না দিতে পারি হীরের আঙটি, নাকের নোলক ফুল
এই কি ছিল হারানো দিনের প্রাথমিক যত ভুল।
পারি নি দিতে সত্যি বলতে ‘আমার চোখে দেখতে শেখা’
কিন্তু আমি চাই যে বড়ো, নিজের চোখেই ভূবন দেখা।
শুনি নি আমি ক্ষ্যাপাটে বলে, নিজেরই মুদ্রাদোষে
তাই বলে কি ছুঁড়ে দিয়েছি, তেপান্তরের মাঠে...
বধূ তুমি একলা হেঁটে চলো কোন নক্ষত্রের তলে
মাথার উপর উড়বো আমি, বর্ণচোরা মেঘের রঙে।
পারি নি কি দিতে সেই মহুয়া ঘ্রাণের তলে?
যখন বাড়িয়েছিলে হাত- চন্দ্রের দিকে মেলে অসীম শূণ্যতায়;
চাও নি কি- এই হাতে আর কোন হাত এসে
হৃদয়ের বন্দরে ছোয়া দিয়ে যাবে। পলাতক প্রস্থানে
বিপন্ন নই সরলা, আমি শুধু ভাবছি এখন এই গুহাতে-
মানুষের মুক্তি বলো- কোথায় গিয়ে মিলতে পারে...
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


