আমার প্রিয় পোস্ট
- আসলাম.......। - দখিনা
- আমার প্রিয় ছড়া - আমিই রূপক
- বিশ্বের অর্থনৈতিক ধ্বস ও বাংলাদেশের শেয়ার বাজার - আছহাবুল ইয়ামিন
- স্টক মার্কেট নিয়ে কিছু কথা ...... (ভূমিকা) - দিনমজুর
- পুঁচকিদের ঝাকানাকা নাচ - রুখসানা তাজীন
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- Nothing else matters--Metallica - রাশেদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ ) - আবদুর রাজ্জাক শিপন
- ভাগিনা তুমি অনেক অনেক দিন বেঁচে থাকো!!! - সেকেতুরে
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- তোমাকে বলবো না, কারণ.... - ৃৃমম
- মজারী ছবি--০১ - আন্ধার রাত
- ও আলোর পথের যাত্রী, জীবনের ধ্রুবতারা..... - ৃৃমম
- আমার ভালবাসা নিলাম হয়েছে (উৎসর্গ বিহংগদাকে) - শতরূপা
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- ধন্যবাদ বিহংগ - সারিয়া তাসনিম
- Right here waiting... - ভাবনা
- ......ড: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব: , নজরুল এবং রবীন্দ্রনাথ - সন্ধ্যাপ্রদীপ
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
- সংকল্প - স্বপ্নচারিণী
- ভাষা আন্দোলনের প্রথম কবিতা - ফকির ইলিয়াস
- যেভাবে কাটলো ব্লগারদের মিলন মেলা - সুখী মানুষ
- খোদার ওপর খোদকারী - দিগন্ত
- আমেজিং বাট ইউজলেস... - শীখা
- একজন বাবা ; তাঁর ষ্টুপিড ছেলের কাছে - আহমেদ শারফুদ্দীন
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- সে কোন মানবী! - কালপুরুষ
- আজকের যায়যায়দিনে ব্লগারদের ভার্চুয়াল রাউন্ড টেবিল আলোচনা ছাপা হয়েছে - মাহবুব মোর্শেদ
- স্বার্থপরের পদাবলী - অজানা অচেনা
- লুই কান এবং বাংলাদেশ - তানভীর
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- সান্তনা নয় প্রার্থনা ,বলে অস্ফুটে কানে কানে - সিঁদুরে মেঘ
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান : আমার সোনার বাংলা....... - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ভুলে ভরা ডাইরি - নাদান
- রাম আমার ভাই, রহিমও আমার ভাই। - পাশা
- বৃষ্টির জলে হাত ভিজাই ( তৃতীয় পর্ব ) - ইরতেজা
- দু টাকার গল্প - মাছরাঙ্গা
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইচ্ছে পাখী - কালপুরুষ
- হতাশাবাদী আর অবিশ্বাসীদের জন্য.... - মানবী
- বৃষ্টির জলে হাত ভিজাই ( প্রথম পর্ব ) - ইরতেজা
- Just to share with you...."" what Does Love mean"" - নতুন
- আমার কালো রঙ কি গৌঢ় হবে ? - কালো
- অমনিবাস : আমার কিছু পংতিমালা - আইরিন সুলতানা
- সাহিত্যে নোবেল মাল্য ডোরিস লেসিংয়ের গলায় - ফয়সল
- এক সানকির ইয়ার - শিলা
- একজন পাকিস্তানির দৃষ্টিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু(১) - শওকত হোসেন মাসুম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- প্রণমী তোমায় - কালপুরুষ
- বউনি - আত্রেয়ী
- মেধাপাচার বনাম মেধাবিকাশ - সন্ধ্যাপ্রদীপ
- প্রিয় বিহংগকে - পুতুল
বিহংগের বয়কট
১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
আমি আশায় আশায় থেকেছি,
বারিষার বরিষণে ,ঝড়ের তান্ডবে,প্রাকৃতিক বিপর্যয়ে,
আমার আদি বসতবাটি ফালাফালা হয়ে গেছে,
কুড়ে ঘরের ছাউনী ভেংগে বজ্রপাত হানা দিয়েছে
আমার প্রিয়তমা বউয়ের ভিটেয়।
ঘরের ভাংগা দেয়ালে এটেল আর গোবরের লেপন দিতে দিতে প্রেয়সীর হাতে মেহেদীর রং আর নেই।
কণা কণা রক্ত বিন্দুর সাথে খসে পড়েছে বধুয়ার ভালোবাসার পরশ।
আমার আশা ভাংগেনি তবু, আমি আশায় আশায় থেকেছি।
আমার সোনা রংগা ধান যখন লাঠিয়াল হরণ করে,
দুগ্ধগাভী জোতদারের খোয়াড়ে আটকা পড়ে
পানির অভাবে ধানী জমি আমার শুকিয়ে যায়,
আর নব্য বেনিয়াদের সুদের কিস্তি যোগান দিতে দিতে -
আমার নেংটি উম্মোচিত হয়,
আমার এতটুকু আশা ভাংগেনি।
আমার বুকের জমিনে গনতন্তের বীজ থেকে জেগে ওঠা সবুজ কচিপাতা-
আমাকে আশা দিয়েছে, ভালোবাসা, প্রেরনা,শক্তি,সাহস দিয়েছে।
তাইতো আমি , দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী,কবি, সাহিত্যিক ,গায়কের সাথে একাকার হয়ে প্রভাতফেরী করেছি একুশের ভোরে,
জাতীয় স্মৃতি সৌধের আংগিনায় অর্পণ করেছি লাল গোলাপ।
মাঠে মাঠে , রোদ্দুরে রাখাল, কৃষাণের সাথে গান করেছি সারাদিন ।
হাস্নাহেনা, করবী, শিমুল ফুলের সাথে মিশে একাকার হয়ে গেছে আমার মনের সমস্ত আকুতি।
আমি ছমুরুদ্দীন কি আমার নিজের সাথেই প্রতারণা করেছি?
আমার আশা ভেংগে গেছে আজ চৈত্র মাসের ফাটা জমিনের মতো।
মুজিবের মতো বাংগালী যেখানে মারা যায়,
জিয়ার মতো মুক্তিযোদ্ধা রাতের অন্ধকারে প্রাণ হারায় ,
নুর হোসেন প্রাণ দেয় সৈরাচারের বুলেটে,
কিবরিয়া লাশ হয়ে যায় মেহনতী মানুষের ভীড়ে,
মাস্টার আহসান উল্লাহর জীবন বাতিকে পোকা মাকড়েরা নিভিয়ে দেয়,
আর আমার ভাইয়ের রক্তের ঋনের লাল পতাকা,
রাজাকারের গাড়ি শোভিত করে।
ঠিক তখন-
আমার ধর্ষিতা বোনের আরতি,
পংগু মুক্তিযোদ্ধা ভাইয়ের নির্বাক চাহনী,
সন্তান হারা পিতার শোকাতুর আরজি হাহাকার করে,
আমার শিরায়,শিরায়, ধ্মনীতে,ধ্মনীতে,
রক্তের প্রতি কোষে পৌরুষত্বের প্রান হয়ে পড়ে নির্জীব।
সেখানে আমার আজন্ম লালিত সমস্ত আশা
মুজিবের সাথে, জিয়ার সাথে,নুর হুেসন ,কিবরিয়া, আহসানের সাথে,
সাদা কাফন পড়ে শুয়ে পড়ে চির নিদ্রায়।
এবার আমি ও পণ করেছি-
আর কোনদিন কোন প্রভাতফেরী না,
স্বাধীনতার স্মৃতিসৌধে কোনো পুষ্পমাল্য না,
বাংলার সমস্ত নেতাদের কাছে করজোড়ে মিনতি,
আমার ভাংগা ঘরের দুয়ারে আর আসবেন না,
আমার প্রিয়তমা বধুয়ার কসম,
আমার পোলা কলিমের কসম,
এইবার শহীদের বেধিতে আমি আর ফুল দিতে যাবোনা।
(আমেরিকা থেকে সকল সাপ্তাহিকে প্রকাশিত আমার একমাত্র কবিতা)
খোলাচিঠি বলেছেন:
আরিফ,আপনার প্রত্যেকটি লেখাই একটা করে চমক সৃষ্টি করে। কবিতাতো যেমন তেমন শব্দ দিয়েও সাজানো যায় কিন্তু এরকম মন ছুয়ে যাওয়া অর্থ সৃষ্টি করতে পারা কিছুটা দুরুহ। কবিতার প্রত্যেকটি লাইনেই একটি করে জিবনের প্রতিচ্ছবি আঁকছে।
কালপুরুষ বলেছেন:
দুর্দান্ত লিখেছেন। মুগ্ধতা নিয়ে পড়লাম। প্রিয় লিষ্টে রেখে দিলাম।
অমি রহমান পিয়াল বলেছেন:
স্যালুট। ৫
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন:
দুর্দান্ত!!!বিধাতার কাছে চাইবো,উনি যেন কোন না কোন এক সময় আমাকে এতো সুন্দর করে লেখার কণা পরিমাণ যোগ্যতা দেন-জানি না পাবো কিনা!
প্রিয় পোস্ট অ্যাড করলাম।
সপ্নীল বলেছেন:
স্যালুট বিহংগ আপনার অগ্নিঝরা সুন্দরতম প্রকাশের জন্য।
মনের অনল ছড়ায়ে দাও আর মনে!
এ কি শুধু শব্দ চয়ন গো কবি?
এযেন আমার চোখের চাহনিতে তোমার মনের ছবি!
স্বপ্নডানা বলেছেন:
৫...কিছুই বলার নেই, লেখা অতন্ত সুন্দর এবং হৃদয় ছোয়া।
কোবরা বলেছেন:
৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
.....
শতরূপা বলেছেন:
৫।
ব্লুজ বলেছেন:
কিছুই করতে পারিনি এ দেশটির জন্য। কিন্তু এখনো স্বপ্ন দেখি। এখনো বলি...সব আধাঁর দুর হবে। একদিন ঠিকই দাঁড়াবো মাথা উঁচু করে। বিহংগও ততদিন লিখতে থাকবে।৫
জুবুথুবু বলেছেন:
প্রিয় কবিতা।প্রিয় বিহংগ, আমি কিন্তু আশাহত হইনি এখনো।
সহস্র শকুনে যদি শতেক বত্সর হৃত্পীন্ড ঠুকরে খায় তার পরও না।
রহমান মাসুদ বলেছেন:
আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো।
বিহংগ বলেছেন:
সুপ্রিয়এরশাদ বাদশা,
খোলাচিঠি,
কালপুরুষ,
অমি রহমান পিয়াল,
সাতিয়া মুনতাহা নিশা,
রুধীন,
মুকুল,
মাথামোটা,
স্বপ্নীল,
মোহাম্মদ অরুন,
স্বপ্নডানা,
কোবরা,
মিরাজ ভাই
মোস্তফা মনির সৌরভ
নাজিরুল হক
নিবেদীতা
জ়েবীন
শতরুপা
ব্লুজ
জুবুথুবু
সিঁদুরে মেঘ
মোহাম্মদ অরুন
খোলাচিঠি
সিঁদুরে মেঘ
রহমান মাসুদ
চিটি
সবাইকে মন্তব্যের জন্য নিরন্তর ধন্যবাদ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
স্যালুট,কবি আপনাকে । অসাধারণ ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অসাধারন একটা লেখা..।প্রিয়তে থাকলো..।বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
প্রচেত্য বলেছেন:
একজন সাধারণ পাঠক হিসেবে এ লেখার মন্তব্য যথাপুযুক্ত হবে না ভেবে "ভালও" বলতে পারছিনে কারণ এ লেখা তার চাইতেও অনেক বেশী কিছু সে বিশেষন আমার জানা নেই, সীমাবদ্ধতার মাঝেও "অসাধারণ" শব্দটি ব্যবহার করলাম ।
ভাঙা চাঁদ বলেছেন:
মামা আরেকটা বিহংগীয় লেখা.. বেশী জোস।
নেহার পুরকায়স্থ বলেছেন:
বস এমন লেখা লেখ তুমি কেমন করে? আমার মন যে আকুল করে!
বিহংগ বলেছেন:
আব্দুর রাজ্জাক শিপন সুলতানা শিরীন সাজি
নাদান
প্রচেত্য
ফকির ইলিয়াস
সারওয়ার চৌধুরী
ভাংগা চাঁদ
নেহার পুরকায়স্থ
নাজিম উদ্দীন
আপনাদের নিরন্তর ধন্যবাদ।
অজানা অচেনা বলেছেন:
মন্তব্য করার সাহস নেই। শুধু (কলিমের বাপ কে) ৫।
রক্তের প্রতি কোষে পৌরুষত্বের প্রান হয়ে পড়ে নির্জীব
অসাধারণ বস , আপনাকে স্যালুট
অজানা অচেনা বলেছেন:
ভাগ্যিস আমি ৫ আগেই দিয়েছিলাম। আগেই বুঝে গিয়েছিলাম আর ৫ দেয়ার উপায় থাকবেনা। @ফারহান দাউদ।বিহংগ ভাইয়া তো সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাকে কি এইখানেই জানাবো?নতুন পোস্ট না দিলে কি আর করি।অফ টপিক হলেও এখানেই জানাই-
ঈদ মোবারক। ঈদ শুভেচ্ছা ঃ)।
পুতুল বলেছেন:
প্রিয় বিহংগ, ঈদ মোবারক।
বিবর্তনবাদী বলেছেন:
সুপ্রিয়, আপনাকে ঈদ শুভেচ্ছা।
বিহংগ,এই অধমকে মনে করে ঈদের মুবারকবাদ দিয়েছেন,অনেক ধন্যবাদ। আপনাকে ঈদের শুভেচ্ছা,অনেক অনেক অনেক।
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
বিহংগ, দেশে সুবিধাবাদী নিরপেক্ষতার বাতাস বইছে । কবিতা অসাধারন, ঐ একটি বিষয় বাদে, তুমি জান আমি কি বলতে চাই । আমি নিরপেক্ষ না, আমিসত্যের পক্ষে; আমি নিরপেক্ষ না,-সত্য উচ্চারনে আমার দৃষ্টি থাকে বিবেক বরাবর,পক্ষ-বিপক্ষ-নিরপেক্ষ বরাবর না ।
ব্লুজ বলেছেন:
কবি আপনাকে ঈদ মোবারক।
মানুষ বলেছেন:
ঈদ মোবারক
ব্লুজ বলেছেন:
বিহংগ আপনার অনেকগুলি লেখা পড়লাম ও নিরবে রেটিং করলাম মন্তব্য ছাড়াই। আমার খুব জানতে ইচ্ছে হয় এত সুন্দর সুন্দর সৃষ্টিশীল লেখাগুলো কিভাবে লিখেন আপনি। আপনার ও আমার মাঝে পৃথিবীর এপার ওপার দুরত্ব তা না হলে আপনার সাথে আরো নিবীড় ভাব বিনিময় করা যেত। আপনাকে আমার খুব ভাল একজন সৃষ্টিশীল কবি বন্ধু হিসেবে পাওয়া যেত।
দেবদারু বলেছেন:
বিহংগ, অসাধারণ একটি কবিতা উপহার দেয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ............... আপনি বরাবরই দারুন লেখেন........ শুধু + দেয়া ছাড়া ক্ষুদ্র পাঠক হিসেবে আমার আর কি-ই বা করার আছে!
নেই মানুষ বলেছেন:
ঈদ মোবারক কইতে গিয়া বিশাল লাইনে পইরা গেলাম। যাউগ্গা, ঈদের শুভেচ্ছা রইল বস।
ভাঙা চাঁদ বলেছেন:
মামা আমার শেষ লেখাটায় তোমার কমেন্টস টা ামার খুব ভালো লাগসে।ঈদ মোবারাক...............।
মৈথুনানন্দ বলেছেন:
greetings for bihanga.
বিহংগ বলেছেন:
অজানা অচেনাফারহান দাউদ
মেহরাব শাহরিয়ার
নাদান
ছায়ার আলো
ফারলিন
পুতুল
বিবর্তনবাদী
সন্ধ্যা প্রদীপ
ব্লুজ
চিন্তাশিল্পী
মানুষ
ফারজানা ১৬
তানজিলা হক
দেবদারু
নেই মানুষ
ভাংগা চাঁদ
মৈথুনানন্দ
আপনাদের সবাইকে নিরন্তর ধন্যবাদ।
হমপগ্র বলেছেন:
মাইন্ড ব্লয়িং। ++++++++
বিষাক্ত মানুষ বলেছেন:
আপনার লেখাটা এই নিয়ে ৬/৭ বার পড়লাম ... এর আগের বারেও কোন কমেন্ট করি নি
এবারো করবো না ...
কারন .. এখনো ঘোর কাটেনি ....
ইমির বলেছেন:
এত সুন্দর কবিতা এত দেড়িতে পড়লাম কেন?
ইমির বলেছেন:
প্রিয়তে এ্যাড করলাম
পুষ্প বলেছেন:
ভীষণ ভাল লেগেছে। ইচ্ছে করছে ভাষায় প্রকাশ করি কিন্তু ভাষা আসছেনা। তাই সংখ্যায় প্রকাশ করলাম -৫
জামাতে পিছলামি বলেছেন:
মন্তব্য করার সাহস পেলাম না শুধু (+ )রেখে গেলাম
বিহংগ বলেছেন:
জামাতে পিছলামি আপনাকে ধন্যবাদ।
শফিউল আলম ইমন বলেছেন:
এত মন্তব্য পড়ে আমার বলার কিছু নেই...in fact আমার মত সাধারন...অসাধারন হয়েছে এছাড়া আর কি'বা বলতে পারে....আপনার অনেক লেখা আমি পড়েছি....একবার পড়ে মনের খোরাক মিটেনা আপনার লেখাগুলো বারবার পড়তে ইচ্ছে করে....যতটুকু জানি আপনি আমেরিকা'তে থাকেন আমি লন্ডনে...মাঝখানের দুরত্বটুকু না থাকলে আমি আপনার সাথে দেখা করে গর্বিত হতাম....সবাইকে বলতে পারতাম আমি আপনার মত অসাধারন মানুষকে অনেক কাছ থেকে দেখেছি.....।আপনিই আমার ব্লগে প্রথম মন্তব্য করেছেন...তখনও দেখিনি আপনার ধারালো কলমের অপূর্ব সৃষ্টি .....এখন নিজেকে গর্বিত মনে হচ্ছে।
দুরে আছি তবে, বন্ধু তো ভাবতে পারি....নাকি?
ইরতেজা বলেছেন:
দারুন লিখেছেন। অসাধারন। ভাষা হারিয়ে ফেলেছি
না বলা কথা বলেছেন:
বিহংগ , এই রকম আগুন কবিতা অনেকদিন পড়া হয়নি।ব্লগটাকেও কি বয়কট করলা নাকি?
কামটা ঠিক করো নাই।
অন্তিম বলেছেন:
এই পোষ্টটা প্রিয়তে নেবার জন্যই শুধু লগইন করলাম।অসাধারন লিখেছেন। গায়ের রোম দাড়িয়ে পড়েছে কবিতাটি পড়ে।
ভাল থাকবেন।



















বিহংগ, আপনি তো আমাকে বাকরুদ্ধ করে দিলেন!!
আপনার সাথে একাত্ম হয়ে বলছি-''বেজন্মরা যতোদিন এ দেশের মাটিতে থাকবে ততোদিন শহীদ বেদিতে যাবোনা। এ অভিমান শহীদদের সাথে নয়, এ অঙ্গার তাদের জন্য যারা এখনো সেই সব বেজন্মাদের লালন করে!!''
৫