আমার প্রিয় পোস্ট

১- টক ঝাল সস ইলিশ; ২- ফুলুড়ী ইলিশ

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৬

                       

উপকরন:
ইলিশ মাছ ১টি, আদার রস ২ চা-চামচ, লেবুর রস ২ টে-চামচ, পেঁয়াজ কুচি ২টি, কাঁচামরিচ কুঁচি ২টি, ডিম ১টি, কর্নফাওয়ার ৩ চা-চামচ, গোল মরিচ গুঁড়ো আধা চা-চামচ, শর্ষে গুঁড়ো আধা চ-চামচ, টমেটো সস আধা কাপ, রসুন কুচি আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ৫টি, লবণ ২ চা-চামচ, তেল ১ কাপ।

প্রনালী:
মাছ আঁশ ছাড়িয়ে মাথার অংশ কেটে পেট পরিস্কার করে ধুয়ে নিন। ধারালো ছুরি দিয়ে মাছের দু?পিঠ থেকে মাঝের কাঁটা সাবধানে ছাড়িয়ে নিন। মাছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা, লেবুর রস মাখিয়ে আধাঘণ্টা মেরিনেট করে অল্প পানিতে সেদ্ধ করুন। ঠাণ্ডা হলে একটি বড় ডিশে মাছের কাঁটার দিক উপরে রেখে বিছিয়ে নিন। মাছের মাঝখানের দাগের ওপর দিয়ে কেটে হাত দিয়ে কাঁটা অনুভব করে সাবধানে প্রতিটি ভাঁজের ভেতরের কাঁটা বেছে ফেলুন। দু?টুকরো করা মাছ আবার লম্বাভাবে কেটে চার টুকরো করুন এবং সাবধানে কাঁটা বেছে নিন, যাতে মাছ না ভাঙে। মাছ ৩ সেন্টিমিটার লম্বা করে টুকরো করুন। ডিম ফেটে ২ টে-চামচ কর্নফাওয়ার, গোল মরিচ, শর্ষে গুঁড়ো, লবণ দিয়ে ফেটে টুকরো করা মাছ ডুবিয়ে গরম তেলে বাদামি করে ভেজে তুলুন। এবার ফ্রাই প্যানে ২ টে-চামচ তেলে রসুন-আদা ভেজে কাঁচামরিচ, সস ও ১ টে-চামচ গুলানো কর্নফাওয়ার দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন প্ট্নেটে ভাজা ইলিশ মাছ সাজিয়ে গরম সস ঢেলে পরিবেশন করুন।


ফুলুড়ী ইলিশ

উপকরন:
ইলিশ মাছ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল চার ভাগের ১ কাপ, মেথি চার ভাগের ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১ চা.চামচ, মরিচ গুঁড়ো ২ চা-চামচ, ধনে গুঁড়ো ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, আমচুর ৫টি, কাঁচামরিচ ৬টি, লবণ প্রয়োজনমতো।

ফুলুড়ীর জন্য : ডালের বেসন ১ কাপ, পানি পৌনে ১ কাপ, জিরার গুঁড়ো আধা চা-চামচ, খাবার সোডা চার ভাগের এক চা-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ১ কাপ।



প্রনালী:
ইলিশ মাছ ধুয়ে টুকরো করুন। ফুলুড়ীর সব উপকরণ মিশিয়ে গোলা তৈরি করুন। বেসনের গোলা চামচ দিয়ে নিয়ে গরম তেলে গোল গোল করে ফুলুড়ী ভেজে তুলুন। ঠাণ্ডা হলে অর্ধেক করে কেটে রাখুন। হাঁড়িতে তেল গরম করে মেথি ও পেঁয়াজ দিয়ে ভাজুন, হলুদ, মরিচ, ধনে, লবণ, আদা, রসুন বাটাও অল্প পানিতে কষিয়ে নিন। কষানো মসলায় মাছ দিয়ে অল্প জ্বালে কিছুণ ঢেকে রাখুন। এককাপ পানিতে ৫ মিনিট ঢেকে রান্না করুন। এবার ৩ কাপ পানি ও আমচুর দিয়ে কিছুণ রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও ফুলুড়ী দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রান্না করে নামান। (ফুলুড়ী ইলিশে ঝোল থাকবে।)

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১৪০বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২১
comment by: বর্তমানবাংলা বলেছেন: ব্যাচেলর একজনের জন্য ভালো কোন মেনু থাকলে আমার ভাল হয়।
ব্লগে রান্নার টিপস ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৪
comment by: মুক্ত ঝিনুক বলেছেন: ব্যাচেলর মাইক্রওয়েভ আভন রেসিপি চাই!!!!!!! ভেজ হলে ভালো হয়!!!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
comment by: ফজল বলেছেন: আপাতত উপরের দু'জন মন্তব্যকারীর সাথে আমিও তাল মিলালাম। কেননা, এখন তো মাঝে মাঝে রান্না করে পাতিলসহ ফেলে দিতে ইচ্ছে করে। (বিস্বাদ :( )

তবে, লিখে যান, ক'দিন পর আপনার রেসিপিগুলো কাজে লাগাতে পারবে হয়ত কেউ :)
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
comment by: জিলাপীর প‌্যাঁচ বলেছেন: খাওনের লোভ দেখানোর লাইগ্যা মাইনাচ
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২৫
comment by: সাইফুল ইসলাম" বলেছেন: সবগুলোতে প্লাস দিয়া এলাম

 



 

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৭১