পোস্ট আর্কাইভ
আমার লিঙ্কস
- শেরজা তপন
- দারাশিকো(মুভি)
- জামাল ঊদ্দিন - উবুন্টু
- শুভ রহমান - পাইথন
- চিরকুট - প্রবাসে
- অনার্য তাপস - লোকায়ত সংস্কৃতি গবেষক
- খুজে ফিরি অজানা - ওয়েব
- প্রিয়তমেষু - মেটাল
- জাহিদ আহমেদ - রাশিয়া
- জ্যোৎস্নাখোর সিসিফাস - কবিতা
- অন্যআনন -কার্নিশে ম্যাগপা
- দি ফ্লাইং ডাচম্যান - খালি পিডাইতে ইচ্ছা করে
- চতুষ্কোণ - মজাক
- পুরাতন - মালদ্বিপ
- শূণ্য উপত্যকা - বই আর বই
- নিস্সঙ্গ যোদ্ধা - সিরিয়াস গল্প,কবিতা
- ই য়া দ - C
- আশরাফ মাহমুদ - গানকবিতা
- কাঊসার রুশো - চলচ্চিত্র
- বলাক০৪
- বই পাগল
- ডিসকো বান্দর
- ত্রিনিত্রি - ভূটান
- শাহরিয়ার নির্জন - পিএইচডি
- মনে মনান্তর - কানাডা
- রাগিব হাসান
- রাব্বি - অ্যামেচার রেডিও অপারেট
- বেফাঁস বেলা
- ইচ্ছে ঘুড়ি - উবুন্টু
- উদাসী স্বপ্ন - bdnews24
- হাসান জোবায়ের - soft
- শিকাগোর জার্নাল
- অন্যমনস্ক শরৎ - ছবি
- শরৎ - flickr
- (সৌম্য)'s photostream
- পারভেজ রবিন - আমেরিকার ইতিহাস
- সরলতা
- ড়ৎশড় - অহনার ভালোবাসা
- মিশিমাখা শিখিপাখা
- আশালতা's blog
- ফ।ম।হাসান-নবা ফয়জুন্নেসা
- ম্যাকানিক
- রাফি মাহমুদ - লেটেস্ট ভার্সন
- রাগিব
- রেডিও রাশিয়া
- অভ্রনীল - ubuntu
- অভ্রনীল - ২
- পাঙ্খাবাবা -ফটুক তোলা
- নস্টালজিক - পরী তুমি ভাসবে
- নিওফাইটের রাজ্যে
- নরাধম
- জকির!- html5
- মাইক্রোকন্ট্রোলার
- আস্ত একটা সিনেমা
- অন্ধ আগন্তুক - ত্রিশংকু
- অমিত চক্রবর্তী-কবিতা
- সুমন্টোগ্রাফির
- তন্ময় ফেরদৌস-এশিয়াটেক
- আন্ধার - রাশিয়া
- আফরোজ_জাহান-পুরোদস্তর আইটির লোক
- ঊষালগ্ন হুতাশ-সবাই চলে গেছে
- ডাঃ মাহবুব গাউস-পোলানস্কির প্রথম সিনেমা
- অনিক আহসান - গোয়েন্দা সংস্থা
- শিশির সিন্ধ-পিজা ইন্জিনিয়ার
- বাংলাদেশী সাইকেল
- হাসান কালবৈশাখী-রক্ষী বাহিনী
- বিসমিল্লাহ হোটেল
- রেজাউর-কফি চাষ
- আজাইরা জাহাজ
- দেশী মামা
- পাণ্ডুলিপি সম্পাদনা
- সিনেমা পিপলস
- আবদুল ওয়াহিদ - উকিল মুন্সী
- আসফি আজাদ-Charles D'Oyly
- জালাল উদ্দীন খাঁ-ফকির ইলিয়াস
আমার বিভাগ
আমার প্রিয় পোস্ট
- ফেসবুকের নতুন ফিচার Graph Search এর সাথে নিজেকে যুক্ত করেছেন তো?
- অণুজীব
- ব্যাঙ ব্যাঙ ব্যাঙ !!! বানান আর ছোটোদের উপহার দিন !!!!!!! - ক্ষঋঙ
- যারা জার্মানীতে পড়াশোনা বা কাজের সন্ধানে যেতে চাইছেন তাদেরকে বলছি। আসুন জেনে নিই জার্মানীর ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়। - অব্যক্ত ভালোবাসা
- জামায়াতপন্থি ঢাবির ৭ শিক্ষকের ৩ জন কি তবে বেজন্মা? না অন্য কোনো রহস্য আছে? - তালপাতারসেপাই
- আসম্ভবের গল্পঃ বঙ্গোপসাগরে ১২০০ বর্গ মাইল নতুন ভূখণ্ড - তালপাতারসেপাই
- ঢাকা-বান্দরবান-নীলগিরি-রামু ট্যুর: ছবি ব্লগ - ১ - ইন্সিত
- রুবি অন রেইল এ যে সকল ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে! - সীমান্তে অসীম
- খেলুন আমার বানানো নতুন গেম Angry Rajakars - সুদীপ্ত কর
- "ঝরে পরা দুই ফুলের প্রতি শ্রদ্ধা" - উৎসর্গঃ তারেক মাসুদ ও মিশুক মুনীর - সেভেরাস স্নেইপ
- কবি শহীদ কাদরীর স্বকন্ঠে কবিতা আবৃত্তি শুনুন || ১৫ সেপ্টেম্বর ২০১২ রেকর্ডকৃত - ফকির ইলিয়াস
- জালাল উদ্দীন খাঁ ও তার সঙ্গীত /যতীন সরকার - ফকির ইলিয়াস
- বাংলাদেশের সংরক্ষিত বন, ইকোপার্ক আর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি - এক নজরে সবগুলো......... - ঘরের ছেলে
- হারিয়ে যাওয়া এক শহরের গল্প - মেঘনা পাড়ের ছেলে
- নজরুলগীতি (Mp3 ) শুনুন বর্ণানুক্রমিক ভাবে পরপর (Part-1) - সবুজসবুজ
- বাংলা সঙ্গীত ব্যক্তিত্বদের নিয়ে পোস্টের রিভিউ (দ্বিতীয়) - বাষ্প
- ➤ ইংরেজী টু বাংলা ডিকশনারী ফায়ারফক্সের জন্য - এবার ঝামেলা ছাড়াই সহজে জানুন ইংরেজী শব্দের অর্থ ➤ - রবিন মিলফোর্ড
- উকিল মুন্সীর চিহ্ন ধরে - আবদুল ওয়াহিদ
- একদিন উকিল মুন্সী - ইমন জুবায়ের
- অ্যাডাম ও ইভ এর ‘স্বর্গ হইতে বিদায়’: বাইবেলের প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা - ইমন জুবায়ের
- মানব সভ্যতার সম্ভাব্য প্রথম ধর্মীয় উপাসনালয় " গোবেকলি টেম্পেল" - জ্বীন কফিল
হুমায়ূন ফরীদি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৬ |
মিতা - হুমায়ূন আহমেদ
![]()
দৈনিক বাংলার সহ-সম্পাদক সালেহ চৌধুরীর মাথায় (কাজকর্ম তেমন ছিল না বলেই মনে হয়) অদ্ভুত অদ্ভুত আইডিয়া ভর করত। একদিন এ রকম আইডিয়া ভর করল। তিনি আমার শহীদুল্লাহ হলের বাসায় উপস্থিত হয়ে বললেন, বাংলাদেশে পাঁচজন হুমায়ূন আছে। দৈনিক বাংলায় এদের ছবি একসঙ্গে ছাপা হবে। আমি একটা ফিচার লিখব, নাম 'পঞ্চ হুমায়ূন'।
আমি বললাম, পাঁচজন কারা?
সালেহ চৌধুরী বললেন, রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী, দৈনিক বাংলার সম্পাদক আহমেদ হুমায়ুন, অধ্যাপক এবং কবি হুমায়ুন আজাদ, অভিনেতা হুমায়ুন ফরীদি এবং তুমি।
আমি বললাম, উত্তম প্রস্তাব। তবে এখনও না। আরও কিছুদিন যাক। সময় যেতে লাগল, হুমায়ূনরা ঝরে পড়তে শুরু করলেন। হুমায়ুন রশীদ চৌধুরী গেলেন, আহমেদ হুমায়ুন গেলেন, হুমায়ুন আজাদ গেলেন। হারাধনের পাঁচটি ছেলের মধ্যে রইল বাকি দুই। এই দুজনের মধ্যে কে আগে ঝরবেন কে জানে। সময় শেষ হওয়ার আগেই হুমায়ুন ফরীদি বিষয়ে কিছু গল্প বলে ফেলতে চাচ্ছি।
![]()
![]()
শুরু করি প্রথম পরিচয়ের গল্প দিয়ে। ফরীদির তখন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। বিটিভির অভিনয়রাজ্য দখল করে আছেন। একদিনের কথা, বেইলি রোডে কী কারণে যেন গিয়েছি, হঠাৎ দেখি ফুটপাতে বসে কে যেন আয়েশ করে চা খাচ্ছে। তাকে ঘিরে রাজ্যের ভিড়। স্ট্রিট ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখানোর সময় তাদের ঘিরে এ রকম ভিড় হয়। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম। ভিড় ঠেলে উঁকি দিলাম, দেখি হুমায়ুন ফরীদি। চা খাচ্ছেন, সিগারেট টানছেন। রাজ্যের মানুষ চোখ বড় বড় করে এই দৃশ্য দেখছে, যেন তাদের জীবন ধন্য। হঠাৎ ফরিদীর আমার ওপর চোখ পড়ল। তিনি লজ্জিত গলায় বললেন, আপনি এখানে কী করেন। আমি বললাম, আপনার চা খাওয়া দেখি।
ফরীদি উঠে এসে আমার হাত ধরে বললেন, আশ্চর্য ব্যাপার। মিতা! আসুন তো আমার সঙ্গে। [নামের মিলের কারণে আমরা একজনকে অন্যজন মিতা সম্বোধন করি]।
তিনি একটি মনোহারী দোকানে আমাকে নিয়ে গেলেন। সেলসম্যানকে বললেন, আপনাদের দোকানের সবচেয়ে ভালো কলমটি আমাকে দিন। আমি মিতাকে গিফট করব।
ফরীদিকে আমি একটি বই উৎসর্গ করেছি। উৎসর্গ পাতায় এই ঘটনাটি উল্লেখ করা আছে।
এখন দ্বিতীয় গল্প। শুরুতেই স্থান-কাল-পাত্র উল্লেখ করি। স্থান সুইডেন, কাল ২০০৮, পাত্র মানিক। এই ভদ্রলোকের সুইডেনে একটি রেস্টুরেন্ট আছে। তিনি একদিন নিমন্ত্রণ করলেন তাঁর বাড়িতে। দেশের বাইরে গেলে আমি কোথাও কোনো নিমন্ত্রণ গ্রহণ করি না। কারও বাড়িতে তো কখনও না।
মানিক সাহেবের বাড়িতে গেলাম, কারণ তাঁর চেহারা অবিকল হুমায়ুন ফরীদির মতো। আপন ভাইদের চেহারায়ও এত মিল থাকে না। ভদ্রলোককে এই কথা জানাতেই তিনি বিনয়ী ভঙ্গিতে বললেন, অনেকেই এমন কথা বলে।
আমি বললাম, ফরীদির সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো পরিচয় কি আছে?
মনিক বললেন, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। ১৯৭১ সালে আমি এবং ফরীদি পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করেছি।
আমি চমকালাম। ফরীদি যে একজন বীর মুক্তিযোদ্ধা তা আমার জানা ছিল না।
মানিকের বাড়িতে আমার জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। সেখানে দেখি তাঁর বাড়ির সবচেয়ে সুন্দর ঘরটির নাম ফরীদি। এ ঘরটি তিনি সারা বছর তাঁর বন্ধু হুমায়ুন ফরীদির জন্য সাজিয়ে রাখেন, যদি ফরীদি বেড়াতে আসেন। অন্য কারোর সেই ঘরে প্রবেশাধিকার নেই।
তৃতীয় গল্প। সন্ধ্যাবেলায় ফরীদি টেলিফোন করেছেন। আমি ফোন ধরতেই বললেন, মিতা, আপনি কি আচার খান, আমের আচার, তেঁতুলের আচার এসব?
আমি বললাম, খাই।
ফরীদি বললেন, সন্ধ্যায় আপনার সঙ্গে গল্প করতে আসব। ভাবছি তখন আচার নিয়ে আসব।
তিনি গল্প করতে এলেন, সঙ্গে কোনো আচারের বোতল দেখলাম না। আমি ভাবলাম বলি, মিতা! আমার আচারের বোতল কোথায়? শেষ পর্যন্ত বলা হলো না। আমরা দু'জন দু'জনকে মিতা ডাকি, কিন্তু আমাদের মধ্যে তেমন ঘনিষ্ঠতা নেই। গল্প শেষ করে ফরীদি বিদায় নিলেন।
রাত ১২টার মতো বাজে। ঘুমানোর আয়োজন করছি, তখন দরজায় কলিং বেল। দরজা খুলে দেখি হুমায়ুন ফরীদি ড্রাইভার। তার সঙ্গে ২৩টা আচারের বোতল। তার দায়িত্ব ছিল দোকানে দোকানে ঘুরে যত রকমের আচারের বোতল ছিল সংগ্রহ করে নিয়ে আসা। সংগ্রহ করতে দেরি হয়েছে বলেই সে এত রাতে এসেছে।
চতুর্থ এবং শেষ গল্প। এই গল্পটি শুনেছি আমার প্রিয় প্রতিভাময়ী এক জনপ্রিয় শিল্পীর কাছে। গল্পটি আমার এতই পছন্দ হয়েছিল যে, এই লেখায় উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। গল্পের পটভূমির পরিবর্তন হয়েছে। নতুন পটভূমিতে গল্পটি বলা শোভন হচ্ছে কি-না বুঝতে পারছি না।
স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছে। ফরীদি স্ত্রীর রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছেন। রাগ ভাঙাতে পারেননি। সুবর্ণা কঠিন মুখ করে ঘুমাতে গেছেন। ভোরবেলায় ঘুম ভাঙতেই সুবর্ণা হতভম্ব। ঘরের দেয়াল এবং ছাদে ফরীদি লিখে ভর্তি করে ফেলেছে। লেখার বিষয়বস্তু, সুবর্ণা! আমি তোমাকে ভালোবাসি।
সুবর্ণা আমার সঙ্গে হাসতে হাসতেই গল্পটা শুরু করেছিলেন, একসময় দেখি তার চোখে ভালোবাসা ও মমতার অশ্রু চিকচিক করছে।
পাদটীকা
আচ্ছা, এই মানুষটি কি অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না? এই সম্মান কি তাঁর প্রাপ্য নয়? [যে পাঁচ হুমায়ূনের নাম করা হলো তাদের মধ্যে ফরীদি ছাড়া বাকি সবাই একুশে পদক পাওয়া]।
মিতার ৬০তম জন্মদিনে তাঁর প্রতি আমার শুভেচ্ছা। হে পরম করুণাময়, এই নিঃসঙ্গ গুণী মানুষটিকে তুমি তোমার করুণাধারায় সিক্ত করে রাখো। আমিন।
![]()
![]()
![]()
![]()
![]()
*কপিপেষ্ট
Humayun Faridi - Wikipedia
হুমায়ূন ফরীদি - youtube
প্রিয় মানুষ হুমায়ুন ফরীদি - শাহনেওয়াজ লতিফ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হুমায়ুন ফরিদীর প্রথম মুভিঃ দহন (১৯৮৬) - বিডি আইডল
স্মৃতির অ্যালবামে হুমায়ুন ফরীদি - বিডি আইডল
অসাধারণ অভিনেতা হুমায়ূন ফরীদি ও আমার টুকরো কিছু স্মৃতি - রমিত
Humayun Faridi in acting
* আর্কাইভ - নিজের জন্য রেখে দিলাম
প্রকাশ করা হয়েছে: পেচ্যাল বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফানার বলেছেন:
চমৎকার একজন মানুষকে আমরা হারালাম। সেই ৮০ দশকে তার সাথে একবার আমার কথা বলার সুযোগ হয়েছিল।
কমিউনিস্টিবিডি বলেছেন:
ভালো লাগলো
উদ্ভটফাহাদ বলেছেন:
পাদটীকাআচ্ছা, এই মানুষটি কি অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না? এই সম্মান কি তাঁর প্রাপ্য নয়? [যে পাঁচ হুমায়ূনের নাম করা হলো তাদের মধ্যে ফরীদি ছাড়া বাকি সবাই একুশে পদক পাওয়া]।
মিতার ৬০তম জন্মদিনে তাঁর প্রতি আমার শুভেচ্ছা। হে পরম করুণাময়, এই নিঃসঙ্গ গুণী মানুষটিকে তুমি তোমার করুণাধারায় সিক্ত করে রাখো। আমিন।
মাহমুদডবি বলেছেন:
সারাদিন পর একটা পোষ্ট ভালো লাগলো।
বৈকুন্ঠ বলেছেন:
হুমায়ূন ফরিদীর জন্য আন্তরিক শ্রদ্ধা। ভালো মানুষগুলা ৫০ / ৬০ বছর বয়সেই চৈলা যায়। ডাইনীগুলা মরেনা
মেংগো পিপোল বলেছেন:
আমিন
নাহিদ মাহমুদ বলেছেন:
বৈকুন্ঠ বলেছেন: হুমায়ূন ফরিদীর জন্য আন্তরিক শ্রদ্ধা। ভালো মানুষগুলা ৫০ / ৬০ বছর বয়সেই চৈলা যায়। ডাইনীগুলা মরেনা
শায়মা বলেছেন:
হে পরম করুণাময়, এই নিঃসঙ্গ গুণী মানুষটিকে তুমি তোমার করুণাধারায় সিক্ত করে রাখো। এটা আমারও চাওয়া .....
রু আদে বলেছেন:
একাত্তরের যীশুর ডেসমন্ডকে আমি কোনদিন ভুলব না। পোষ্ট প্রিয়তে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।