ট্রিগারের মজবুত নিশানা থেকে ফিরে-
এখন আর মানুষের সামনে দাঁড়াতে কিসের ভয়!
সাপের গুহায় পা রেখেও আমি দেখে ফেলেছি,
কি ভাবে চিলেরা সব দেহ রাখে শূণ্য ভিটায়।
কতখানি শূণ্যতায় পূর্ণ হলে মানুষ বেঁছে নেয়
স্বেচ্ছামৃত্য; প্রকৃতির সাথে শেষ সংলাপ।
তোমায় আমি দেখাতে পারি,জোছনার অপমৃতু্,
মহাকাশের ডালে দড়ি বেঁধে চাঁদের সুইসাইড।
কি এক অপূর্ণতা নিয়ে, পৃথিবীর শেষ গাড়ি
ধরব বলে- কতরাত ফিরতে পারি নি বাড়ি!
তোমারও কি এরকম বিস্ময়ে ভাঙে ঘুম, দেখ-
গুটি শুটি মেরে শুয়ে আছে, সবুজ পাইথন।
রঙিন হরফে লিখব বলে, ট্রিগার এখন আমার হাতে
রক্তরাঙা লাশ পাঠালাম, আগুনলতার জন্মদিনে...
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


