somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকার : পরোক্ষ গোধূলি / রহমান হেনরী

১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধকার : পরোক্ষ গোধূলি

বাইরে প্রচণ্ড চাঁদ, মাঠ ডাকে___ আয়!
নগ্ন-প্রকাণ্ড রাত স্নানরত তীব্র জ্যোৎস্নায় ...
ভেতরে প্রচুর মৃত্যু, মুগ্ধ যন্ত্রণায়
ভেতরে জোনাকিস্বপ্ন, শিশিরশীতল ঘুম,

অন্ধকারও আছে; অপেক্ষায়



আশ্চর্য প্রেমিকা তুমি, পাখির ডানার স্বপ্নে নামো প্রতিদিনই।
সময়ের কাঁটায় কাঁটায়, কী ভাবে যে আসো!
তথাপি প্রতীক্ষাগীতে কাটে দিন, বিরহব্যাকুল শীতমাসও ...
সংগোপন সঙ্গদানে করেছ তো অতিশয় ঋণী___

তোমার নামার শব্দে নামে ঘ্রাণ, স্মৃতিরাজহাঁসও ...



তবে কি আমারই মতো নীরবে এসেই ফিরে যেতে
ভালবাসো? অলখে আঘাত পেতে পেতে
তোমারই গজল শুনি___ নৈঃশব্দ্যের সহজ-সম্ভবে;
প্রশ্নপ্রধান গানে ভিজে ওঠা মাঠে, ফিরে কেন আসা তবে
মনোটোনাস প্রার্থনায় মেতে?


নাচের মুদ্রায় উড়ে যাও.. আহা! আমারও ডানার লোভ হয়,
ফাল্গুনের এত অন্ধকারে কেন যে শরীরে জাগে জ্বর
কী সুন্দর অক্টোপাস রাত্রি এলে, আমাকে কেবল ডাকে ভয়;
কেন ভয় শিখিয়েছ? তেড়ে আসছে ভয়ের হাঙর ...

রাত্রির কাছে রেখেছ কেন ফেলে? রাত্রি তো আমার বউ নয়!



একাকী আঁধার শুয়ে আছে নিঃসাড়
জীবনের সাথে মৃত্যুর অভিসার ...
এ রকম রাতে একটি কল্পবেলা
ভালবাসা ছিল বাকি সব অবহেলা
কালো পিপীলিকা ঘিরেছে অস্থি, হাড় ...



রাত্রি, তুমি জেগে ওঠো যার গানে___
আমি বাঁচি সেই বৃষ্টির কল্যাণে;
বৃষ্টি আসেনি, বৃষ্টি আসে না, ধুলো ...
বিমূর্ত আজ অবাক সন্ধ্যাগুলো!

পথে পথে ঘুরি বৃষ্টির সন্ধানে



ফুটেছে গুঞ্জার লাল, সংকুচিত তৃষ্ণা জেগে ওঠে;
বিভিন্ন অগ্নিতে দগ্ধ রাত্রিগুলি কুঁচবর্ণে ফোটে ...
বিপুল বিশাল রাত্রি ফুলে ওঠে, দুলে ওঠে ক্ষোভে;

এহেন গুঞ্জারকাল উঠে যাচ্ছে গণ্ডারের ঠোঁটে!
অফুরন্ত অন্ধকারবেলা নামে লোভে ও প্রলোভে ...



গতকাল তাকে স্মরণ করিনি, গতকাল ছিল ঘোর,
গতকাল ছিল মৃত-বুধবার, জন্মের অগোচর;
মৃত বুধবার মৃত্যুরই মতো অচেতন শুয়ে থাকা___
মেঘের ওপরে বজ্র সাজিয়ে শূন্যবৃত্ত আঁকা ...
জন্ম অবধি আঁকছি তো ছবি, গতকাল ছিল ছাড়
গতকাল ছিল খুব বাড়াবাড়ি ধূমায়িত সন্ধ্যার;
প্রতি-সন্ধ্যার অজস্র স্মৃতি নিউরনে জমা রাখি
গতকাল ছিল শূন্যবৃত্তে শূন্যেরই আঁকাআঁকি

গতকাল ছিল রক্তগোধূলি, আলুথালু শঙ্কার___
এই 'বার' শুধু একবারই আসে, আসবে না ঘুরে আর ...



বৃষ্টির মতো ঝমঝম সুরে রাত নেমেছিল, নামে ...
সেই রাত্রিকে স্বাগত জানাই সেজদা ও প্রণামে;
রাত নেমে এসে হাত পেতেছিল, করেছিল প্রার্থনা।

উপাস্য যদি উপাসনারত, ডাকি তাকে কোন নামে?
পত্রের ছলে তোমাকেই সেই রাত্রি দিয়েছি, খামে ...



১০
রাত্রি আমার স্বপ্ন খামার রাত্রি আমার বউ
রাত্রি এলেই উথলে ওঠে নির্জনতার মৌ
রাত্রি আমার হা-হাহাকার রাত্রি আমার সুখ
অবিনশ্বর প্রাণ খুঁজে হই রাত্রিতে উন্মুখ
রাত্রি খুঁড়েই দেখছি নিজের ছিন্নভিন্ন বুক
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×