কড়্ড়্ড়্ড়া ছড়্ড়্ড়্ড়া......
এক যে ছিল ধানাই
তার ছোট ভাই পানাই,
বাজাতো খুব ভালো ওরা
বেহালা আর সানাই
এক সকালে কি খেয়ালে,
ধানাই বলে পানাই,
গ্রামবাসীদের নিয়ে দুজন
সমিতি চল বানাই
পানাই আবার এমন ছেলে
কোন কাজেই না নাই,
বছর যেতে সমিতিটার
কি হল তা জানাই
সারা সকাল চুপ ছিল সব
বিকেলে রাম কানাই,
বলল ওদের টাকা নিয়ে
উধাও ধানাই পানাই
বাকিউর রহমান
চালের দোকানে বাকি হয়ে গেছে
তিনশ টাকার মত
মাছও কিনে খাই বাকিতে, জানিনা
মাছওয়ালা পাবে কত
...
......
প্রত্যেক মাসে গিন্নীর ওঠে
একাধিকবার জ্বর
একশ পচিঁশ টাকা পাবে তাই
রুমী ঔষধ ঘর
....
......
দুশ পনের টাকা পাবে
পেয়াঁজ মরিচ টমেটো পটলওয়ালা
খোকার জন্য বাকিতে কিনেছি
সাতাশি টাকার কলা
....
.....
......
বাকি শোধ করে সব টাকা শেষ
মাইনে পাবার দিনই
বাধ্য হয়ে সারা মাস তাই
বাকিতে জিনিষ কিনি
বলব কি আর দুঃখের নদি
এই বুকে বহমান
বাকি খাই তাই সব্বাই ডাকে
বাকিউর রহমান...
(ভূলে যাবার কারণে ঈষৎ পরিবর্তিত এবং সংক্ষেপিত)
কবিদের নাম জানিনা।
কাহিনী হল ৯৩ বা ৯৪ এর বই মেলা থেকে কড়্ড়্ড়্ড়া ছড়্ড়্ড়্ড়া নামে একটা সংকলন কিনেছিলাম।
খুব সম্ভবত লুৎফর রহমান রিটনের সম্পাদনা। কমলা রঙের ঝলমলে মলাটে ৫ বা ৬ স্কয়ার ইঞ্চির স্পাইরাল বাইন্ডিং করা বই।
উপরের ছড়াগুলোর মত কিছু কড়া ছড়াই ছিল তাতে।
চ্যানেল ওয়ানে গিয়ে বিখ্যাত হওয়া আমার এক বন্ধু এককালে ওই বইটা সহ আরো কিছু বই ধার নিয়ে বহুত ধান্ধাবাজীর পর জানালো, বাসা শিফটিং এর সময় বইগুলো নাকি হারিয়ে ফেলেছে।
আমার ঘাড়েই বা কয়টা মাথা আর চামড়া কত মোটা যে আবার চাইতে যাব?
কিন্তু বই হারালে খুব কষ্ট লাগে আর আমার খুব পছন্দেরও ছিল।
কেউ কি বলতে পারেন, এই বইটা কোথাও কি পাওয়া যাবে?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।