somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... জামাতের কেরামতিঃ উৎসর্গ, ই খাইয়া বিবর্ণের "বি" কার উইঠা বর্ণ রে
]]>
http://www.somewhereinblog.net/blog/piyajublog/28818670 http://www.somewhereinblog.net/blog/piyajublog/28818670 2008-07-09 22:44:22
১- টক ঝাল সস ইলিশ; ২- ফুলুড়ী ইলিশ উপকরন:
ইলিশ মাছ ১টি, আদার রস ২ চা-চামচ, লেবুর রস ২ টে-চামচ, পেঁয়াজ কুচি ২টি, কাঁচামরিচ কুঁচি ২টি, ডিম ১টি, কর্নফাওয়ার ৩ চা-চামচ, গোল মরিচ গুঁড়ো আধা চা-চামচ, শর্ষে গুঁড়ো আধা চ-চামচ, টমেটো সস আধা কাপ, রসুন কুচি আধা চা-চামচ, কাঁচামরিচ ফালি ৫টি, লবণ ২ চা-চামচ, তেল ১ কাপ।

প্রনালী:
মাছ আঁশ ছাড়িয়ে মাথার অংশ কেটে পেট পরিস্কার করে ধুয়ে নিন। ধারালো ছুরি দিয়ে মাছের দু?পিঠ থেকে মাঝের কাঁটা সাবধানে ছাড়িয়ে নিন। মাছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা, লেবুর রস মাখিয়ে আধাঘণ্টা মেরিনেট করে অল্প পানিতে সেদ্ধ করুন। ঠাণ্ডা হলে একটি বড় ডিশে মাছের কাঁটার দিক উপরে রেখে বিছিয়ে নিন। মাছের মাঝখানের দাগের ওপর দিয়ে কেটে হাত দিয়ে কাঁটা অনুভব করে সাবধানে প্রতিটি ভাঁজের ভেতরের কাঁটা বেছে ফেলুন। দু?টুকরো করা মাছ আবার লম্বাভাবে কেটে চার টুকরো করুন এবং সাবধানে কাঁটা বেছে নিন, যাতে মাছ না ভাঙে। মাছ ৩ সেন্টিমিটার লম্বা করে টুকরো করুন। ডিম ফেটে ২ টে-চামচ কর্নফাওয়ার, গোল মরিচ, শর্ষে গুঁড়ো, লবণ দিয়ে ফেটে টুকরো করা মাছ ডুবিয়ে গরম তেলে বাদামি করে ভেজে তুলুন। এবার ফ্রাই প্যানে ২ টে-চামচ তেলে রসুন-আদা ভেজে কাঁচামরিচ, সস ও ১ টে-চামচ গুলানো কর্নফাওয়ার দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন প্ট্নেটে ভাজা ইলিশ মাছ সাজিয়ে গরম সস ঢেলে পরিবেশন করুন।


ফুলুড়ী ইলিশ

উপকরন:
ইলিশ মাছ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল চার ভাগের ১ কাপ, মেথি চার ভাগের ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১ চা.চামচ, মরিচ গুঁড়ো ২ চা-চামচ, ধনে গুঁড়ো ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, আমচুর ৫টি, কাঁচামরিচ ৬টি, লবণ প্রয়োজনমতো।

ফুলুড়ীর জন্য : ডালের বেসন ১ কাপ, পানি পৌনে ১ কাপ, জিরার গুঁড়ো আধা চা-চামচ, খাবার সোডা চার ভাগের এক চা-চামচ, লবণ আধা চা-চামচ, তেল ১ কাপ।



প্রনালী:
ইলিশ মাছ ধুয়ে টুকরো করুন। ফুলুড়ীর সব উপকরণ মিশিয়ে গোলা তৈরি করুন। বেসনের গোলা চামচ দিয়ে নিয়ে গরম তেলে গোল গোল করে ফুলুড়ী ভেজে তুলুন। ঠাণ্ডা হলে অর্ধেক করে কেটে রাখুন। হাঁড়িতে তেল গরম করে মেথি ও পেঁয়াজ দিয়ে ভাজুন, হলুদ, মরিচ, ধনে, লবণ, আদা, রসুন বাটাও অল্প পানিতে কষিয়ে নিন। কষানো মসলায় মাছ দিয়ে অল্প জ্বালে কিছুণ ঢেকে রাখুন। এককাপ পানিতে ৫ মিনিট ঢেকে রান্না করুন। এবার ৩ কাপ পানি ও আমচুর দিয়ে কিছুণ রান্না করুন। সবশেষে কাঁচামরিচ ও ফুলুড়ী দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রান্না করে নামান। (ফুলুড়ী ইলিশে ঝোল থাকবে।)
]]>
http://www.somewhereinblog.net/blog/piyajublog/28774939 http://www.somewhereinblog.net/blog/piyajublog/28774939 2008-02-28 21:16:40
আস্ত ইলিশের কাবাব উপকরন:
বড় ইলিশ ১টি, পেঁয়াজ বেরেস্তা গুঁড়ো এক কাপের চার ভাগের ১ ভাগ, আলু সেদ্ধ করে চটকানো ২টি, লেবুর রস ১ টে-চামচ, লেমন রাইন্ড ১ চা-চামচ, শর্ষে গুঁড়ো ১ চা-চামচ, টোস্টের গুঁড়ো ১ কাপ, টমেটো সস ২ টে-চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ, তেল ৩ টে-চামচ, লবণ ২ চা-চামচ।

প্রনালী:
ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে মাথা ও লেজের অংশ কেটে পেট পরিস্কার করে নিন। টুকরো করা মাছ, মাথা ও লেজ লবণ পানি দিয়ে সেদ্ধ করুন। মাছ সেদ্ধ হলে ছুরি দিয়ে কেটে দু?পিঠ থেকে মাছ তুলে কাঁটা বেছে নিন যেন কোন কাঁটা না থাকে। ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে অর্ধেক বিস্কিটের গুঁড়ো ভেজে নিন। কড়াইয়ে ২ টে-চামচ তেল গরম করে মাছের কিমা, চটকানো আলু এবং সব উপকরণ দিয়ে (টোস্টের গুঁড়ো ছাড়া) ৫ মিনিট ভুনা করুন। মাছ নামিয়ে অর্ধেক বিস্কিটের গুঁড়ো মিশিয়ে নিন। পরিবেশন ডিশে মাথা ও লেজ দু?দিকে রেখে গরম মাছ মাথা ও লেজের মাঝখানে বিছিয়ে মাছের শেপ করে সাজান। উপরে বিস্কিটের গুঁড়ো ছিটিয়ে মাছ ঢেকে দিন এবং চায়ের চামচ দিয়ে মাছের উপর আঁশের মতো দাগ কেটে দিন। লেটুস পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। ইলিশ মাছের কাবাব ওভেনে ১৮০ সেন্টিগ্রেড তাপে ৩০ মিনিট বেক করেও রান্না করা যায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/piyajublog/28774697 http://www.somewhereinblog.net/blog/piyajublog/28774697 2008-02-28 02:00:31
ডালপুরী মসুর ডাল .৫০ কাপ (অর্ধ কাপ) পেঁয়াজ ৬টি
আদা, বাটা .৫০ চা চা.(অর্ধ চা চা) ধনে পাতা বা পুদিনাপাতা ২ টে.চা.
পেঁয়াজ, কুচি ১টি লবণ ১ টে.চা.
কাঁচামরিচ ২টি ময়দা ৩ কাপ
শুকনা মরিচ ৬টি তেল, ভাজার জন্য


প্রনালী:


ডালে .৫০ - .৭৫ ( অর্ধ হইতে পৌনে এক) কাপ পানি , আদা ,পেঁয়াজকুচি ও কাঁচামরিচ দিয়ে মৃদু আঁচে সিদ্ধ করুন । ডাল সিদ্ধ হয়ে শুকালে ভালভাবে নেড়ে নামান। হাত দিয়ে ডাল মিশান। মরিচ তেলে ভেজে গুঁড়া করুন। পেঁয়াজ বেরেস্তা করে গুড়া করুন। ডালের সঙ্গে গুঁড়া মরিচ পেঁয়াজ, পুদিনাপাতা ও লবণ মিশান।ময়দার সঙ্গে ২ চা চামচ লবণ ও ৬ টে. চামচ তেল বা ডালডা দিয়ে ময়ান দাও। আধা কাপ পানি দিয়ে ময়দা মিশান। খামির নরম করবেন না। ময়দা এবং ডাল সমান ভাগ করুন। এক ভাগ ময়দা গোল করে মাঝে ডাল ভরে মুখ বন্ধ করুন। এভাবে সবগুলো করুন । পিঁড়িতে হালকা ময়দা ছিটান। পুরীর মুখ বন্ধ দিক নীচে রেখে বেলুন। সাবধানে বেলবেন যেন ডাল না বের হয়। ময়দা ছিট না দিয়ে তেল দিয়েও বেলা যায়। ডালপুরী ডুবোতেলে কম আঁচে মচমচে করে ভাজুন। সস, চাটনি বা আচার দিয়ে পরিবেশন করুন।
]]>
http://www.somewhereinblog.net/blog/piyajublog/28773865 http://www.somewhereinblog.net/blog/piyajublog/28773865 2008-02-25 09:34:43
পিয়াজু
পিয়াজু বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় ভাজা খাবার। এটি সাধারনত নাস্তা তে পরিবেশিত হয়। বিশেষ করে রোজা র ইফতারি এটি ছাড়া প্রায় অসম্ভব। এটি মসুর ডাল বাটা র সাথে পিয়াজ, মরিচ, লবন এবং বিভিন্ন মশলা মিশিয়ে ছোট ছোট চ্যাপ্টা দলা করে তেলে ভেজে তৈরী করা হয়।


উপকরণ:

মসুর ডাল ৩/৪ কাপ,
পেঁয়াজ কুচি ১ কাপ,
হলুদ বাটা ১/২ চা চা,
মরিচ বাটা ১/২ চা চা,
কাঁচামরিচ কুচি ৩ টি,
ধনেপাতা ২ টে.চা,
লবণ ১ চা চা ।


প্রস্তুত প্রনালী:

১। ডাল ধুয়ে ডুবো পানিতে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখ। পানি ছেঁকে বেট নাও।

২। পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কর। পেঁয়াজের সাথে হলুদ, মরিচ, কাঁচামরিচ. ধনেপাতা ও লবণ ভাল করে মাখাও।

৩। কড়াইয়ে তেল গরম কর। তেল ভালভাবে গরম হলে চার আঙ্গুল দিয়ে চেপে চ্যাপ্টা করে পিঁয়াজু তেলে ছাড়। এভাবে বেশ কয়েকটি পিঁয়াজু একসাথে ভাজবে। পিঁয়াজু মচমচে হলে তেল ছেঁকে তুলে কাগজে উপর রাখ।

৪। মুড়ির সঙ্গে পিঁয়াজু পরিবেশন কর। ]]>
http://www.somewhereinblog.net/blog/piyajublog/28773205 http://www.somewhereinblog.net/blog/piyajublog/28773205 2008-02-23 03:26:13