সামনে যথাক্রমে দণ্ডায়মান-
কাছিম
গাধাঁ
কুকুর
পেচাঁ
খড়কুটো
আর মানুষ।
কাছিম তোমার আয়ু ২০ বছর করা হলো।আর শান্ত শিষ্ট সুবোধ প্রাণী হিসেবে অারো ২০ বাড়িয়ে ৪০ করা হলো।
গাধাঁ তুমিও অনেক ভারবাহী, কর্মময় প্রাণী।তোমার ও ২০ বছরের সাথে ২০ যোগ করে আমার উপহার হিসেবে ৪০ বছর করা হলো।
কুকুর তুমিও প্রভুভক্ত আর পেচাঁ তুমি কারো সাত-পাচঁে নেই। তাই তোমাদের ও মোট ৪০ বছর আয়ু দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করবো।খরকুটো তোমরাও ফেলনা নও।তোমাদের ও ৪০।সবাই রাজী হলে আমি বিল সই করে দেব।তোমাদের চিন্তা করার সময় ৩ দিন।
আর মানুষ তোমাদের কোন ভরসা নেই।যা করতে বলি তা করোনা। বলেছি গন্ধম না খাইতে,খেয়ে এখন স্বর্গনাশ মানে সর্বনাশ করার অবস্থা।
৩ দিন পর তোমাদের করণীয় জানানো হবে।আপাতত সামলে নাও।একটু টাইট করে বসো।
৩ দিন পর কাছিম,গাঁধা,কুকুর,পেঁচা ,খড়,ভগবানের সামনে হাজির।শ্রষ্টার সামনে সবার আরজি-হে মাওলা আমাদের ২০ ও যা ৪০ ও তা।খামোখা দুনিয়াতে বেগার খাটনি। আমরা ২০ এই খুশী। ৪০ বছরের ঘানী টানতে পারুম না।বাকী ২০ বছর তুমি অন্য কারো দিয়ে তুমি অধমদের মুক্তি করো।
এখন শ্রষ্টা কি করেন?
আদম কে ডাকলেন।কাছিমের অতিরিক্ত ২০ সন আছে, তুমি কি নিতে চাও।আদম তো একেবারে গদগদ,বয়স হইলো ২০।
আদম যেতে না যেতে বিধাতার আবার ডাক।গাধাঁর আছে ২০ বছর তাও কি নিতে চাও।আদমের বদন ফকফকা ,বয়স হলো ৪০।
কুকুরের রইলো ২০। সেটাও কি তোমরা চাও হে আদম। আদম রাখে বিধাতার পায়ে পা,জি জনাব।আদমের বয়স হলো ৬০।
পেচাঁ আগ বাড়িয়ে বলে -হে মালিক আমার অতিরিক্ত ২০ ও কি আদমকে দেয়া যায়। আদম বলিল হ্যা, মানুষের বয়স হলো ৮০।
খড় বললো ওদের যে গতি আমারও সে গতি । আমিও আমার ২০ থেকে মুক্তি চাই।
আদমের হলো ১০০ বছর। আনন্দে বহূখানা হয়ে আসল দুনিয়ায়।
প্রথমেই হামাগুড়ি দিয়ে জীবন শুরু ঠিক কাছিমর মতো।
২০-৪০ গাধাঁর মতো সারা জীবনের খাটনী। নীরবে জীবনের ভার বয়ে যাওয়া।চোখে অশ্রু আর পীটে সংসারের বোঝা।
৪০-৬০ বাড়ে সংসারের কোলাহল। পুত্র , পরিজন।সবার চাহিদা।এটা নাই , ওটা নাই।শুরু হয় কুকুরের মতো ঘ্যাও ,ঘ্যাও জীবন।চীৎকার,চেচাঁমেচি,জ্বালাপোড়ার সংসার।
৬০-৮০ জীবনের শেষলগ্নে পা। কি আর বাকী থাকে। শুধু বসে বসে ফেলা আসা পথের পানে চেয়ে জীবনের ঝিমুনি। সারাদিন বসে বসে ধ্যান আর চোখে ঘুম-ঘুম , ঝিমুনির ভাব।
৮০-১০০ জীবনের সব ঘ্রান,ছন্দ একেবারে শেষ।এবার শুধু খরকুটোর মতো পড়ে থাকা।একদিন এই খরকুটো হয়তোবা কেউ পুড়াবে না হয় ধূলোয় মিশিয়ে দিবে।
কী মনটা খারাপ করে দিলাম।চোখে পানি আসছে।
না পড়াটাই ভালো ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

