আমার প্রিয় পোস্ট

শেষ পর্যন্ত ছাত্রলীগ বন্ধই করে দিল বুয়েটের ক্যান্টিন...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫

শেয়ারঃ
0 0 0

বুয়েটের লজ্জা আরো গাঢ় করে দিল বুয়েটের ছাত্রলীগের সোনার ছেলেরা। তারা শেষ পর্যন্ত বন্ধই করে দিয়েছে নজরুল হল ক্যান্টিনটি যে ক্যান্টিনটি আমি আমার বুয়েট জীবনে কখনো বন্ধ দেখিনি। বড় বড় ছুটির সময় (যেমনঃ ঈদ বা সেমিষ্টার ব্রেক) হলে থাকা ছেলে-মেয়েদের খাবারের কষ্ট লাঘব করতো এই ক্যান্টিন আর আহসানউল্লাহ হল ক্যান্টিন। তার চেয়েও বড় কথা বি এন পি র সময়ে ছাত্রদলের জন্যে কোন ক্যান্টিন ম্যানেজারকে এইরকম বাজে পরিস্থিতিতে পড়তে হয়নি। আমার মাথায় আসেনা ক্ষমতা তাদের এত অন্ধ করে দেয় কিভাবে?? তারা কি ভুলে যায় যে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে একটা বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাদের আছে। আর আমি হতবাক হয়ে যাচ্ছি বুয়েট প্রশাসনের কর্মকান্ড দেখে- তাদের চোখের সামনে এটা হচ্ছে অথচ কোন প্রতিকার নেই। অথচ আগে কিছু না হতেই শো-কজ, আমার মনে আছে- এক ছাত্রদলের সাধারন সম্পাদককে হলের ডাব পাড়ার জন্যে ছাত্র কল্যান পরিচালক কর্তৃক শো-কজ করা হয়েছিল। আর এখন নজরুল ইসলাম হলের প্রভোস্ট নিখিল রঞ্জন ধর নাকি অমিত কুমারের বিরুদ্ধে এত বড় একটা (বুয়েটের রেসপেক্টে) অভিযোগই পান না। বুঝতে পারি না এটা কি সাম্প্রদায়িক সহানুভূতিশীলতা নাকি??

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮
রুবেল হাসান বলেছেন: বুয়েটে নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ??
তবে কি ছ্ত্রলীগের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় ???
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়েছে ২০০২ র পর থেকে এই জন্যে ছাত্র সংসদ নির্বাচনও অনেক দিন ধরে বন্ধ। আর এইজন্যে জাতীয় রাজনীতির মার-দাঙ্গা ভাব টা বুয়েটে অনুপস্থিত ছিল অন্তত বি এন পি গতবারের সময়ে (২০০২ র পর থেকে), দলের নেতা হয়ে চাদাবাজি তো দূরেই থাক...

২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
সাইন্টিফিক বাংলাদেশী বলেছেন: ভাইহে। এক ছাত্রদলের সাধারন সম্পাদককে হলের ডাব পাড়ার জন্যে ছাত্র কল্যান পরিচালক কর্তৃক শো-কজ করা হয়েছিল। সেটা সত্য যুগের কথা। এখন এটা আধুনিক যুগ। আপনাকে সেটা খেয়াল রাখতে হবে।


বুয়েটের কেন্টিনে ফাউ খেয়ে এক সোনার ছেলে ৫০০০০ টাকা বাকি করেছেন। সেটা ফেরত দিতে হবেনা। তাই এজন্য চাঁদাবাজী।


বুয়েটের প্রশাসনকে ধিক। ধিক ঐসব রাস্তার ছেলেকে যারা ভাগ্য গুনে বুয়েটে এসে পড়েছে। আর এখন তাদের অবস্থা সিনেমা হলের টিকিট ব্লাকার এর চেয়েও খারাপ।

সাধারন ছাত্ররা যতদিন না প্রতিবাদ করবে ততদিন এগুলো চলতেই থাকবে। সনি আরেকজন না হওয়া পর্যন্ত মুক্তি নাই।
৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
দ্যা আহমেদ মামুন বলেছেন: তরুণী শ্লীলতাহানী পাঁচ ছাত্রলীগ কর্মিকে ঢাবি বহিস্কার করেছে।
আসুন এমন একটা ঘটনাকে সাদুবাদ জানাই।
৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
রাজিব খান০০৭ বলেছেন: ব্যাপার না।ক্ষমতা দেখাতে হবে তো।উনাদের যথাপুযোক্ত সম্মানী দিতে বলেন।চালু করে দিবে।
৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩১
অক্টোপাস বলেছেন: এটা বুয়েট ছাত্রদের জন্য চরমতম লজ্জার.........এই রকম জায়গায় এসে হাসিনা-খালেদা-নিজামির মতো কীটস্য কীটদের গোলামি করা! X( X( X(
৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩
ডিজিটাল কলম বলেছেন:
হায়রে ছাত্ররাজনীতি................ মেধাবীকেও পশুতে পরিণত কর
৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭
দৃক বলেছেন: @ শুভ, "আর এখন নজরুল ইসলাম হলের প্রভোস্ট নিখিল রঞ্জন ধর নাকি অমিত কুমারের বিরুদ্ধে এত বড় একটা (বুয়েটের রেসপেক্টে) অভিযোগই পান না। বুঝতে পারি না এটা কি সাম্প্রদায়িক সহানুভূতিশীলতা নাকি??"
আমি যতটুকু মনে করতে পারছি, অমিত নজরুল হলের না..আহসানুল্লার আবাসিক ছাত্র ছিলো।(আমি নিজে নজরুল হলে থাকতাম)
এখোনো মনে পড়ছে, বুয়েট যখন পানিতে সয়লাব (২০০৩ বা ২০০৪ এ) তখন রোজ সকালে নজরুল ক্যান্টিন থেকে কাউসার (ক্যান্টিন বয়) পরোটা আর ডিমভাজি নিয়ে রুমে রুমে পৌছে দিতো। মালিক বেশ বয়স্ক দাড়িওয়ালা একজন ছিলেন, খুবই অমায়িক। রোজ রাতে কাজকর্ম শেষে তিনি সব ক্যান্টিন বয়দের নিয়ে অনেক উপদেশ দিতেন।

এই ঘটনার পরেও বুয়েট এর ছাত্র হিসেবে আমরা কি মাথা উচু করে পরিচয় দিতে পারবো? আমরা বলতে পারি যে, বুয়েট এর ছাত্র রা আসলে ভালো..এইগুলা বিচ্ছিন্ন ঘটনা..ইত্যাদি। কিন্তু যদি সংখ্যাগরিষ্ঠ বুয়েটের ছেলে ভালো ই হয় তাহলে এটা কিভাবে ঘটে? সবাই কি আত্নকেন্দ্রিক? এত আত্নকেন্দ্রিক জিনিয়াস থাকলে দেশের তাতে কি লাভ? ঘটনা এভাবে চলতে থাকলে কোথায় গিয়ে থামবে? এরপরে বি এন পি ক্ষমতায় আসলে দেখা যাবে ছাত্রদলের কিছু অতি উত্সাহী হয়তবা আহসানউল্লার ক্যান্টিন বন্ধ করবে চাদার দাবীতে।
৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪
ত্রিভুজ বলেছেন: এগুলো নিয়ন্ত্রন করতে না পারলে বুয়েটের ঢাকা কলেজের পরিনতি বরণ করা কেউ ঠেকাতে পারবে না.... দেশটা কোথায় চলে যাচ্ছে... আফসোস!
৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬
জিয়াউল হক বলেছেন: বুয়েটে পড়ুন আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন, যাই করুণ না কেন, একটা কথা মনে রাখবেন ভাই, বিবেক এর স্বাধীনতা আর আত্বসম্মানবোধ বজায় রাখতে না পারলে ঐসব ডিগ্রি আর নামী দামী শিক্ষা প্রতিষ্ঠান কোন কাজেই আসবে না।

আরও একটা কথা, আজকের আওয়ামি লীগ এর যে কোন পর্যায়ের সদস্য হতে হলে আগে বিবেক আর আত্বসম্মানবোধ বিসর্জন দিতে হবে। লোকে আর সাথে এটাকে হাম্বালীগ বলে ডাকা শুরু করেনি!!
১০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০০
লুৎফুল কাদের বলেছেন: এই রকম ছোট খাটো যোগ্যতা না থাকলে কি মুজিবের সোনার ছেলে হওয়া যাবে. জয় বাংলাদেশ কুত্তালীগ.
১১. ০২ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৯
বাহারুল ইসলাম বাহার বলেছেন: লুৎফুল কাদের বলেছেন: এই রকম ছোট খাটো যোগ্যতা না থাকলে কি মুজিবের সোনার ছেলে হওয়া যাবে. জয় বাংলাদেশ কুত্তালীগ.

 

মোট সময় লেগেছে ০.৯১৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বাধীনতা রক্ষা করার লড়াই কোনদিনও শেষ হবেনা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই