এখনি যুবতি মন, এখনি তো প্রকৃত যৌবন !
কামনা-কম্পিত ঠোঁট, ক্রীড়াকামী মসৃন জঘন
হৃদয়ে কোকিল-ডাকা এই ঋতু ___ আলুথালু মন
শুনেছো ঘুঘুর ডাক, অলৌকিক, তাই তুমি প্রণয়ের
মহুয়া-মাতাল বৃক্ষ, তুমি আজ পল্লবিত বন ...
তিরতির কেঁপে ওঠে শীর্ষবৃন্ত, কেঁপে ওঠে তোমার নির্জন
ঢেউ উর্ধমুখি হয়, জলে জাগে সংগুপ্ত কাঁপন___
গহন অরণ্য ভেঙ্গে, তুমি চাও, অর্জুন-নিষাদ
কাঁপাক এ বনভূমি, লুটে নিক ঘ্রাণ, বুনো-স্বাদ ;
কল্পনায় উত্তুঙ্গ মুহূর্ত যায়___ কতকাল ঘুম যায় আনকোরা ক্ষেত !
টান টান ধনুকের ছিলা আজ,
তীক্ষ্ণ তীরে বিদ্ধ হোক তোমার সংকেত !!
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


