১২ম পাঠ
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি’
দেশ’ তো হল রাণী তাই রাজারা খুঁজলো এসে যোনি,
ততদিনে খনি পুড়ে তৈরী হয়েছে শ্বেতশুভ্র কবর-
আমার এ বঙ্গদেশ সত্যিই এক বিনম্র জাদুঘর!
সমাজ পরিবর্তনের নামে এখানে প্রতিদিন অজস্র
কাউয়ার দল হাগে আর হাগে; তার আগে- মঞ্চ
গোছাবার তালে বুর্জোয়া আর কম্যুনিস্টেরা
যার যার নিজস্ব ক্ষেপণাস্ত্র তাক করে; তাই দেখে-
মোল্লা- মুচ্ছুলীরা পাপেটের মত হুদাই ফাল পাড়ে;
একবার সিংহাসনে গেলে, সব চোর যেন সাধু হবে!
প্রথম দিনের আলো বলে- বদলে যাও, বদলে দাও
চীন পন্থী, রুশ পন্থী চিৎকার করে- বদল হও...
এমন কথার যাবর কাঁটছে আমাদের ইতিহাস
আর মানুষের ঋদে অগ্নি জ্বালিয়ে মানুষেরই বসবাস।
২১ নভেম্বর ২০০৮.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

