আগুনলতা
০৫ ই মে, ২০০৯ ভোর ৬:৩৬
৫মে, ২০০৯
সারারাত বসে বসে ঘুমন্ত আমাকে দেখি আমি;
নিদারুণ যন্ত্রনায়- সে কেঁপে ওঠে স্বপ্নের ভেতর!
হয়তো বা এ স্বপ্ন নয়, নৈমিত্তিক মুদ্রাদোষের গুনে
করেছি কিই বা আহ্বান? আমি শুধু ঝড় লাগা-
চুলের খোপায় পরিয়ে দেই এক আর্শ্চয ক্রিসেনথিমাম
আর ধূয়ো ওঠা চা’এর কাপে জড়িয়ে দিতে থাকি
গাঢ় সবুজ সাপ; যাকে তুমি ঋদয়ের থেকে করতে-
পারবে না কখনোই আলাদা, আর আমার মন এখন
তোমার কররেখার মাঝে ছড়িয়ে কেবলই সমুদ্রগামী।
পেছনে পাহারা ভীষণ, সামনে অটল পাহাড় আর
আসমান জুড়ে ভেঙে পড়ে যাচ্ছে আরেক আসমান;
বাতাসে’তে ধেয়ে আসা কৃষ্ণচূড়া, কদম্ব, বরষামাদল...
স্বপ্নের ভিতরে পেতে রাখি হাত তবু এই পৃথিবীর দিকে
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৯ রাত ১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ,
পাঠ ও মন্তব্যের জন্য...
শুভকামনা...
আফরোজ_জাহান বলেছেন:
দারুন কবিতা..ধন্যবাদ
লেখক বলেছেন: ভাল লাগা হেতু শুভেচ্ছা...
মঙ্গলার্থে
রক্তকরবী বলেছেন:
কি এমন আহ্বানের অপেক্ষায়সমুদ্রগামী নাবিক পা বাড়ায়
কররেখার কোমল অন্ধকারে?
সকলের মনেই তো আছে
শঙ্খচিলের দীর্ঘশ্বাস
লেখক বলেছেন: তবু জেনে রাখা ভাল ওড়ার প্রত্যয়, ব্যাকুলতা;
যদি ভাবনায় ঘুরে ঘুরে দোল খায় ভবঘুরে বেশে
তাহাতে কি ঝড়ের আস্ফালন থেমে যাবে,
রাগ আর অনুরাগ একসাথে চলে,
সামনের বালুতটে যেভাবে জিরোয় সূর্যাস্তের মুখ...
এও এক কঠিন অসুখ
মাঠশালা বলেছেন:
স্বপ্নের ভিতরে পেতে রাখি হাত তবু এই পৃথিবীর দিকে
লেখক বলেছেন: ঘুমঘোরে তাই কোনও স্বপ্ন এসে বাসা বাঁধে না...
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আর আমার মন এখন
তোমার কররেখার মাঝে ছড়িয়ে কেবলই সমুদ্রগামী
__________________________________
সৌন্দর্য
লেখক বলেছেন: সৌন্দর্য
এ নিঃসঙ্গ পত্রখানি...
সমুদ্রে তাই ওঠাবোই ঢেউ
ভাটায় কিন্তু টেনে নেব...
প্রবর রিপন বলেছেন:
বাহ বাহ বাহআমি সেই দানবটাকে খুজছি যে কবিতা নামক সাড়ে ৫২ কোটি বছর বয়েসী বুড়ী থুরঠুড়ি চর্বিয়ালা গণিকাকে খুন করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে
আমার কাছে তার ঠিকানা ছিল কিন্তু বড় বড় মাল
লাইক রবীন্দ্রনাথ বাবা, জীবনানন্দ মামা, বোদলেয়র খালু,
র্যাবো চাচা, আরও অনেক আত্মীয়স্বজনের পাল্লায় পড়ে হারিয়ে ফেলেছি
আপনি কি একটু দিতে পারবেন সেই হত্যাকারীর ঠিকানা???
আমার খুব দরকার
আমার মৃতদেহ করতে চাই নিজের রক্তে সৎকার
লেখক বলেছেন: মুখপানে চেয়ে দেখি
ভয় হয় মনে
ফিরেছো কি ফেরো নাই
বুঝিবো কেমনে...
মহাত্মন.
রবীন্দ্রনাথ বাবা'তো খারাপ বলে নাই...
না কি
শ খি আ ঈয়ন বলেছেন:
ভাল লাগলো...
লেখক বলেছেন: বলেন কি
ধন্য
আমি নগন্য...
শ খি আ ঈয়ন বলেছেন:
ostad, pochaien na...
লেখক বলেছেন: স্বপ্নের ভিতরে পেতে রাখি হাত তবু এই পৃথিবীর দিকে
লেখক বলেছেন: পাহারায় আটকে যাচ্ছে আমার চোখের কপাট।
ধন্যবাদ,
বানান সংশোধন-এর *জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















শুভকামনা..............