somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যালকুলেটরের নম্বরগুলো কেন নিচ থেকে ওপরে সাজানো?

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক্ষ করলে দেখা যাবে, টেলিফোন বা মোবাইল ফোনে বোতামের নম্বরগুলো ওপর থেকে নিচে সাজানো, কিন্তু ক্যালকুলেটরে নিচ থেকে ওপরে। টেলিফোনের ওপরের দিকে প্রথম সারিতে ১, ২, ৩-এর পরের সারিতে ৪, ৫, ৬ ইত্যাদি। কিন্তু ক্যালকুলেটরের একদম নিচের সারিতে ১, ২, ৩ ইত্যাদি। সংখ্যার সারিগুলো দুই বিপরীতমুখী হওয়ার ব্যাপারটি চোখে পড়ার মতো। এ রকম কেন হলো? কিছু সুবিধা আছে বলেই নম্বর বিন্যাস দুই রকম করা হয়েছে। ষাটের দশকের শুরুতে ক্যালকুলেটর ও টেলিফোনে বোতামে নম্বর ব্যবস্থা (টাচ টোন কী প্যাড) চালু হয়। এ দুটি যন্ত্রের ক্ষেত্রেই তাদের পূর্ববর্তী যন্ত্রের অনুসরণে নম্বরবিন্যাস সাজানো হয়। যেমন, ক্যালকুলেটরের আগে গণনাযন্ত্র ছিল অ্যাবাকাস। এর প্রথম সারির ওপরে নয় থেকে শুরু করে নিচে শূন্য। সে অনুযায়ী ক্যালকুলেটরেও ওপরের সারিতে ৭, ৮, ৯ ইত্যাদি রাখা হলো। সেখানে আরেকটি বিবেচনা ছিল। নিচের সারিতে ১, ২, ৩ থাকলে সেগুলো হাতের সবচেয়ে কাছে থাকে এবং ক্রমান্বয়ে বড় সংখ্যাগুলো ওপরে উঠে যায়। এতে দ্রুত হিসাব করা সহজ। অন্যদিকে প্রথমদিকে টেলিফোনে ছিল গোলাকার একটি চক্রে (ডায়াল) সাজানো নম্বর। ডায়ালে ওপরের দিকে প্রথমে এক দিয়ে শুরু করে ক্রমান্বয়ে নিচে শূন্য। তাই কি প্যাডেও একই বিন্যাস ব্যবহার করা হলো। এটা ক্যালকুলেটরের বিপরীত। এখানে আরেকটি ব্যাপার ছিল। টেলিফোন কোম্পানি চেয়েছিল, যেন সবাই নম্বর দেখে দেখে টেলিফোন করে, যেন একের পর এক নম্বর টিপতে সামান্য সময় লাগে। দুটি নম্বরের মাঝখানে একটু সময় না পেলে সংকেত প্রেরণে প্যাঁচ লাগতে পারে। এ জন্য ক্যালকুলেটরের বিপরীতবিন্যাস ব্যবহার করা হয়। কারণ ক্যালকুলেটরে চোখ বন্ধ করে হিসাব করতে সবাই অভ্যস্ত হয়ে পড়ে। একই বিন্যাস না হওয়ায় টেলিফোন করার সময় সবাইকে মনোযোগ দিয়ে নম্বর টিপতে হয়। তা ছাড়া মোবাইল বা ফিক্সড ফোনের কি প্যাডে a, b, c, d প্রভৃতি অক্ষরও থাকে। নম্বরগুলো ক্যালকুলেটরের মতো সাজানো হলে অক্ষরগুলো নিচ থেকে ওপরে পড়তে হতো, এতে ছন্দপতন ঘটত। টেলিফোনে তাই ক্যালকুলেটরের বিপরীতবিন্যাসে ওপর থেকে নিচে নম্বর সাজানো হয়।
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×