রিজে।
প্রতিরাতে ডিনার সেরে
গায়ে সোয়োটার, ওভারকোট জড়িয়ে
আমিও ঢুকে যাবো সেই ফ্রিজে!
তোমার রক্তিম ঠোঁটের ছোঁয়ায়
আমিও হবো হিম শীতল।
তোমার বুকের সুউচ্চ পাহাড়ে
আমি চালাবো ভালোবাসার স্টিম রোলার।
তোমার নাভীর গুহায়
সাতার কাটতে কাটতে আমি
হয়ে যাবো ক্লান্ত।
তারপর-
তোমাকে জড়িয়ে ধরে ঘুমুবো-ততদিন
যতদিন আমিও না হচ্ছি
তোমারই মতো লাশ।
তোমার মোহনায় রাখতে দিও আমার কফিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

