আগুনলতা

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২৩

শেয়ারঃ
0 0 0

৫ম পাঠ

মানুষের পতন সুনিশ্চিত বলেই মানুষ প্রার্থনা করে-
উর্দ্ধমুখী বায়ুস্তরে ঘুরিবার-চাহে কেহ,
কেউ চায়, যে জীবন মানুষের ইতিহাসের
মৃত কংকাল দিয়ে সাজানো; সে পথের সন্ধান...
তোমাকে খুঁজতে গিয়ে আমি বারবার
আমাকেই খুঁজে ফিরি! কি এক আশ্চর্য
বেদনাবোধ আমায় করে তোলে পতনপ্রার্থী;
কুয়োতলায় তুমি কি দেখেছ মৃত্যুর প্রতিবিম্ব!
কৃষ্ণচূড়া গাছে সবে লেগেছে আগুন, আজো
প্রান্তিকে হয় তোমার নিত্য নিমগ্নতা; শুধু হায়-
আগুনলতা, আমি নেই আর প্রত্যক্ষদর্শনে...
মাছ হয়ে ঘুরিফিরি চেতনার পাকস্থলীতে।
হাত বদলের খেলা শেষে আবার আমায় জোছনা নিমন্ত্রন!
মেঘ এসে যাবে, যখন তোমায় ঘোড়ায় তুলে হারাবো অরণ্যে...

 

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪৫

লেখক বলেছেন: জনাব,
এত রাত্রে আপনি যে একখানি কবিতা পড়িলেন তারজন্যেই আমার ভালো লাগিল।

ভালো থাকতে কসুর করবেন না যেন।

২. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৩২
খোমেনী ইহসান বলেছেন: খুব ভালো হয়েছে। মজা পাইছি।
২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪৯

লেখক বলেছেন: মহাত্নন,
এত রাত্রে আমার এ অতি নগণ্য কবিতা পাঠানুভব করিবার জন্য আপোনাকেও ধন্যবাদ জানাতে এতটুকু দ্বিধাবোধে আমি সংকুচিত নই এবং মজা পাবার জন্যেও আপনাকে আমার মধ্যহৃদয়ের অন্তস্থল হইতে শুভেচ্ছা পাঠাবার নিগুঢ় তাগিদ অনুভব করিলাম।

৩. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫৬
খোমেনী ইহসান বলেছেন: আগুনলতা,আমি নেই আর প্রত্যক্ষদর্শনে...
মাছ হয়ে ঘুরিফিরি চেতনার পাকস্থলীতে।

........................শেষ লাইনটা জোসসসসস.........
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: জনাব,
মধ্যরাতের নিমন্ত্রণে আমি শেষ রাতে আপোনার অভিব্যাক্তি নির্বিশেষে পাইয়া শেষ বাক্যবন্ধখানির দিকে পূনর্বার দৃস্টিগোচরীত করি।
ধন্যবাদ আপনাকে,
ধন্যবাদ হে পৃথিবী.....

৪. ২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো........
"হাত বদলের খেলা শেষে আবার আমায় জোছনা নিমন্ত্রন!
মেঘ এসে যাবে,যখন তোমায় ঘোড়ায় তুলে হারাবো অরণ্যে... "

শুভেচ্ছা থাকলো।
২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৪

লেখক বলেছেন: মহাত্নন,
সবিশেষ রাত্রির কিনারায় এসে শুভ্র ঘোড়া তার কালো রুপ দেখায়,
আমি পা হড়কে পড়ে যাই পিছল শ্যাওলার নির্বাপিত হরিদ্রাভায়,
নস্ট চারু এসে নিঃশ্বাস ফেলে ঘাড়ে,
তবুও রাত্রি জ্বলুক তাহার চোখেরও কিনারে...

ধন্যবাদের নিশ্চয়তা জানবেন...

সুন্দর সকাল আসছে ধেয়ে,এমনকি কথা বলতে পারি অহেতুক ধুমকেতুর সাথে।

৫. ২৩ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২৩
কুঙ্গ থাঙ বলেছেন:

হাত বদলের খেলা শেষে আবার আমায় জোছনা নিমন্ত্রন!
মেঘ এসে যাবে,যখন তোমায় ঘোড়ায় তুলে হারাবো অরণ্যে...


চমৎকার!
৬. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮
সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: তোমাকে খুঁজতে গিয়ে আমি বারবার
আমাকেই খুঁজে ফিরি! কি এক আশ্চর্য
বেদনাবোধ আমায় করে তোলে পতনপ্রার্থী;

এ যে কী ভয়ানক কষ্ট প্রতিটা মানুষই হয়তো অনুভব করে যে তার আপনকে হারিয়েছে।
২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: জনাব,
তাসলিম,
জীবন এক মহা প্রপঞ্চ দিয়ে ঘেরা...

কি এক আশ্চর্য
বেদনাবোধ আমায় করে তোলে পতনপ্রার্থী;

মঙ্গলার্থে...

৭. ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৪
সুমন প্রবাহন স্মরণ প্রয়াস বলেছেন: [Link|http://www.somewhereinblog.net/blog/shoronproyash/28834503|মৃত্যুদিন]
৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৩
মুয়ীয মাহফুজ বলেছেন: মানুষের পতন সুনিশ্চিত বলেই মানুষ প্রার্থনা করে-
উর্দ্ধমূখী বায়ুস্তরে ঘুরিবার-চাহে কেহ,
কেউ চায়,যে জীবন মানুষের ইতিহাসের
মৃত কংকাল দিয়ে সাজানো;সে পথের সন্ধান...
তোমাকে খুঁজতে গিয়ে আমি বারবার
আমাকেই খুঁজে ফিরি......

বা

প্রান্তিকে হয় তোমার নিত্য নিমগ্নতা;শুধু হায়-
আগুনলতা,আমি নেই আর প্রত্যক্ষদর্শনে...
মাছ হয়ে ঘুরিফিরি চেতনার পাকস্থলীতে।
হাত বদলের খেলা শেষে আবার আমায় জোছনা নিমন্ত্রন!
মেঘ এসে যাবে,যখন তোমায় ঘোড়ায় তুলে হারাবো অরণ্যে...

অসাধারণ!!!!!
খুবই ভালো লাগলো রে...

প্রিয় পোস্টে গেল।
৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৩
মুয়ীয মাহফুজ বলেছেন: মানুষের পতন সুনিশ্চিত বলেই মানুষ প্রার্থনা করে-
উর্দ্ধমূখী বায়ুস্তরে ঘুরিবার-চাহে কেহ,
কেউ চায়,যে জীবন মানুষের ইতিহাসের
মৃত কংকাল দিয়ে সাজানো;সে পথের সন্ধান...
তোমাকে খুঁজতে গিয়ে আমি বারবার
আমাকেই খুঁজে ফিরি......

বা

প্রান্তিকে হয় তোমার নিত্য নিমগ্নতা;শুধু হায়-
আগুনলতা,আমি নেই আর প্রত্যক্ষদর্শনে...
মাছ হয়ে ঘুরিফিরি চেতনার পাকস্থলীতে।
হাত বদলের খেলা শেষে আবার আমায় জোছনা নিমন্ত্রন!
মেঘ এসে যাবে,যখন তোমায় ঘোড়ায় তুলে হারাবো অরণ্যে...

অসাধারণ!!!!!
খুবই ভালো লাগলো রে...

প্রিয় পোস্টে গেল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: কেবল ধন্যবাদ জানালেই কি শেষ হয়।
আনন্দ লাগল...
মঙ্গলার্থে....

১০. ২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১২
রক্তকরবী বলেছেন: চমৎকার...

পতন সুনিশ্চিত জ়েনেই মানুষ প্রার্থনা ভুলে যাবো।

১১. ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ২:০৪
নৃপ অনুপ বলেছেন: হাত বদলের খেলা শেষে আবার আমায় জোছনা নিমন্ত্রন!
মেঘ এসে যাবে,যখন তোমায় ঘোড়ায় তুলে হারাবো অরণ্যে...
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ...

 

মোট সময় লেগেছে ২.৭২০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুম থেকে জেগে দেখি আবারও জ্বলছি আমি;
স্বপ্নের ভিতর কতবার গুম খুন হই, কতবার পোস্টমর্টেম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই