somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। আত্মজীবনী / নাজিম হিকমেত ।।

১১ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-------------------
১৯০২ সালে জন্ম আমার
কখনও একবারের জন্যেও ফিরে যাইনি আমার জন্মস্থানে
পেছন ফেরাটা পছন্দ নয় আমার
তিন বছর বয়সে পাশার নাতি হয়ে চাকরি করেছি আলেপ্পোতে
যখন উনিশ, মস্কো কমিউনিস্ট ইউনির্ভাসিটিতে ছাত্র আমি
আমার উনপঞ্চাশে, মস্কোতে গিয়েছি চেকা পার্টির অতিথি হয়ে
আর চৌদ্দতে পৌঁছানো থেকেই আমি এ যাবত কবি
কেউ কেউ উদ্ভিদ ও মাৎস্য বিষয়ে সব কিছুই জানে
আমি জানি বিভক্তি বিষয়ে
কারও কারও অন্তর জুড়ে মুখস্থ থাকে সমুদয় তারাদের নাম
আমি আবৃত্তি করি সমুদয় অনুপস্থিতি
কারাগারে এবং গ্র্যান্ড হোটেলেও ঘুমিয়েছি আমি
চিনেছি ক্ষুধা এবং অনশন আর
দুর্ভিক্ষেরও পেয়েছি স্বাদ
আমার তের বছরে ওরা আমাকে ফাঁসিতে লটকাতে চেয়েছিলো
আটচল্লিশে দিতে চেয়েছিলো শান্তি পুরস্কার
দিয়েওছিলো সেটা
ছত্রিশে, ছয়মাস ধরে চারবর্গ মিটারের সিমেন্টের মেঝে ছিলাম আমি
উনষাটে প্যারাগুয়ে থেকে পালিয়ে মাত্র আট ঘন্টায় পৌঁছেছিলাম হাভানায়
লেনিনকে কখনও দেখিনি, ১৯২৪ এ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কফিন দেখেছিলাম আমি
আর ১৯৬১ তে তার কবরটা দেখেছিলাম একটা বইতে
তারা আমাকে পার্টি থেকে উপড়ে ফেলতে চেয়েচিলো
কাজ হয়নি
পতনোম্মুখ মূর্তিগুলোর তলেও পিষ্ট হইনি আমি
১৯৫১ তে এক তরুণ বন্ধুসহ মৃত্যুর দাঁতের ভেতর দিয়ে যাত্রা শুরু করেছিলাম আমি
১৯৫২ তে, চারমাস চিৎপাত হয়ে শুয়ে থেকেছি ভগ্ন-হৃদয়
অপেক্ষা করেছি মৃত্যুর
ঈর্ষা করতাম সেই নারীকে, যাকে ভালোবাসতাম আমি
চার্লি চ্যাপলিনকে এক চুলও ঈর্ষা করিনি
ধোঁকা দিয়েছিলাম প্রিয়তমা নারীকে
বন্ধুদের আড়ালো কোনওদিনও কোনও কথা বলিনি আমি
পান করেছি তবে রোজদিন নয়
আমার রুটিরুজি অর্জন করেছি সততার সাথে কতই না আনন্দে
অন্যদের কবলে বিব্রত হয়ে মিথ্যা বলেছি আমি
কাউকে আহত না করার মত মিথ্যাগুলোই বলেছি
আবার অকারণেও মিথ্যা বলেছি বহুবার
ট্রেনে চেপেছি, বিমানে উড়েছি, গাড়িতে চড়েছি
অনেকেই এতোটা সুযোগ পায় না
অনেক মানুষ, এমনকী, অপেরার নাম পর্যন্ত শোনেনি
আমি গিয়েছি অপেরায়
আর ১৯২১ থেকে আমি ওইসব জায়গায় যাইনি, যেখানে অধিকাংশ লোক যায়
মসজিদে, মন্দিরে, গির্জায়, সিনেগগে, জাদু প্রর্দশনীতে
অথচ পাঠ নেবার জন্য আমার ছিলো কফি-হাউস
লেখাগুলো আমার, মুদ্রিত হয়েছে ত্রিশ কী চল্লিশ ভাষায়
আমারই তুরস্কে, আমারই তুর্কিদের জন্য ওগুলো ছিলো নিষিদ্ধ
ক্যান্সার এখনও গ্রাস করেনি আমাকে
আর এমটি ঘটবার লক্ষণও নেই কোনও
কখনই প্রধানমন্ত্রী বা ওই গোছের কিছু একটা হবো না আমি
আর আমি চাইও না ওসব জীবন
যুদ্ধেও যাইনি আমি
কিংবা শেষরাত্রে বোমা থেকে বাঁচবার গর্তেও ঢুকে পড়িনি কোনওদিন
বোমারু বিমানগুলোর নিচে হাঁটতেও হয়নি আমাকে
কিন্তু ষোল বছর বয়সেই প্রেমে পড়েছি আমি
কমরেডদের সাথে
এমনকী, আজকের বার্লিনেও আমি বেদনা-কর্কশ ডেকে যাচ্ছি একটানা
তবু বলতে পারি, মানুষের মতই বেঁচে ছিলাম আমি
এবং কেই বা বলতে পারে
কতদিন বাঁচবো আরও
আর কী কী ঘটবে এই জীবনে
------------------------
রচনাকাল ও স্থান :
১১ সেপ্টেম্বর ১৯৬১, পূর্ব বার্লিন
-------------------------
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×