প্রতিদিনই নতুন, নতুন / রহমান হেনরী
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৭
বন্ধুরা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা প্রতিদিনই নতুন নতুন কবর খুঁড়ছে...
একটা শেষ হলেই আরেকটা___
মনপছন্দ না হলেই আরও আরও, নতুন ...
আর তারা আমাকে তাড়া দিচ্ছে___
যেন দেখে আসি, পছন্দসই কিনা...
এতো খননযজ্ঞ !
ছোট্ট যে-বোনটা, জন্মের একুশ দিনের মাথায় চলে গেল___
ও এখন অনেক যুবতি, সুন্দর আর স্মার্ট; তাকেও দেখছি : শশব্যস্ত__
কোত্থেকে একটা কফিন জোগাড় করেছে, সুগন্ধীযুক্ত, সুন্দর
তাতেই রোজ রোজ পারফ্যুম আর ফুল ছিটিয়ে লোভনীয় মাত্রা দিচ্ছে যেন!
আমার ভাইগুলো সব দূর-দূরান্ত থেকে হাজির
যেন যৌথ পরিবার পুনর্গঠিত হবে আমাদের থেকেই__
ওরা কত যে সুন্দর সব খাটিয়া বানাতে দিনরাত ব্যাতিব্যস্ত আছে !
আমার বোনেরা গাচ্ছে মেয়েলি গীতল ধ্বনি, সুরেলা আর বিষণ্ণ; তাতেই
কোথায় যেন উৎসব উথলে-ওঠা আমোদ আর আনন্দ,ফুল্ল কোলাহল...
প্রতিবেশীদের ঈর্ষায় পুড়ে যেতে যেতে, আমি ভাবছি___
কে সেই সৌভাগ্যবান ভিআইপি, কে সেই সার্থক জীবন; যার
আসন্ন মৃত্যুর কথা মনে রেখে এতোসব আয়োজন! এতো ধোয়ামোছা...
এতো এতো আগাম প্রস্তুতি!
রোজ রোজ, প্রতিদিনই, নতুন-নতুন...
আমাদের এ জীবন____ মৃত্যুর উৎসব !
গোঁয়ার মোষের মতো তেড়ে আসছে চিন্তা আর ভয়
প্রতিদিনই নতুন, নতুন
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো। সত্যিই চমৎকার। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই... ভালো থাকুন...
লেখক বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো... ভালো থাকুন...
হাসান মাহবুব বলেছেন:
চমৎকার। অন্যরকম ভালো।
লেখক বলেছেন: অনেক শুভকামনা ...
বুক রিভিউ বলেছেন:
`গোঁয়ার মোষের মতো তেড়ে আসছে চিন্তা আর ভয়' +
লেখক বলেছেন: থ্যাংকস... রিভিউ
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
ভালৈছে !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















