এবার তোমার চোখ থেকে নয়, কন্ঠ থেকে
ঝরাবো আমি সেই বরষার গান।
ডাকবে ময়ূর পেখম মেলে, দূর পরবাস গাঁয়,ডাকুক না হয়!
কাদলে কাদুক আমার আত্মা,
কোথায় সত্য, কোথায় স্বত্ত্বা?
কোদাল হাতে ঝাঁপ দিয়েছি, গোড় খুড়েছি নিজের জন্য
তোমার জন্য এই শশ্মানে দাওয়াত পত্র নাই।
বরঙ তুমি কণ্ঠ থেকে ঝড়াতে পারো
বৃষ্টি এনে, আমার এপিটাফে!
এখন তোমার মন থেকে নয়, মনন থেকে তুলবো টেনে-
নীল সাগরের অন্তরঙ্গ ঢেউ।
ভাসবে আমার ছোট্ট ডিঙি, ভাসুক না হয় এই অবেলায়।
দিন চলে যায়, দিন আসে ফিরে ঘরে
তোমার জন্য মোমের আগুন একলা জেগে থাকে।
শোন মেয়ে বলছি তোমায়, গহীন থেকে কাব্য ঝড়াও
অন্ধ করে হলেও দাও বজ্রপাত, তেমন অন্ধকারে
মেঘদল আজ উড়ছে দেখো তোমার অসীম সুরে,
আমার নৌকা আবার ভাসবে সুরের সমুদ্দুরে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


