somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্যাগ কালচার এর শেষ অংশ...

০২ রা জুলাই, ২০০৮ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: একই উত্তরে সাধু, চলিত এবং অন্যান্য রীতির মিশ্রণ দূষণীয়

সম্যক কাল আগের কথা, এই ব্লগেরই জনৈক মহারথী ব্লগে দেশোপ্রেমোন্নত মানসিকতা বনাম পাকুপোজাত মানসিকতার তক্ক বিতক্ককে গ্রাম্য মেলায় লড়িয়ে মোরগের খেলা আর তার উদ্যোক্তা দর্শকদের সাথে তুলনা করে একটা জট্টিল থিয়োরী দিয়ে প্রাতঃ স্মরণীয় নমস্য বনে গেছেন বিলকুল।
প্রস্তর যুগে এইটাই সই ছিল। সামহোয়্যার ইনে ঢুকলে পাব্লিকের চোখে য্যান জুয়েল আইচ এর জাদুর ধন্ধ লাইগ্যা যায়, সেই ব্যবস্থা করণের নিমিত্তে কত্তৃপক্ষীয় গুণধরেরা দেশোপ্রেমের জয় গান গাহিয়া একখানা নাতিদীর্ঘ রচনা পোস্টাইতো এবং তার অব্যবহিত পরেই সেই রচনার কাউন্টার এ্যকশন হিসেবে লড়কে লেঙ্গে পাকিস্তান বলিয়া আরেকখান মার দাঙ্গা টাইপের রচনা ছাড়িয়া বিশাল এলসিডি স্ক্রীনের সামনে পাগলা পানি জাতীয় পদার্থে গ্লাস ভরিয়া গোল হইয়া বসিয়া দেখিত, কি একখান জব্বর খেলা শুরু হইয়া গ্যাছে।
৭১ পূর্ব ও উত্তরের তরুণ তুর্কীরা কি বিপুল বিক্রমে পরস্পরকে পাঙ্গা দিতে লাগিয়াছে.....

আমরা শালা বাঙ্গালীরা পুরা বীরের জাত। সব কিছুর মধ্যেই বীর রসের পাত্তা না পাওয়া তক আমরা নিজের জান কেলো করে দিতে বিলক্ষণ রাজী।

কিটপ্লাই কাপে ভারত পাকিস্তান ম্যাচের পর থেকে এই চলতি এশিয়া কাপ পর্যন্ত ক্রিকেট বিষয়ক প্রথম আলোর রিপোর্টগুলো খেয়াল করেছেন? ইনিয়ে বিনিয়ে যা বলতে চাচ্ছে, তার সারমর্ম হল, ভারত পাকিস্তান ম্যাচে আগের মত সেই জোশ নেই, সব ম্যাড়মেড়ে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এখন তারা আইপিএল এ একসাথে খেলে, তারা একসাথে স্যোশল ওয়র্ক করে, একসাথে দোকান উদ্বোধন করে, একসাথে টাকা ভাগাভাগি করে.... তো আমির সোহেলের মত এখন আর কেউ ভেঙ্কটেশ প্রাসাদকে ব্যাট উঁচিয়ে পরবর্তি বলের গতিপথ দেখিয়ে দেয় না এবং সেই অপমান হজম হওয়ার আগেই আমির সোহেলকে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তাও এখনকার ভারতীয় প্লেয়াররা দেখায় না। উল্টা একজন আরেকজনের সঙ্গে হাস্য পরিহাস করিতে করিতে তাহারা খেলিতে নামে এবং জয় পরাজয় মানিয়া নেয়... দুর, এইটা কিছু হইল? সব বিলা...

এমন বীররস বর্জিত ঘটনার সহিত আর যাহারই থাকুক না কেন, বাঙালির কোন সম্পর্ক থাকিতে পারেনা। ভারত আর পাকিস্তান খেলিবে আর তাহাদের যুদ্ধংদেহীতাকে আপোনার করিয়া আমরা আমাদের খাশি পাঠাগুলাকে বাজি ধরিব, টেনশনকে জয় করিতে না পারিয়া দুয়েকজনা জীবনাবসান ঘটাইব, অবশেষে জয় পরাজয় নির্ধারণের পর প্রতিপক্ষকে ঘায়েল করিতে পারার বিমলানন্দময় ঘর্মযুক্ত শরীরে পরবর্তী দিন কর্ম নাশ করিবার নিমিত্ত খুজিব! এই না হলে বাঙ্গালী...

বোলগের সে দিন আর্নাই! গ্রাম্বাংলার ব্যাবাকের নিকট প্রিয় সাদা মনের নেতা নেত্রীদের অগত্যা কারাবরণ অথবা ধরা পড়নের পর অথবা অনুল্লোখিত অন্য কোন কারণে অনেকেই মনের দুঃখে বোলগ থেইক্যা ক্ষ্যামা দিয়া বনবাসে সিদ্ধি হাছিল কর্তাছেন। ব্যপক সৌন্দর্য বর্দ্ধক নিক গুলা এখনার বদন মুবারকও বাইর করেনা, সেই মার্মার কাক্টাট লেখারও তাই ব্যপকাকাল চলতাছে। ওল কোয়ায়েট ওন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট...

তাইলে আমাগো বিতক্ক সংস্কৃতির কি হইব? আমরা কি স্থবির হইয়া যাইব? এমন সব্বনেশে কথাও তাহলে জগতে হয়?
না। সভ্যগণ ভীত হইবেন না। বোলগের এই সুনামীসম দুর্যোগে গ্রহ নক্ষত্রের ন্যায় আলোকিত বড় বড় ব্লগতারকাগণ বুক চিতিয়ে সামনে এসে দাড়িয়েছেন। এক্ষণে তাহারা নিজেরাই নিজেদের মধ্য নিত্য নিত্য নতুন উপসর্গ খুজিয়া একে অপরের পাঁছায় লাগিয়া পড়িতেছেন। তম্মোদ্ধ্যে উল্লেখযোগ্যটি হইল ট্যাগ বিষয়ক রচনাপুঞ্জ।

তো আমাদের সঙ্গেই থাকুন, ফির মিলেঙ্গা ব্রেক কা বাদ।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×