আমার প্রিয় পোস্ট

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

একটি ফুল খুনের গল্প। প্লিজ পড়ুন, হয়তোবা আপনার দুমিনিট সময় আমার জন্য দিলেন।

২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:০৭

শেয়ারঃ
0 0 0

ঘটনা একঃ পাকিস্তানের পাঞ্জাব।রাতভর ঘুম হয়নি আগা জামিলের।সুন্দরী তাবাসসুম আমার দেয়া গোলাপ আমাকেই ছুঁড়ে মারলো। এই ফুল হারাম। একে পায়ে দলি।বিভত্স ।

ঘটনা দুইঃ ১৯৭১।আগা জামিলের বুকে সাপের ফনার মতো লিকলিক করছে মেজরের ব্যাচ। নিভৃত বাংলার কুসুমবাগ গ্রামে তার সেনা ক্যাম্প। গ্রামের রাজাকার মোল্লাকে জিজ্ঞেস করে-"ইয়ে হারামী কুত্তাকে বাচ্ছা,কুসমবগকা মতলব কেয়া হুতাহে"

ঘটনা তিনঃ সেনা ক্যাম্পের পাশেই,এতিমদের হাতে লাগানো ফুলের বাগান। লাল লাল ফুলে লাল হয়ে আছে পুরো বাগান।
মেজরের নির্দেশঃ একটা করে মুক্তি মারবি আর এই বাগানের ফুল একটা করে বোটের নীচে পেষন করবি। যতটা মুক্তি ততটা ফুল।এই নাও খাতা। হিসাবে যেন কোনো গোলমাল না হয়।

ঘটনা চারঃচার মাস পর। কলিম শেখের মা পোলার শোকে কাতর। গ্রাম উজাড়। পোলাও নেই, পোলার বেটিকে নিয়ে গেছে আল বদরেরা। ছোট শিশু কন্যা কুসুম। মা-বাবার ছবি চেয়ে সারাক্ষন আপন মনে কথা বলে।

ঘটনা পাঁচঃ ফুলের বাগানে মরুর স্পর্শ।পাখির কলতান বন্ধ হয়ে গেছে।প্রজাপতির নিশানা নেই। বাতাস নিথর। মেজরের ঢুলু ঢুল চোখে রাতভর নেশা আর নারীর পিয়াসা। আজ রাতের খেল শেষ হয়েছে।মেজর সাবের এবার ঘুমাবার পালা।

ঘটনা ছয়ঃ একি রাত ।ভোরে কুসুমের ঘুম ভেংগেছে। মাতৃস্নেহের জন্য কেঁদে কেঁদে ওঠছে তার বুক।"দাদীমা" "দাদীমা" হাজার ডাকে ও কোনো সারা নেই। কুসুম বুঝতে পারছেনা দাদীমার এ ঘুম আর লক্ষ কোটি ডাকেও ভাংগবেনা। কুসুম আকাশ বাতাস ভারী করে চিত্কার করেই যাচ্ছে। কুসুমের কান্নায় মেজরের ঘুম আসছেনা।

ঘটনা সাতঃ মেজরের নিদ্রা ভংগ হয়। ক্যাম্পের বাইরে পায়চারী করেন। দেখেন বাগানে আর কোনো ফুল নেই। জওয়ান কে ডাকেন" এদার আও সালা, ও কিতাব নিকাল।"ফুল আর মুক্তিকা হিসাব।"

মেজর ফুল পেষনের আর মুক্তি হননের প্রতিদিনের যোগফল বের করেন। মোট ফুল উপড়ে বোটের নীচে দলিত করা হয়েছে ১৮০৯ টি আর মুক্তি হনন করা হয়েছে ১৮০৮ জন। ১টি কম। মেজর এবার বেশ্যার মতো চীত্কার করে ওঠেন-কুত্তার বাচ্ছারা হিসাবের গরমিল আমি চাইনা। জলদি জলদি হিসাব মিলা।
পুরো গ্রামে একজন মানুষ ও নেই। শুধু কিছুক্ষন পর পর অবুঝ শিশু কুসুমের কান্না ভেসে আসছে। কুসুম কি জানে-হিসাবের যোগফল ওকে দিয়েই মিলানো হবে।

(হায়!স্বাধীনতা,কুসুমের ঋন আমরা ভুলে গেছি। কুসুমের সিনায় দাঁড়িয়ে রাজাকাররা কথা বলে,কুসুমবাগান হয়েছে আজ বধ্যভূমি, পাশ দিয়ে বাংলা মায়ের পতাকা খচিত রাজাকারের গাড়ী চলে যায়।আর আমরা শুধু ফেল ফেল করে চেয়ে থাকি,
আমি আর লিখতে পারছিনা। আমার চোখ ঝাপসা হয়ে আসছে।)

 

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২২
সর্বদাবেলায়েত বলেছেন: থ্যাংক ইউ বিহংগ। ৫। ভাষা পাচ্ছি না কিছু বলার মতো। আবারো থ্যাংকস।
২. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২২
রোদ্দূর মিছিল বলেছেন: বিহংগ অসাধারন। কুসুমদের জন্য ১ মিনিট নিরবতা.....অজস্র, অসংখ্য শহীদের জন্য অবনত শিরে শ্রদ্ধা..... রাজাকারদের জন্য মুঠো মুঠো ঘৃণা.... আর এরকম একটা গল্পের জন্য আপনাকে ৫।
৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫১
তীরন্দাজ বলেছেন: শাবাস বিহংগ!

আমারও চোখ ঝাপসা হয়ে আসে।
৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:১৪
এস্কিমো বলেছেন: ধন্যবাদ বিহংগ।
চোখ মুছুন।
সোজা হয়ে দাড়ান, সামনে সময় আসছে লড়াইএর ।
৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:১৬
থার্ডআই বলেছেন: সময় আরো নষ্ট করতে চাই... আর কিছু নাই?
৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:২৬
নাজিম উদদীন বলেছেন: ধন্যবাদ, বিহংগ
বলার ভাষা পাচ্ছি না।
৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০১
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিহংগ, রাজাকারের বাচ্চাদের মুখোশ উন্মোচনের জন্য ৫ ।
১০. ২৯ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫৫
পুতুল বলেছেন: অনেক অনেক সুন্দর বর্ণনা। পাক হানাদার আর রাজাকারদের অত্যাচার জীবন্ত হয়ে উঠলো চোখেল সামনে। এদর পদদলিত করা হউক।
১১. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:২৪
বিলাল বলেছেন: বিহংগ কি গল্প শুনালেন।আমি প্রনাম করি আপনাকে।
আমাকে পদধুলি দিন।
১২. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:২৮
ফকির ইলিয়াস বলেছেন: গল্পটির চিত্রকল্প আরো একটু সাজিয়ে -বাড়িয়ে
একটি পূর্ণাংগ গল্পে রূপ দেয়া যায়।
আপনার হাতে গল্প অবশ্যই জমবে। যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন।
১৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৩২
জোনাকি বলেছেন: কিছু বলার ভাষা খুজে পাচ্ছিনা!
১৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০৬
সামী মিয়াদাদ বলেছেন: আপনি বিনীত ধন্যবাদ দেবেন কেন? সবাইরে বুক ফুলাইয়া ধন্যবাদ দেন। অদ্ভুত গল্প।
"আমি আর লিখতে পারছিনা। আমার চোখ ঝাপসা হয়ে আসছে।" আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিলাম। ধন্যবাদ চাইনা। বদলে এমন লেখা আরও চাই।
১৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩২
তানজিলা হক বলেছেন: অতীতের কথা মনে করেতো শুধু কাদলে হবে না।আতীত থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত সুন্দর পৃর্থিবী গরার জন্য।তাই বলছি চোখের পানি মুছে কিছু করবার চেষ্টা করুন।মৃত্যুর সময় এই সান্তনা নিয়ে আমরা যেন মরতে পারি যে একজনের জন্যত আমরা কিছু করতে পেরেছি।আপনার লিখটা অনেক জীবন্ত...........................৫
১৮. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৬
তানজিলা হক বলেছেন: বিহংগ ভাই আমি ভালো নেই।পরীক্ষা চলছে।যা পড়ি সবি ভুলে যাচ্ছি।আমার জন্য দোয়া করবেন।
১৯. ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৬
জুবুথুবু বলেছেন: দিন চলে যায়, আর আমরা শুধু ফেল ফেল করে চেয়ে থাকি।
কি বলবো, কথা সবসময় অনুভুতিকে ধরতে পারে না।
একটা বিবর্ণ চেয়ে থাকা শুণ্যতার পানে। একটা প্রগাড় আর বেদনাময় বিস্মরনকে সপাত্ সপাত্ চাবুকের বারি।
একটা অসহায় অনুভুতির বোবা আর্তি।
ভাল্লাগেনা এইভাবে বেঁচে থাকা, রিতিমত ঘেন্ন করতে ইচ্ছে করে এই বেঁচে থাকাকে।

২০. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৪
গনি মিয়া বলেছেন: সত্যি কতা, কখুন যে চোকের গুড়াই পানি চলি এয়েচে বুজতিই পাল্লাম না। অসম্ভব সুন্দর লিকেচ বিহংগ ভাই। ৫ এ ১০০ লিও।
২১. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২১
সুখী মানুষ বলেছেন: বিহংগ,
ঘটনাটা কি কিছুটা হলেও সত্য। কত অমানবিক সত্য গল্প যে (মুক্তিযুদ্ধের) পড়েছি আমি মোস্তফা হোসেইন এর লেখায়। আপনি ভালো লেখেন ভাই, এতে সন্দেহ নাই .. এই পুষ্টে মার্কস দিমু না, শুধুই শ্রদ্ধা দিলামরে ভাই আপনেরে!
২২. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৮
মিরাজ বলেছেন: বিহংগ, অসাধারণ একটা লেখা।





২৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৩
আহমেদ শারফুদ্দীন বলেছেন: বদ্দা, অনেক পোষ্ট দিয়ে ফেলেছেন ।
অসাধারণ --- ৫
২৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩১
শওকত হোসেন মাসুম বলেছেন: অসাধারণ। লড়াইয়ে আছি
২৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৯
জাকিয়া আহমেদ বলেছেন: চোখটা ঝাপসা হয়ে এলো। হায় বাংলাদেশ।
২৯. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৩:৫২
রাহা বলেছেন: প্প্ব্লপ্প্ব্ত্রপ্প্বগ্গপ্প্বূপ্প্ব্ত........... প্প্ম্র
৩০. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
আিম েকউ না বলেছেন: ওরে বিহংগ ওরে বিহংগ মোর কন্টিনিউ রাখ তোমার লেখা, বিশ্ব সাহিত্য পেতে পারে আরেকজন শক্তিশালী লেখকের দেখা ।
৩১. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১১:২০
প্রশ্নোত্তর বলেছেন: ঐ একটি ফুলকে বাঁচাতেই যুদ্ধ করেছিল লাখো মানুষ। আজ 'কুসুমের সিনায় দাঁড়িয়ে রাজাকাররা' হুংকার দেয়! কত বড় দুঃসাহস!

ঝাপসা চোখ মুছুন ভাই, আমরা জেগে আছি! বেঁচে আছি বদলা নিতে! চোখ মুছুন।
৩২. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১১:৪০
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
আমার চোখও ভিজে গেল ভাই! ভালো লিখেছেন।
৩৩. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১১:৫০
সোনার বাংলা বলেছেন: অসাধারন লিখেছেন। কি লিখবো বুঝতে পারতেছি না! আমার দেখা এই ব্লগের অন্যতম শ্রেষ্ট পোষ্ট।
৩৪. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩১
অনন্তমৈথুন বলেছেন: লক্ষ কুসুমের রক্তে রাংগা পতাকা,আর রক্তে ভেজা জমিনে কোন যুদ্ধাপরাধীর ঠাঁই নাই

চলুক..
৪১. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ২:১৩
টি_মৃদুল বলেছেন: আরেকটা বধ্যভুমি বানানের দরকার রাজাকার আলবদরগো বধ্যভূমি, জরুরী দরকার। ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
৪২. ০৩ রা নভেম্বর, ২০০৭ ভোর ৪:০১
ইরতেজা বলেছেন: দারুন লিখেছেন বিহংগ
৪৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কুসুমদের কথা কখনই বিস্মৃত হবার নয় । অকুন্ঠ ৫ ।

স্যালুট টু বিহংগ...
৪৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫০
ব্লুজ বলেছেন: পোস্টটি আরও বিস্তৃত পরিসরে প্রকাশ হওয়ার ক্ষমতা রাখে। টপ পোস্ট...যথার্থই। বাংলা ৫।
৪৭. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১:২৫
বিকেলবেলার সপ্ন বলেছেন: কুসুমের ঋণ আমরা ভুলে যেতে পারিনা। রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার চাই
৪৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:০০
সারিয়া তাসনিম বলেছেন: কি লিখবো ? হাত চলছে না
৪৯. ২৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮
জ্বিনের বাদশা বলেছেন: এক কথায় চমৎকার ... একটা নাটক লিখে ফেলুন ... একেটা ঘটনাকে একেকটা দৃশ্য হিসেবে ধরে ...
৫০. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৪
ভুতঅদ্ভুত বলেছেন: "(হায়!স্বাধীনতা,কুসুমের ঋন আমরা ভুলে গেছি। কুসুমের সিনায় দাঁড়িয়ে রাজাকাররা কথা বলে,কুসুমবাগান হয়েছে আজ বধ্যভূমি, পাশ দিয়ে বাংলা মায়ের পতাকা খচিত রাজাকারের গাড়ী চলে যায়।আর আমরা শুধু ফেল ফেল করে চেয়ে থাকি,
আমি আর লিখতে পারছিনা। আমার চোখ ঝাপসা হয়ে আসছে।) "

অসাধারণ! আমারও চোখ ঝাপসা হয়ে আসছে (সত্যি বলছি)। মুকুলের পোষ্টের লিংক থেকে এখানে আসা।
৫১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৯
ভক্কডা বলেছেন: এর জন্য দু'মিনিট না এই জীবনটা বরাদ্দ
৫২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০
বিহংগ বলেছেন: সুপ্রিয়
সর্বদাবেলায়েত
রোদ্দুর মিছিল,
সুনাগরিক,
রাশেদ,
তীরন্দাজ,
এস্কিমো,
থার্ডআই,
নাজিম উদ্দীন,
সন্ধ্যা,
পুতুল,
বিলাল,
ফকির ইলিয়াস,
জোনাকি,
বই পাগল,
সামী মিয়াদাদ,
পাখী,
তানজিলা হক,
জুবুথুবু,
গনি মিয়া,
মোহাম্মদ অরুন,
মিরাজ,
আহমেদ,
মাবরুকা তোয়াহা,
মোস্তফা মনির সৌরভ,
জেবীন,
শওকত হোসেন মাসুম,
জাকিয়া আহমেদ,
রাহা,
আমি কেউ না,
প্রশ্নোত্তর,
সারওয়ার চৌধুরী,
সোনার বাংলা,
অনন্ত মৈথুন,
মানুষ,
উম্মু আব্দুল্লাহ,
জুয়েল বিন জহির,
কে এস আমীন,
নাভদ,
মেহরাব শাহরিয়ার,
গড় জর,
ইরতেজা,
বিষাক্ত মানুষ,
যীশু,
আরাশি,
ব্লুজ,
বিকেল বেলার স্বপ্ন,
সারিয়া তাসনিম,
জ্বিনের বাদশা,
ভূতঅদ্ভূত,
ভক্কডা
আপনাদের সবাইকে বিনীত শুভেচ্ছা।
৫৩. ০৫ ই জুন, ২০০৮ রাত ২:২৬
""শ্রাবণী"" বলেছেন: নীলার শোকেস থেকে এই লেখাটা পড়লাম। আমার চোখ শুধু ঝাপসাই হয় নি, আমি কাঁদছি। এই রকম অদ্ভুত সুন্দর লেখা...
৫৪. ১১ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৫
মোহাম্মদ লোমান বলেছেন: গল্পতো গল্পই। পারলে বাস্তব কিছু আবিস্কার করুন।প্লাস নিয়ে অপেক্ষায় রইলাম।

 

মোট সময় লেগেছে ১.০২৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই