কিনেছেন নতুন জমিদার।
নোংরা চায়ের দোকানে পা।
বলে ওঠেন, "সব অসভ্যের ছা।"
আরাম কেদারায় পা ছড়িয়ে বসেন জমিদার।
ছাড়েন হুংকার,সব শালারা মূর্খ জানোয়ার।
দোকানের মূর্খ কাজের ছেলে,
চায়ের কাপ ঘষামাজা করে,
কেমন যেন খেলে
এগিয়ে দেয় চা ,
আয়েশ শেষে নব্য জমিদার,
পাদুকায় রাখেন পা,
কেমন যেন ভেজা সব,
বুঝেন না তা।
দোকানের বোকা জনগন,কিছু বলেনা অতশত।
কিন্তু সময়ে ঠিকই রাখতে পারে পাদুকা ভর্তি থুথু।
ক্ষমতার আয়েশে আরাম কেদারা দারুন লাগে
কিছুই বুঝেন না ক্ষমতা ছাড়ার আগে
জনতা কিন্তু ঠিক সময়েই জাগে।
এখন জনতা ঠিকই অবনত
ক্ষমতার শেষ লগনে কিছুই বুঝনাতো ,
পাদুকা ভরা ঠিকই আছে,এই বোকা জনতার থুথু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

