আগুনলতা
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫
১৩ম পাঠ
অপর সম্ভাবনাও থেকে যেতে পারে, নিজস্ব সম্ভাবনার বাইরে।
ভিতরে ভিতরে জমে এতো ক্রোধ, এতো ঘৃণা, এতো ভালোলাগা-
পাখির শরীরে তবু থমকে থাকে পালকের গুনাগুন; মাঝরাতে
ফিরে এলে দেয়ালের সংসারে দরজায় ঝুলে রয় রক্ষাকবচ।
বিড়ালের সেক্স দেখে কুকুরেরও লোভ হয়; মানুষেরা হায় হায়
ধর্মমত নিয়ে, ঝড় এলে প্রথমেই আটকে দেয় জানালা-কপাট।
আমার’তো জানালাতো নেই; বর্ষা এলে টেবিলের বাম দিক থেকে
নেমে যায় বোধ; হাওয়ার বেগে পৃষ্ঠার তাণ্ডব দেখে চুপিসারে মার্ক্স ...
তবু অন্তর্জামী চাঁদ, মেঘ কেটে গেলে ফের তাকায় যে কারো দিকে,
ন'শোসাতটি দেয়ালকে পিছে ফেলে ন'শোপাঁচ সংখ্যার কোষ।
মাঝরাতে জীন ঘুরে হাঁটা দিলে, একা সাঁকো শোক রাখে হারিকেনে;
বিদ্যুৎ চলে গেলে হারিকেন-ই প্রধানতর আলো হয়ে ওঠে ।
জেনেছি’তো মানুষেরা প্রস্থান ঘটায় সুর্নিমল ভাগ্যাকাশের মোহে,
যাযাবর দিনলিপি শেষে ফিরে ফের আসো কেন আগন্তুক বেশে ?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দুরের পাখি বলেছেন:
মুগ্ধ ।
লেখক বলেছেন: মহাত্মন,
ধন্য,
অাপনার অবাক মুগ্ধতায়...
মঙ্গলাের্থ
নেমে যায় বোধ; হাওয়ার বেগে পৃষ্ঠার তাণ্ডব দেখে চুপিসারে মার্ক্স ...
ভাল লেগেছে নৃপ......ভাল থাকুন।
লেখক বলেছেন: মহাত্মন,
প্রথমত ধন্যবাদ কবিতা পাঠের জন্য।
দ্বিতীয়ত ধন্যবাদ কবিতা পাঠ পূর্বক স্মরন করার জন্য।
তৃতীয়ত ধন্যবাদ কবিতাটির ভালোলাগা গুলো বিনিময় করবার জন্য।
মঙ্গলার্থে...
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
জেনেছি’তো মানুষেরা প্রস্থান ঘটায় সুর্নিমল ভাগ্যাকাশের মোহে
যাযাবর দিনলিপি শেষে ফিরে ফের আসো কেন আগন্তুক বেশে ?
-----------------------------------------------------------------------
আবার আপনার আগুনলতা পড়লাম অনেকদিন পর।
ভালো লাগলো।
শুভরাত্রি।
লেখক বলেছেন: মহাত্মন,
ধন্যবাদ তাৎক্ষনিক পাঠের জন্য...
কিন্তু আমার পুণরায় হল দেরী,
আসিবার পথে,
পথময় ছিল বিপদের রোদ্দুর-রাতেলা কুয়াশা।
...
শুভরাত্রি।
মঙ্গলার্থে...
আশরাফ মাহমুদ বলেছেন:
"বিড়ালের সেক্স দেখে কুকুরেরও লোভ হয়; মানুষেরা হায় হায়ধর্মমত নিয়ে, ঝড় এলে প্রথমেই আটকে দেয় জানালা-কপাট।"
অনেক ভালো লাগল কবিতাটি।
লেখক বলেছেন: মহাত্মন,
``````````এই দেখে তারা যেন করে উঠে হায় হায়...`````````````
ধন্যবাদ,
পাঠের জন্য।
মঙ্গলার্থে...
মুজিব মেহদী বলেছেন:
'বিদ্যুৎ চলে গেলে হারিকেন-ই প্রধানতর আলো হয়ে ওঠে।'সহজ সত্য, চিরন্তন। জীবন প্রায়শ বিকল্পের প্রশ্রয়েই যাপন উদযাপন করে।
লেখক বলেছেন: মহাত্মন,
ধন্যবাদ পাঠের জন্য।
যাপনেরা জীবিতের জন্ম উৎসব কালে
মৃত নগরের ভ্রান্ত হাঁসি নিয়ে বসে থাকে;
কোথায় জীবন রয়েছে একবার দেখে নিয়ে-
ছুরে মারো আর্তচিৎকারের কাচের বয়াম...
মঙ্গলার্থে...
শ খি আ ঈয়ন বলেছেন:
''মানুষেরা প্রস্থান ঘটায় সুর্নিমল ভাগ্যাকাশের মোহে,যাযাবর দিনলিপি শেষে ফিরে ফের আসো কেন আগন্তুক বেশে ?''
হয়ত আজও
যাওয়ার কোন ঠাঁই খুঁজে পায় না
পোষাকের দাপটে সভ্য সাজা দোপেয়ে হোমোসেপরা...
তাই বারে বার ফিরতে হয়, সাজতে হয় আগুন্তুক
অবশ্য যারা এ ফেরার তাগিদ থেকে পালিয়ে বেড়ায়...
তাদের তুমি কি বলবা কবি...?
লেখক বলেছেন: মহাত্মন,
তাদেরকেই আমি বলি সভ্যতার মুখ ও মুখোশ...
মঙ্গলার্থে...
আল-ইমরান সিদ্দিকী বলেছেন:
valo likhsen
লেখক বলেছেন: মহাত্মন,
ধন্যবাদ কাব্যপাঠের জন্য।
মঙ্গলার্থে...
মুয়ীয মাহফুজ বলেছেন:
জনাব,বৈতরণীর তলদেশে হারিকেনের আলোয় পথ চলিতে চলিতে আপনার এ কবিতাখানি চোখ কাড়িলো ঘুমন্ত অথচ ক্ষুধার্ত এক মুক্তার মত মোহে....তাই আপনার জীবণ আরো অন্ধকার খুঁজে পাক...
অমঙ্গলনিহিতার্থে...
লেখক বলেছেন: মহাশয়,
শ্রী মুয়ীয,
মধ্যরাত্তিরে আপনার রসিকতা সাদৃশ্য মন্তব্যের ভারে আমার চোখের পাতা পায়ের পাতার তলে আশ্রয় খুঁজিতে লাগিল। সেখানে এক যাদুকরী তার আপন মহিমা নিয়ে ঘুমন্ত অথচ ক্ষুধার্ত এক মুক্তার মত জ্বলজ্বল করিতে করিতে হঠাৎই নিভিয়া গেল। আর আমার ইতিহাসের সেইসব প্রদীপের কথা মনে পড়িতে লাগিল যারা রাজহাঁসের গলা কাটিবার পরে হায় হায় করিয়া শেষমেশ নিজেরাই উবে গেল ...
মঙ্গলার্থে...
লেখক বলেছেন: মঙ্গলার্থে...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















