somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোয়েট ট্রি পদ্যসংখ্যা ।। ফেব্রুয়ারি ২০১০ ( লেখা আহ্বান )

১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোয়েট ট্রি ফেব্রুয়ারি ২০১০ সংখ্যাটি___ পদ্য সংখ্যা ;

এ সংখ্যায় মনোনীত যে কোনও কবির দুটি করে কবিতা (গীতি কবিতা / পদ্য ) ছাপা হবে___

অন্তত ৩/৪ টি লেখা পাঠাতে হবে।

সাথে একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ( জন্ম তারিখ ও সাল, জন্মস্হান, প্রকাশিত গ্রন্থ থাকলে নাম ও প্রকাশকাল...ইত্যাদি)

লেখা কুরিয়ার এ / ডাকে / e-mail এ পাঠানো যাবে; ই-মেইল করলে SutannyMJ font ব্যবহারের পরামর্শ রইলো। কুরিয়ার এর ক্ষেত্রে continental কুরিয়ার এ প্রাপকের সুবিধা বেশি।

কুরিয়ার / ডাক ঠিকানা :
রহমান হেনরী
বাড়ি#৩১৯/৫ বি, সড়ক#০২
বায়তুল আমান হাউজিং সোসাইটি
আদাবর, ঢাকা

e-mail : [email protected]

লেখা ২৫ নভেম্বরের মধ্যে পাওয়া যাবে, এমনভাবে পাঠালে সম্পাদক কৃতজ্ঞ বোধ করবেন।

(এই আহ্বান সামু / ফেইসবুক ব্যবহার করেন না এমন কবিদের জন্যও প্রযোজ্য হবে। কাজেই আপনি আপনার বন্ধু কবিকেও "লেখা আহ্বান" টি জানিয়ে 'পোয়েট ট্রি' কে সহযোগিতা করবেন, আশা করছি।)

নিরস এই ঘোষণা পাঠের শ্রমস্বীকার করায় , আপনাকে নিচের পদ্য দুটি পাঠে সরস ও চাঙ্গা হতে প্ররোচিত করছি :



তীরে কী প্রচণ্ড কলরব
" জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি? "
রাতের কল্লোল শুধু বলে যায়___ "আমি স্বেচ্ছাচারী।"

সমুদ্র কি জীবিত ও মৃতে
এভাবে সম্পূর্ণ অতর্কিতে
সমাদরণীয়?
কে জানে গরল কিনা প্রকৃত পানীয়
অমৃতই বিষ!
মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ।

তীরে কী প্রচণ্ড কলরব
" জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি? "
রাতের কল্লোল শুধু বলে যায়___ " আমি স্বেচ্ছাচারী। "

( শক্তি চট্টোপাধ্যায় / আমি স্বেচ্ছাচারী )


২.

কী বুঝেছে সে-মেয়েটি?
সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।

কী শুনেছে সে-মেয়েটি?
সে শুনেছে মায়ের শীৎকার।

কী পেয়েছে সে-মেয়েটি? ___ সে পেয়েছে জন্মদিন?
চুড়িদার, আলুকাবলি___ কু-ইঙ্গিত মামাতো দাদার।

সে খুঁজেছে ক্লাস নোট, সাজেশন___
সে ঠেলেছে বইয়ের পাহাড়

পরীক্ষা, পরীক্ষা সামনে___ দিনে পড়া, রাত্রে পড়া___
ও পাশের ঘর অন্ধকার

অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত নখ,
ছিন্ন ভিন্ন মা আর বাবার।

( জয় গোস্বামী / যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে )




সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×