আগুন বিষয়েও ননসেন্স পোয়েট্রি লেখা যেতে পারে / রহমান হেনরী
১৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
এই যে হঠাৎ মনে এলো
আগুন আমার ভাই____
এখন___
ইচ্ছে হলেই জ্বালানি-কাঠ
ইচ্ছে হলেই ছাই;
আমি___
সেই আনন্দে হাওয়ার ছন্দে
বায়ান্নো পাক খাই !
কিন্তু ভাবো,
আগুন যখন জ্বলে___
বাতাস ওঠে প্রকাশ্য আর
গুপ্ত___ তলে তলে !
ফলে___
বাতাসকে কী ডাকবো?
আমার বোন !
আমি____
আগুন নিয়ে বাতাস নিয়ে
খেলবো সারাক্ষণ !
তবু এখন___
খেলছে যারা যারা ?
কে কে ?
আগুন সাথে, বাতাস হাতে,
তাদের পিছেই খাড়া !!
ভাবো তো মন,
মধ্যপ্রাচ্যে পোড়াচ্ছো কোন জল ?
সে-জল কেন আগুন হয়ে
উড়ছে অনর্গল !
তোমার দেশে হঠাৎ হঠাৎ
কিসের দাবানল ?
কে পোড়াচ্ছে কে জ্বালাচ্ছে
সাজানো জঙ্গল !
তোমার বনে এমন দাবানল___
জল বুঝি নেই ? কিংবা ধরো
বাহিনী___ দমকল !
এই যে আবার মনে হলো
আগুন আমার ভাই___
আমি ___
সেই আনন্দে নিপুণ ছন্দে
বাতাসে পাক খাই;
এখন___
ইচ্ছে হলেই তোমার ডানা
উল্কিতে পোড়াই___
আমার আগুন
আমার ঘরেই লেলিয়ে দিচ্ছো তুমি!
ভাবছি___ বিপুল এশিয়া কী
মৃতের জন্মভূমি !
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হযরত মামুন আব্দুল্লাহ্ বলেছেন:
ভালো লাগলো...পড়তে পড়তে কফিলদার একটা গান মনের ভেতরে অজান্তে পাক খাচ্ছিল- আগুনে খাই, আগুনে ঘুমাই...আমি এবং আমার আগুন... আমারা দুজন জমজ ভাই-জমজ বোন...আপনার ব্লগ খজে পেয়েই মনটা ভালো হয়ে গেল...
লেখক বলেছেন: ধন্যবাদ জানবেন, হযরত !
কফিল ভাইয়ের গানটা না-শোনা একটা অন্যায়ের পর্যায়ে পড়ে।
ওটার সিডি পাওয়া যাবে নিশ্চয় !
লেখক বলেছেন: আমিন !
সরসিজ আলীম বলেছেন:
খুব ভালো লাগলো কবি !
লেখক বলেছেন: শুভকামনা। নিরন্তর...
ফয়সল নোই বলেছেন:
বাহ, খুব সুন্দর !!! ভালো লাগলো পড়ে। ভাল থাকবেন রহমান ভাই। কবিতাটিতে লেখনি শক্তি মুগ্ধ করার মতো।
লেখক বলেছেন: অবিরাম শুভেচ্ছা রইলো___
ফয়সাল, বহুদিন পর...
ডলুপূত্র বলেছেন:
শুরুটা অসম্ভব সুন্দর। শেষটা রাজনৈতিক....শুরুটা পড়ে মনে হচ্ছিল অনেক দিন পর কবিতা পড়ছি।
শেষটা সে রেশ ধরে রাখতে পারেনি।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ____
১জনের ভালো লাগেনিতেও তোমাকেই পেলাম___
লেখক বলেছেন: ধন্যবাদ___
কফিল ভাইয়ের গান তো শুনতে হবে !
হাসান মাহবুব বলেছেন:
ভালো লাগলো। দুইটা মাইনাস দেখে অবাক হলাম বটে।
লেখক বলেছেন: মাইনাসে মাইনাসে প্লাস___ আপনাকে।
ধন্যবাদ___
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
ভালো লাগলো কবি। এশিয়া আফ্রিকার মতোই মৃতের জন্মভূমি।
লেখক বলেছেন: অবিরাম শুভকামনা_____
কবিকে।
এহসান হাবীব বলেছেন:
হেনরী ভাই , ভালো লাগল। কেমন আছেন?
লেখক বলেছেন: ভালো নেই এহসান... খুব চাপে আছি...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















