১১ম পাঠ
নভোচারী হয়ে আকাশকুসুম স্বপ্ন ছিল,একদা।
আজ, ভূ-গর্ভস্থ পথে হাঁটতে-হাঁটতে দেখি অন্ধকারে আমিই, একা!
যে যার মতো অতীত এবঙ ইতিহাস সাজাতে বসে গেছে এতক্ষণে,
বৃষ্টিতে হারাবো বলে- ছাতা ছেড়ে পালিয়েছি ইশকুল দেয়াল।
ইতিমধ্যে কখন যেন হাঁরিয়ে ফেলেছি গোপন বিবমিষা!
তাই বলে কি বন্ধ করেছি প্রেমের দুয়ারখানি...
এ তো নয় কারো নিকট দীপ্ত আহ্বান, প্রকৃতির সূত্রানুসারে
নিজের নিকট নিজেকে শপে হয়, আত্মভজন।
আমারও প্রেমের শান্তিধারায় ঋদয়মূলে আগুন জ্বলবে,
কবির শীতল দৃষ্টি দেখে- ঘামতে থাকবে বরফ রাজ্যে...
অথচ মানুষের এই যে এতো ভবিষ্যৎ মেরামত; সেই
ডাক কি শুনতে পারে আমার গ্রামের সেই জেলে- যে কিনা
মধ্যরাতের হারিকেন আলোয় জলছন্দে গান ধরে নদী বুকে...
কোথাও কোন ভবিষ্যৎ নেই, অতীতকে হত্যা করা ছাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

