ডালপুরী
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৪
উপকরন:
মসুর ডাল .৫০ কাপ (অর্ধ কাপ) পেঁয়াজ ৬টি
আদা, বাটা .৫০ চা চা.(অর্ধ চা চা) ধনে পাতা বা পুদিনাপাতা ২ টে.চা.
পেঁয়াজ, কুচি ১টি লবণ ১ টে.চা.
কাঁচামরিচ ২টি ময়দা ৩ কাপ
শুকনা মরিচ ৬টি তেল, ভাজার জন্য
প্রনালী:
ডালে .৫০ - .৭৫ ( অর্ধ হইতে পৌনে এক) কাপ পানি , আদা ,পেঁয়াজকুচি ও কাঁচামরিচ দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করুন । ডাল সিদ্ধ হয়ে শুকালে ভালভাবে নেড়ে নামান। হাত দিয়ে ডাল মিশান। মরিচ তেলে ভেজে গুঁড়া করুন। পেঁয়াজ বেরেস্তা করে গুড়া করুন। ডালের সঙ্গে গুঁড়া মরিচ পেঁয়াজ, পুদিনাপাতা ও লবণ মিশান।ময়দার সঙ্গে ২ চা চামচ লবণ ও ৬ টে. চামচ তেল বা ডালডা দিয়ে ময়ান দাও। আধা কাপ পানি দিয়ে ময়দা মিশান। খামির নরম করবেন না। ময়দা এবং ডাল সমান ভাগ করুন। এক ভাগ ময়দা গোল করে মাঝে ডাল ভরে মুখ বন্ধ করুন। এভাবে সবগুলো করুন । পিঁড়িতে হালকা ময়দা ছিটান। পুরীর মুখ বন্ধ দিক নীচে রেখে বেলুন। সাবধানে বেলবেন যেন ডাল না বের হয়। ময়দা ছিট না দিয়ে তেল দিয়েও বেলা যায়। ডালপুরী ডুবোতেলে কম আঁচে মচমচে করে ভাজুন। সস, চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন।
মুক্ত ঝিনুক বলেছেন:
আমি ডালপুরী খেয়েছি! খুব ভালোলেগেছে। কিন্তু, বেশি খেলে মোটা হবার চান্স থাকে!
পুতুল বলেছেন:
আপনার নিক (নাম) দেখলে জিবে জল আসে।ভাতও রাধতে পারিনা! তা পেয়াজো বানাব কি করে!
খুব ভাল আইডিয়া।
বিবর্তনবাদী বলেছেন:
আর একটা সহজ পদ্ধতি আমি বলছি: ১. পকেটে ১০ থেকে ২০ টাকা নিন।
২. ঘর হতে বের হন
৩. রাস্তায় পুরির দোকান খুজুন
৪. সর্ব নিম্ন একটা হতে সর্বোচ্চ ১০ টি ডাল পুরি খান।
৫. বিল পরিষদ করুন।
বিদ্র: দোকানে জিজ্ঞাসা করে নিতে হবে, ওরা আলুপুরি না ডালপুরি বিক্রি করে।
পুতুল বলেছেন:
বিবর্তনবাদী: টাকাটা কে দেবে?
শিক কাবাব বলেছেন:
বিবর্তনবাদী বাই (ভাই) : ৩ ও ৪ নম্বরের আরো ২ শ্রেনীর পুরি আছে তা কি জানেন? ৩ নম্বর হচ্ছে কিমা পুরি, আর ৪ নম্বর হচ্ছে সিলেটের পুরি। সিলেটের পুরি কি কোন সিলেটি থেকে জেনে নিন।একসময় (১৯৮০) পুরান ঢাকায় ১ টাকায় ৪টা পুরি দিতো। একদিন পুরি আনতে গিয়ে দেখি আজ পুরিগুলো যেন বড় বড় মনে হচ্ছে। নিয়ে নিলাম। ওমা, একেকটা আট আনা করে। কেন ভাই, আটানা কেন? দোকানী বললো - এগুলো কিমা পুরি।


















