আমার প্রিয় পোস্ট

What goes around comes around

ব্লগারদের কবিতার প্রিয় পংক্তি

২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৮

শেয়ার করুন:                   Facebook

কবিতার ভাংগা-গড়া নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম।রাশেদ বলেছে-সিরিয়াস পোস্ট।আর মানবী বলেছেন-এখানেও অনেক ভালো কবি রয়েছেন।আর আমার কথা ছিলো-আধুনিক কবিতার সমূদ্রে ডুব দিয়ে এমন একটিও মানিক আমি পাইনি যা আমি আমার হৃদয় অন্দরে লালন করতে পারি।আমি ভুল বলেছি-বিনীত ক্ষমা প্রার্থী।ইউরোপ-আমেরিকার আমরা ৭ ব্লগার বন্ধু মিলে প্রথম ১০০ পাতায় প্রকাশিত আমাদের প্রিয় পংক্তি এখানে পোষট করলাম/এ লাইনগুলো যে শ্রেষ্ট তা বলবোনা , তবে আমাদের প্রিয় , অতি প্রিয়।জানেনতো যারা কবিতা ভালোবাসে তারা ঘৃণা করতে পারেনা।সবার প্রতি শুভেচ্ছা । কবিতা প্রেমী অপ্রেমী সবার প্রতি।

১।আজ সারাটা দিন,মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম
তাই শ্রাবনের সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।-শিউলীমালা।

২।আমার দুঃখে যদি তোমার দুঃখ মিলতে চায়,
তারেও ছেড়ে দাও ,মিলুক এসে এক মোহনায়।-মোহাম্মদ অরুন।

৩।হৃদয়টা আমার শুকিয়ে গেছে প্রেমশুণ্য মঙগায়,
ইচ্ছে হয় দৌড়ে গিয়ে ঝাঁপ দেই গংগায়। -সুধারাম সাধু।

৪।হঠাৎনিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান,
গত অকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ।-জেনারেল।

৫।ধুসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে,
ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রংয়ের ফাঁদে।-আর্টিসম্যান

৬। সব বাড়ি,দোর সব হারিয়ে লোকটা এখন ভাসমান,
তার জীবনে নেই কোন সুখ, দুঃখ মাথা পা সমান।-নিপ।

৭।ঠোঁটের কোণে মৃদু হাসি মেখে ,
সময় নদী আজকে বয়ে যাক,
আজকে না হয় এইটুকুনই থাক।---মানুষ।

৮।দাও তুমুল বিষের বাটি,
দাও বেদনা নিখাঁদ খাঁটি।- রাগ ইমন।

৯।একা আমি অসীম কষ্টে
স্মৃতিগুলো স্মৃতি হবে কবে। সৌপ্তিক।

১০।তাই জন্মগুলো বিরতি নিতে নিতে নাভিশ্বাস
শ্বাসে শ্বাসে ওঠানামা শেষে তুমি আমি অযান্ত্রিক লাশ।-অন্যমনস্ক শরৎ।

১১। আমাদের ভালোবাসা ফুরিয়ে যাবার আগে,
বুক ভরে এসো ভালোবাসি,
আমাদের মধুমাস বিদায় নেয়ার আগে
এসো প্রাণখুলে শেষবার হাসি।-ইলোরা।

১২।আজ জোছনায় চন্দ্রিমার ডাক
বিহবলতায় পূর্ণ আমি মন্ত্রমুগ্ধ নির্বাক। -ফজল।

১৩।ঈশ্বর রচিল বৃক্ষ,বৃক্ষ পাইলো পাতা,
ভালোবাসার দোকান খুলে ,
বছর ধরে করিলাম হালখাতা। -মানচুমাহা ।

১৪। যদি চাঁদ আসে আগের মতো,
যদি বৃষ্টিরা হারিয়ে যায়,
যদি বেদনা কোনো সুখের সুর খুঁজে পায়।-হমপ্রগ।

১৫।দিতে নাহি পারি কিছু,তবু দিতে চাই
ভাবি বসে আনমনে কি দেবো তোমায়।-সালাউদ্দীন মুহাম্মদ সুমন।

১৬।আমার আমিকে তুমি কভু চিনবে না গো,
এতদিনে বুঝি হারিয়েছো চিনবার জো।- জিললু।

১৭।আমি উম্মাতাল বায়ূ , দিকশূন্য বহি
গাঁজার কল্কের ধোঁয়া উড়াই,
তুমি মস্তষ্কের দরজা বন্ধ করে রাখো
আমি তোমার হৃদপিন্ড পোড়াই। - মাছরাংগা।

১৮।তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা,ভাষানীর শেষ ইচ্ছায়।-আলী।

১৯।তোমার বুকের পথ ধরে কতটা হাটলে বলো হৃদয় ছোঁয়া যাবে,
তোমার চোখের গভীরে কতটা দূর গেলে বলো আমার ছায়া দেখা যাবে।-মাহফুজ মেহেদী।

২০।কবিতার মানুষেরা মনের মাঝে দুঃখ বুনে
নিদ্রাহীন রাতে সারারাত আকাশের তারা গুনে।-কমল

২১।যে আশা লুকেয়ে চোখের দৃষ্টিতে তরপায়,
যে ইচ্ছে লুকিয়ে মনের গভীরে সাঁতরায়।-শেখ জলিল।

২২।ইচ্ছে করে তাকিয়ে থাকি তোমার নয়ন পানে,
চাতক থাকায় যেমন করে সূদূর মেঘের পানে।- স্বপ্নীল।

২৩। জীবন কি শুধুই সীমাহীন কান্না,
নাকি নীরবে চেপে রাখা বেদনা?-ত্রিলোরা খান।

২৪। আমি আর দেখতে চাইনা বাগবাগিচা,গৃহস্থালী,
বিকিকিনির পসরা,রংগিন কাঁচ,আর বৌদিতিক সিঁড়ি।-মৃন্ময় আহমেদ,

২৫। বুঝবেনা কেউ কেন যে এমন পাখায় করেছি ভর,
দাঁড়াবার মতো মাটি নেই কোন বসবার মতো ঘর।-শরীফ আব্দুল্লাহ।

২৬। ললনাদের এই হলো রীতি,
কিছু জানতে চাইলেই সম্পর্কের ইতি।- ইনতু

২৭। মনের বাঁধন আলগা করে বাঁধলে আঁচল সাত পাঁকে,
অগ্নিস্বাক্ষী হলো হৃদয় চোখের জলে নেভাই তাকে। - কালপুরুষ

২৮। চাঁদের আলোয় মর্ত্যেলোকে স্নিগ্ধতার পরশ লাগে,
সেই পরশে তরূন মনে আকাশ ছোঁয়ার স্বপ্ন জাগে।-আহমেদ মুজতবা।

২৯। সত্যি যদি ভালোবাস,
তবে কেন আড়ালে থাক।-ছায়ার আলো।

৩০। মনের ভাবনা ছিলো গহীন অরণ্যে বন্দী,
ঝরণার মতো নেমে এলো তা ,
শব্দ যেন পাথর,নুড়ি,সিক্ত জলগন্ধি
একি পথে মিলনে যা হয় কবিতা।-বিহংগ।

৩১।সে যদি ভালোনাবাসে,
আমি আমরণ অনশনে যাবো- অশ্রু।

৩২। তোমায় রক্ত দিয়ে বাচিঁয়েছি ,মাগো যখন রক্তের জন্য হাহাকার,
হাসপাতালের বেডে শুনেছি তোমার আর্তচীৎকার।-ইকারুস

৩৩। সত্যি মানুষ, সত্যি হাসি, সত্যি কেঁদেই সাড়া
আমার কি আর দরকার আছে টিভির নাটক দেখা। -কৌশিক আহমেদ।(বাদ পড়েছিলো।)

 

 

  • ২২ টি মন্তব্য
  • ৩৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৪
comment by: শিউলী মালা বলেছেন: এই শিউলীমালা কি সেই শিউলীমালা? প্রীত হলাম নামটি সবার উপরে দেখে। বিহংগ, কেমন আছেন?
২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৭
comment by: বিহংগ বলেছেন: এই লাইনগুলো আপনার হলে নিশ্চয়ই আপনি।
@শিউলীমালা।
৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৮
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: এই বিহংগ, এতদিন পর পোস্ট দাও? কদিন তো তোমার দখাই নেই ।
ধন্যবাদ সুন্দর সংকলনের জন্য ।
আর ভাল কথা, তুমি কি বলবে কোথায় থাক? আমি বোধ হয় তোমার কাছাকাছি-ই আছি ।
৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
comment by: বিহংগ বলেছেন: দোস্ত তুই কি আর কবি হলিনা।
কোনো লাইনইতো খুঁজে পেলামনা।
আমি আছি এই আটলাণ্টায়।
৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
comment by: কালপুরুষ বলেছেন: আমি দুঃখিত বানানটা আমি ভুল লিখেছিলাম। "...সাত পাঁকে" নয় "সাত পাকে" হবে। "পাঁক" হলো কাদা বা পঙ্কিল, "পাক" হলো পাকানো (সূতা পাকানো, লাটিমের পাক খাওয়া, ঘুরপাক), ঘুরানো বা প‌্যাঁচানো।
৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৪
comment by: বিহংগ বলেছেন: @কালপুরুষ,
প্রথম ১০০ পেজ অনুযায়ী আপনার নামটা শেষের দিকে এসেছে। আসলে আপনার প্রতিটি লাইনই কবিতা।মাইন্ড কইরেন না ।
৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩০
comment by: বিহংগ বলেছেন: আমরা সবাই কবি হ্য়ে গেলাম
সন্ধ্যা তুই যে বাদ পড়ে গেলি।
৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিহংগ, ক'টা লাইন পড়ে দেখ ।
...আঁধো আলো আধো আশা
আঁধো চেনা মুখ, কথা ভাসাভাসা
আধো আঁধারে আধো পথ চাহি
তুমি বিবাগী আমি বিবাগী
আঁধো বিশ্বাস আধো প্রশ্ন আর উচ্ছাস আধিখান
আধো ছেঁড়া স্বপ্ন আর আধো অভিমান
আধেক পথেই তার আদি অন্ত লয়
তুমি, আমি, একাকী; আঁধো পরিচয় ।।

এটা কোনো কবিতা না । কিছু শব্দের জট পাকানো আর কি । বাংগালী ১৭-য় পা দিয়েছে আর শব্দ নিয়ে জট পাকায়নি এমন পাওয়া ভার । আমি তো বাংগালী-ই ।
৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিহংগ, ওটাকে কবিতা ভাবিসনা আবার ।
১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৩
comment by: কৌশিক আহমেদ বলেছেন: ১৯।তোমার বুকের পথ ধরে কতটা হাটলে বলো হৃদয় ছোঁয়া যাবে,
তোমার চোখের গভীরে কতটা দূর গেলে বলো আমার ছায়া দেখা যাবে।-মাহফুজ মেহেদী

সবচেয়ে ভাল লাগলো মাহফুজ মেহেদীর এই কবিতার লাইনগুলো। বিহংগ, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু কিছু আসলেই চমৎকার। আপনাদের সাত ব্লগার বন্ধুর নাম জানতে চাচ্ছি। আর এই পোস্টটিকে অপরবাস্তবের কবিতা বাছাইয়ের ক্ষেত্রে কার্যকরী হবে মনে করছি।
১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
comment by: কালপুরুষ বলেছেন: সন্ধ্যাপ্রদীপ,
তাহলে একে কী বলা যায়? আমিতো কথাগুলোর মধ্যে কবিতা ছাড়া আর কিছুই দেখছি না।
১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
comment by: বিহংগ বলেছেন: @সন্ধ্যাপ্রদীপ,
যাক তুই ও দলে এসে ভিড়লি।
১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৯
comment by: বিহংগ বলেছেন: @কালপুরুষ।
আপনি কান ধরে ওরে একটু কবিতা শিখিয়ে দিনতো।
১৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫২
comment by: বিহংগ বলেছেন: কৌশিক ভাই,
তিনজন রেজিস্ট্রার , আর বাকী ৪ জন পেটে ক্ষুধা লাগলে এখানে এসে কবিতা খেয়ে পেত ভরায়।
১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: সেই, কান ধরার জন্য হলেও একবার আয় ।
১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৭
comment by: কালপুরুষ বলেছেন: বিহংগ,
মাথা খারাপ! আমি নিজেই কবিতার কোন ব্যকরণ জানিনা। লিখি আর পড়তে থাকি, কোথায় আটকালে শব্দগুলো অদল বদল করি। কবিতা হয় কিনা সেটা বুঝি না। তবে কবিতার আদলে পেশ করি। কারো ভুল ধরা আমার কম্মো নয়। উল্টো ধরা খাবার ব্যবস্থা করছেন। কবিতা বিষয়ে কোন প্রশ্ন করলেই ফেঁসে যাব।
১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৯
comment by: ছায়ার আলো বলেছেন: @বিহংগ: আমার জীবনের একমাত্র কবিতাংশ...এইখানে দেখে খুশিতে আপনাকে কোলে নিয়ে নাচতে ইচ্ছে করছে! :)
১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৮
comment by: সান্তর বলেছেন: ভালো হয় নাই। আরো গভীরতা আর বিচক্ষণার সাথে চয়ন করা উচিত ছিলো।
১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:১৮
comment by: রাশেদ বলেছেন: চালাইয়া যান।
২০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
comment by: সুখী মানুষ বলেছেন: অসাধারণ উদ্যোগ। আমার নিজের কবিতা আপনার লিষ্ট এ দেখে খুবই অনুপ্ররনা পেলাম। আমিতো, ধরেই নিয়েছিলাম যে ব্লগে হয়ত ছেলেদের কবিতা কেউ পড়ে না।...ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ
২১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
comment by: বিহংগ বলেছেন: @অরুন
ফুল ফুটলেই হলো , গন্ধ কেউ না কেউ পাবেই
২২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬
comment by: বিহংগ বলেছেন: @ছায়ার আলো
আমাকে কোলে নিলে আর নাচতে হবেনা।
কোমর ভাংগার ডাক্তারের কাছে যেতে হবে।

 



 


কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৫০৫০