আমার প্রিয় পোস্ট

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

দেশপ্রেমিক ব্লগারদের প্রতি বিহংগের খোলাচিঠি

১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩

শেয়ারঃ
0 0 0

(মিরাজ ভাইয়ের লিখার পর আর কিছু লিখার নেই, তারপরও বিবেকের তাড়নায় লিখতে হলো)

বারবার কি আমরা চলে যাবো প্রান্তর খালি করে দিয়ে।বাগাড়ের উচ্চিষ্ট অপাংক্তেয় বর্জ্য যদি শকুনের মুখে এসে আমার আংগিনায় দৈবাত পড়ে যায়,আমার করনীয় কি?
উদ্যান ছেড়ে যাওয়া, নাকি শকুন তাড়ানো।
স্বাধীনতার পর ১৯৭৮ সাল পর্যন্ত পাকিস্তান আর ইংল্যান্ডে গোলাম আযম নির্বাসিত ছিলেন।ক্ষমতার পালাবদলে টেম্পোরারি ভিসায় মৌলবাদের বীজ আবার রোপিত হলো আমাদের স্বপ্নের ভূমিতে।১৯৯৪ সালে মহামান্য সুপ্রিম কোর্ট সেই বিষবৃক্ষকে এদেশের আলো বাতাসে বলীয়ান হওয়ার চিরস্থায়ী সুযোগ করে দিলো। আর এই কিছুদিন আগেই আমাদের মহামান্য হাইকোর্ট খারিজ করে দিলো পিশাচের বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতার মামলা। ১৯৭১ সালের সেই গোলাম আযম, নূরুল আমিন আর লে:জে:টিক্কাখানের এদেশের নিরীহ মানুস খুনের সেই ছবি এখন শুধু দাঁত খেলিয়ে হাসে। আমরা কিছুই করতে পারিনি।
পবিত্র সংসদে যখন হায়েনার আনাগোনা বাড়ে,আমাদের সংবিধানে শকুনের আঁচড় লাগে তখনো আমরা কিছুই করতে পারিনি।কারন আমাদের কৌশলে ভুল ছিলো। ঠিক , এইখানে ,এই ভার্চুয়াল মন্চে ছেলেখেলায় জড়িয়ে স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করা স্বপ্নবাজরা নির্বাসিত। এ দুঃখ কাদের।এই সবুজের জমিনে রক্তের স্রোতস্বিনির প্রবাহমানে যা হয়নি,মুখের বাগাড়ের পুঁতিগন্ধময় গালিতে তা হয়ে যাবে,ভুল ,অমার্জনীয় ভুল। সক্রেটিস বলেছিলেন,ন্যুনতম যোগ্যতা যার নাই , তাকে আমি এড়িয়ে চলি,তার সাথে লজিকে যাওয়াতো শুধুই পাগলামি।
আইরিন খানকে আমরা কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আমাদের মুখ থেকে আরিলের মা পর্যন্ত রেহাই পায়নি।খুব দুর্ভাগ্য।ভুল , অমার্জনীয় ভুল।
নরওয়েজিয়ান বেনিয়া হিসাবে উপহাস করেছি। কিন্তু বাংলার অফুরন্ত সম্পদ নিয়ে যে বেসাতি চলছে তার কি করতে পেরেছি। একবার চোখ খুলুন।

Gas and energy develoment is another rape of bangladesh.মাগুর ছড়া, হরিপুর পুড়ে পুড়ে ছারখার হয়ে গেছে।লুটপাট শেষ হয়েছে অনেক আগেই। যার 20% prifit , এ দেশের গুটিকয়েক অংশীদাররা যাদের আমি blood suckers of poor bangladeshi বলতে ভয় পাইনা,তাদের পকেটে। আর বাকী 80% ,Multinational foreign company জোকের মতো চুষে খেয়েছে।সুন্দরবনের Block-5
এনার্জি ফিল্ড এখন unocol, oxidental,chevron এর পথ ধরে আগ্রাসি কোম্পানি গিলে খাওয়ার পথে। সারা পৃথিবীর অহংকার ,সুন্দরবনের tiger and wild life ধ্বংস হওয়ার প্রহর গুনছে। ১৫০ মিলিয়ন গরীবের রক্ত আর হাড় ভাংগা পরিশ্রমের সুদের কিস্তি আমাদের নোভেল দিয়েছে।হায়রে আফসোস, বিশ্ব বানিজ্য বেসাতি করে আমরা দারিদ্র্যকে যাদুঘরে পাঠানোর স্বপ্ন দেখেছি,যে দেশে এখন ৮০০ টাকা চালের বস্তা ১৮০০ টাকা। এসব আমাদের কতুটুকু ভাবিয়েছে। কিছুই করতে পারিনি।শুধু আরিলেকেই নির্বোধের মতো বেনিয়া হিসাবে উপহাস করেছি।।কিন্তু-
যেখানে আমরা ফুলের মতো নিস্পাপ শিশু প্রাপ্তির মৃত্যুর সাথে টিকে থাকার কথা জানলাম,
সুন্দরবান, ককসবাজারের বিশ্বজয়ে এগিয়ে আসার কথা জানলাম,
এস,এম এসের মাধ্যমে অর্থের যোগান দিলাম
রাহেলার বিচারের দাবীতে সোচ্চার হলাম
অফুরন্ত সম্ভাবনাময় চিন্তাশীল মানুষের আনাগোনায় শামিল হলাম,
একে , অপরকে জানলাম,
বন্ধুত্ব, সহমর্মিতা,সাহচর্য্য ,পারস্পরিক বন্ধনে আবদ্ধ হলাম,
ভালোবাসার আবেশে সামহয়ারের বর্ষপূর্তি পালন করলাম
সেখানে আজ তা স্থবির হয়ে আছে। তা কখনো হতে পারেনা। আমরা ছিলাম, আমরা আছি,আমরা থাকবো। ৬৮হাজার বর্গমাইলের প্রিয় ভূমি যেমন আমাদের ,তেমনি এ ভার্চুয়াল জমিনের এক ইন্চিও আর কাউকে ছাড় দেয়া যাবেনা। দেশপ্রেমিক যারা গালিবাজ নাহয়েও ব্যন হয়েছেন তাদের সাথে নিয়েই থাকবো।আমার বন্ধু প্রতিম মুকুল, সামী, নেই মানুষ,আরাশি,মানুষ ,নরাধম,বিষাক্ত মানুষ সবাইকে নিয়েই থাকবো।

পরিশেষে বলি,
we will live by the principle that each of us should do all the good we can in all the ways we can in all the places we can for all the people we can while we can.
(রাজাকাররা কিন্তু মানুষ না)।
প্রিয় সাথীরা, একবার চিন্তা করুন, আমরা চলে গেলে লাভ কার?
শকুনির আনীত বর্জ্যে আমার আংগিনা খালি থাকতে পারেনা।শানিত বুদ্ধি দিয়ে, কোশলী হয়ে ,বিচক্ষনতা নিয়ে আমাদের আগাতে হবে।
আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা রইলো।

 

সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৪
ফারজানা১৬ বলেছেন: মন খারাপ হল।
এ লেখায় যদি একটাও মাইনাস পড়ে তাহলে আরো মন খারাপ হবে।
আপনার এ লেখা পড়ে মনে হচ্ছে, সবাই যদি আপনার মত অনুভব করত!
২. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: "৬৮হাজার বর্গমাইলের প্রিয় ভূমি যেমন আমাদের ,তেমনি এ ভার্চুয়াল জমিনের এক ইন্চিও আর কাউকে ছাড় দেয়া যাবেনা। দেশপ্রেমিক যারা গালিবাজ নাহয়েও ব্যন হয়েছেন তাদের সাথে নিয়েই থাকবো।আমার বন্ধু প্রতিম মুকুল, সামী, নেই মানুষ,আরাশি,মানুষ ,নরাধম,বিষাক্ত মানুষ সবাইকে নিয়েই থাকবো। পরিশেষে বলি,
we will live by the principle that each of us should do all the good we can in all the ways we can in all the places we can for all the people we can while we can."

আনব্যান চাই।
৩. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার অপেক্ষায় ছিলাম । অভিবাদন বিহংগ ভাই । স্বাধীনতার চেতনায় বলীয়ান গালাগালিমুক্ত সুস্থ ব্লগ চাই ।
৬. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৯
লাল দরজা বলেছেন: আপনেরে কে কইছে আমরা ছাইরা গেছি! গু পাট্টিরে আরো ১৫/২০ টা ঢোল কম্পানির প্রেসরিলিজ ছাড়তে দেন না, এমন হা হুতাশ করার কিছু নাই ব্রো... চীয়ার আপ!!!...সব ঠিক আছে...মন চাইলে কালা একটা প্রতিবাদ চিহন্ যোগ করুন...কেউ যায় নাই, কেউ যাচ্ছে না. মনে আনন্দ রাখুন।
৭. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫০
কসাই বলেছেন:
ঠিক বলেছেন।
ব্লগ ছেড়ে যাওয়া চলবে না।
৮. ১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৬
প্রচেত্য বলেছেন: উল্লেখযোগ্য পোষ্ট
৯. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০১
ফজলে এলাহি বলেছেন: লেখালেখি তো করবেনই, পোষ্টও একের পর এক সবাই দিয়ে যাচ্ছেন, তো "বিবেকের তাড়না" এটা সেটা বলে লাভ কি ভাই? ব্লগাররা কি বুঝে না কিছুই?

যাইহোক, প্রতিবাদেও সৌন্দর্য্য থাকে আর যুদ্ধেও শৃংখলা থাকে। আসুন, সুন্দর ভাবে নিজ নিজ মত ও পথের পক্ষে লিখে যাই। সহাবস্থান নিশ্চিত করুন।
১০. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৬
ভাঙা চাঁদ বলেছেন: সকল দেশপ্রেমিকদের বলতাছ, জেনে রাখেন শকুনের দোয়ায় গরু মরেনা। ব্লগের এই শকুন গুলা এখন এই দোয়া করতাছে।এখন যদি আপনার ব্লগ ছেড়ে সবাই চলে যান তাহলে ওদেরই বিজয় হবে। আমরা এইটা চাইনা। ১৯৫২ তে একবার , ১৯৭১একবার, এখন আরেকবার আমাদেরকে একত্রিত হতে হবে এই নব্য রাজাকারদের বিরূদ্ধে। জেনে রাখুন বিজয় আমাদের।
১১. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
নাদান বলেছেন: আমি শূকরের সাথে সহাবস্থানের ফতোয়া অস্বীকার করি
১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪০

লেখক বলেছেন:

১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: সরি, আমি জানতাম না , আমার প্রিয়ভাজন, নাদানও ব্যান হয়েছেন।
মনের মাঝে স্বপ্নীল আবহের আকাং্ক্ষায় শীঘ্রি প্রত্যাবর্তন কামনা করছি।

১২. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৫
নীলাভ বলেছেন: ধন্যবাদ বিহংগ। আমি গুছিয়ে কথা বলতে পারি না। আপনার সুন্দর গোছালো কথাগুলোই ছিল আমার মনের কথা।
১৩. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৮
কসাই বলেছেন: করুণা হয় তাদের জন্য যারা এধরনের পোস্টের জন্যও বরাদ্দ করে ঋণাত্মক মান!
ধিক তাদেরকে!
১৪. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
নীলাভ বলেছেন: ব্লগে নাকি রাজাকার নাই!!! পোলাপান কি আর এমনি এমনি ব্যান হইছে?
১৬. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:২১
নেই মানুষ বলেছেন: বিহংগ কি আমাদের ''সাথী'' ভাই ফঝলে এলাহী'র কমেন্ট পড়ছেন?
প্রথম প্যারার ভাবটা খেয়াল করুন।

আর উনি সহাবস্হান চাচ্ছেন? ফঝলে, এইটা বিহংগের ব্লগ, বাতির না
১৭. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩১
তানজিলা হক বলেছেন: বিহংগ আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো.............
কতৃপক্ষ কিছুতে বুঝছে না..............কতোজন কতো ভাবে বুঝাতে চেষ্টা করছে........
১৮. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৫
মিরাজ বলেছেন: অনেক ধন্যবাদ বিহংগ পোষ্টটির জন্য ।

"প্রিয় সাথীরা, একবার চিন্তা করুন, আমরা চলে গেলে লাভ কার?
শকুনির আনীত বর্জ্যে আমার আংগিনা খালি থাকতে পারেনা।শানিত বুদ্ধি দিয়ে, কোশলী হয়ে ,বিচক্ষনতা নিয়ে আমাদের আগাতে হবে।"

চলে যাইনি, চলে যাবোওনা ।

আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সামহোয়্যারকে একটি পরিচ্ছন্ন প্ল্যাটফর্মে পরিণত করবো যেখানে স্বাধীনতার চেতনা সমুন্নত থাকবে এবং গালিগালাজ ও অশ্লীলতার কোন স্থান থাকবেনা।

এই যুদ্ধে আমার কলম সবসময়ই সচল ।


"কোন গালিগালাজ/বাজে কথা নয়, আমরা যুক্তি দিয়ে ওদের হারাতে চাই। আর পারবও এই বিশ্বাসও আছে। "
১৯. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৯
সারওয়ারচৌধুরী বলেছেন:


'নরওয়েজিয়ান বেনিয়া হিসাবে উপহাস করেছি। কিন্তু বাংলার অফুরন্ত সম্পদ নিয়ে যে বেসাতি চলছে তার কি করতে পেরেছি। একবার চোখ খুলুন।'


অনন্য বক্তব্য। +
২০. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১০
মিরাজ বলেছেন: ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
comment by: নাদান বলেছেন: আমি শূকরের সাথে সহাবস্থানের ফতোয়া অস্বীকার করি
----------------------------------------------------------------------

নাদান কথাটা চমৎকার, শ্লোগান হিসাবে রক্তের ভিতরে চনমন সৃষ্টি করার জন্য যথার্থ কিন্তু ভার্চূয়াল জগতে একটি ওপেন প্ল্যাটফর্মের বাস্তবতায় কার্যকর নয় ।

আমাকে একটু উত্তর দেবেন --

সামহোয়্যারইন একটি ওপেন প্ল্যাটফর্ম। একটা ই-মেইল এ্যাড্রেস হলেই একটা একাউন্ট খোলা যায় । গালি দিয়ে..ফ্ল্যাডিং করে...ব্লগ স্তব্ধ করে দিয়ে কতজন প্রতিক্রিয়াশীলকে থামানো যাবে? থামালাম এক দলকে। কিন্তু তারপর তারাই আবার আরেক ই-মেইল ব্যবহার করে (ওয়েবমেইল এর ১০০ একাউন্ট খোলা কোন ব্যাপার নয়), ভিন্ন নিকে আসবে। আবার তারা পোষ্ট দেবে... আবার গালিবাজি হবে... ফ্ল্যাডিং হবে.. বিষ্ঠার ছবি আসবে... ব্লগ স্তব্ধ হবে। এই চক্র কতবার চলবে? এর শেষ কোথায়?

একবার চিন্তা করে দেখুনতো!! এর ফলে কারা লাভবান হচ্ছে?

এর ফলে কি মুক্ত চিন্তার চর্চা যারা করতে চান, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সাধারন ব্লগার তাদের লেখালিখি, চিন্তার প্রকাশ বাধাগ্রস্থ হচ্ছে না? আমরাই তো সংখ্যায় অনেক বেশী। তাই নয় কি? একবার ভাবুন । আমরা কেন আমাদের লেখালিখিকে চিন্তার প্রকাশকে রুদ্ধ করছি?

তার চাইতে কি এটার ভাল নয়?

আমরা প্রতিক্রিয়াশীল, ধর্মান্ধ, মুক্তিযুদ্ধ বিরোধী চিন্তাধারাকে সরাসরি উপেক্ষা করা । লেখালিখি আর চিন্তার মাধ্যমে এদের অস্তিত্ব অস্বীকার করা !! তাদের কোন পোষ্টে কোনভাবেই না যাওয়া, কোন মন্তব্য না করা । এছাড়া সহজ ভাবে দুটো ব্লগ টুলই তো আছে... নিজেদের ব্লগে তাদের ব্লক করে রাখা । আমরা সংখ্যায় অনেক বেশী, সৃষ্টিশীলতা আমাদের অনেক বেশী । আমরাই জয়ী হবো, এতে কোন সন্দেহ নাই ।
২১. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: মিরাজ ভাইয়ের কমেন্টে আরেকটু যোগ করি - আমরা জয়ী হব, কারন আমরা ঠিক পথে আছি, আমরা সত্যের পথে আছি, আমাদের ভয়ের/হারানোর কিছু নেই, শুধু বিজয়ের জন্য কাজ করাই হোক একমাত্র ব্রত।
২২. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২০
বিবর্তনবাদী বলেছেন: প্রিয় সাথীরা, একবার চিন্তা করুন, আমরা চলে গেলে লাভ কার?
শকুনির আনীত বর্জ্যে আমার আংগিনা খালি থাকতে পারেনা।শানিত বুদ্ধি দিয়ে, কোশলী হয়ে ,বিচক্ষনতা নিয়ে আমাদের আগাতে হবে


@ বিহংগ -- সম্পূর্ণ সহমত। এরপরও যারা ব্লগ বর্জন করে প্রতিপক্ষকে খালি মাঠ দিতে ইচ্ছুক তাদের ব্যাপারে আর কথা না বলাই ভাল। তাদের জন্য সক্রেটিসের উক্তিই যথেষ্ট (যদি তারা বুঝে থাকেন)।

আশা রাখি আগামীকাল হতে, আমাদের প্রিয় ব্লগ আগের মত উচ্ছাস নিয়ে জেগে উঠবে। সকল কমরেড (!) ফিরে আসবেন, অন্যদিকে কর্তৃপক্ষও ব্যান করা সদস্যদের আনব্যান করবেন।

ধন্যবাদ মিরাজ ও বিহংগকে।
২৩. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৪
প্রশ্নোত্তর বলেছেন:
এইসবমুক্তমানুষেরমুক্তচিন্তারকন্ঠচেপেধরেছেশুকরেবিষ্ঠাশুকরেরসাথেবসবাসেরচেয়েআমিনির্বাসনপ্রেফারকরিযেদিনশুকরদূরহবেসেদিনপ্রসারহবেমুক্তচিন্তার
২৪. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫০
সারওয়ারচৌধুরী বলেছেন:


প্রশ্নোত্তর, আপনার স্পেসহীন বাক্যটির প্রেক্ষিতে বলছি, যদি আপনার ধান ক্ষেত প্রতিদিন শুকরে নষ্ট করে আর আপনি বলেন প্রহরার মাচাঙ ছেড়ে আমি নির্বাসনে গেলাম। পাবলিক আপনাকে কি বলবে?
২৫. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:১১
প্রশ্নোত্তর বলেছেন:
সারোয়ার ভাই, এই কথাটা সপ্তাহ আগে বললে মানাতো। এখানে তো শুকর আর মানুষের মাচাঙ্গের বাইরেও আরেকপার্টি আছে তার কথা ভুলে গেলেন কি ইচ্ছে করেই?

তার যতদিন বাংলাদেশ-বিরোধীদের প্রচারনার পথ আইন করে বন্ধ করবে না, ততদিন এখানে আমার দেশ-মাতাকে লাঞ্ছিত করা হবে, ধর্ষিত করা হবে। আমাকে বাধ্য করা হবে শ্লীলতার মাত্রার সংজ্ঞা বদলাতে। এটা বুঝতে ঘিলু লাগে না স্রেফ ২+২=৪ বোঝার এবং তা বলার ক্ষমতা লাগে।

গালি কে দিতে চায় আপনিই বলুন। না আমরা দিতে চাই না। যে প্রকারে মুচলেকা লাগে আমি দেব। কিন্তু বেড়ার আওয়ায় থাকতে হবে আমার দেশ-মাতার সম্মানের নিরাপত্তা।

পরিষ্কার?
২৬. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:১৫
মিরাজ বলেছেন: @ প্রশ্নোত্তর

আপনি স্পেস বিহীন বাক্যটিত বিহংগকে যে নোংরা কথা বলেছেন তার তীব্র প্রতিবাদ করছি। এই ধরণের নোংরামীর কোন স্থান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ মুক্ত চিন্তার ব্লগে নাই । বিহংগের মত একজন স্বাধীনতা পক্ষ শক্তির স্পষ্ট কন্ঠস্বর এই কথা বলতে একটুকুও লজ্জা হলোনা!! ধিক আপনাকে ।

ব্লগে কোন অশ্লীলতা, গালিগালাজ চাইনা। কোনভাবেই না ।
২৭. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২১
প্রশ্নোত্তর বলেছেন:

ভালো যন্ত্রনা দেখি! আপনের কি হইসে মিরাজ? নোংরা বলতেসেন কেন? কি বলছি বুঝসেন? মনে হয় না! আর বিহঙ্গকে আলাদা করে বলার কিছু নেই। যার লাগার ঠিকই লাগবে।
১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৪

লেখক বলেছেন:
প্রিয় প্রশ্নোত্তর ভাই,
আমার শত অপরাধ আমি সবিনয়ে মাথা পেতে নেবো।
মিরাজ ভাইকে শুধু মিরাজ বলে আপনার সম্বোধনে খুবই পীড়িত হয়েছি। তাতে হয়তোবা মিরাজ ভাইয়ের কিছু আসে যায়না।তবে আমার শুনতে বড়ই কটু লাগে।
ভালো থাকবেন।

২৮. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৭
মিরাজ বলেছেন: @ প্রশ্নোত্তর

না বোঝার কোন কারন নেই । সর্বশেষ ইংগিতটাও বুঝলাম ।

কথাটির নোংরামী না বুঝলে আপনার আর আমার নোংরামীর ধারণাতেই পার্থক্য আছে ।

এই কাদা ছোড়াছুড়িটা কি শুরু না করলেই নয়? চিন্তা করে দেইখেন ।

২৯. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৯
প্রশ্নোত্তর বলেছেন:
আসলেই পার্থক্য আসে, আমি যা আনুভব করি তা বলতে পশ্চিমেমুখী হই না। বাদ দেন। আপনে গালি থামানের জন্য লড়েন, আমি দেশ-বিরোধী প্রচারনা বন্ধের জন্য লড়ে যাই। যেই আগে জিতুক আমি খুশি।
৩০. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৫
মিরাজ বলেছেন: বাদ দেয়ার জন্য ধন্যবাদ ।

আপনি দেশ-বিরোধী প্রচারনা বন্ধের জন্য লড়েন, আর আমি গালি থামানো এবং দেশ-বিরোধী প্রচারনা এই দুইটাই বন্ধ করার জন্য লড়ে যাই ।
৩১. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৭
প্রশ্নোত্তর বলেছেন:
তাহলে বলেন দেখি,

যারা ব্যানড হয়েছে তারা কি দেশ-বিরোধী প্রচারনার জন্য গালি দিয়েছে নাকি তারা গালি দিয়েছিল বলেই উনারা দেশ-বিরোধী প্রচারনা চালায়?
৩২. ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:০১
লাল দরজা বলেছেন: বিহংগ'র কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। @ মিরাজ, আপনাকে ধন্যবাদ বললে কম বলা হবে এখানকার বর্তমান পরিস্থিতিতে আপনার একান্ত চেষ্টাকে স্যালুট করি। অনেকের হয়ে আপনি যে অক্লান্ত চেষ্টা করছেন তা স্বশ্রদ্ধ চিত্তে পর্য্যবেক্ষন করছি।
একটা কথা না বলে পারছি না দেখে এই খানে দু'কথা বলা, আশা করি ভুল বুঝবেন না। গালাগালিকে ছাপিয়ে শ্লীল অশ্ললের যে সংঙ্গা নিরুপনের চেষ্টা এখানে আজকাল কেউ কেউ করে যাচ্ছে তা পড়ে চিন্তিত হয়ে পড়ছি এক প্রকার! এই শ্লিল অশ্লিলের ফেরে তো পাক সার জামিন সাদবাদের হুমায়ুন আজাদ, চিলে কোঠার সেপাই'র আখতারুজ্জামান ইলিয়াস এমন কি মৌতের হোগায় লাত্থি মারা শামসুর রাহমানরে ও পড়ে যাবেরে ভাই! জামাতিদের চোখেত এরা পড়েই আছেন। একটু খেয়াল রাখবেন ভাই।
যে মুক্তি যুদ্ধের শহীদদের নিয়ে আপনি আমি গর্বে বুক ফুলাই সেই শহীদের জননী এদের কাছে জাহান্নামের ইমাম। শামসুর রাহমান হন আক্রান্ত, হুমায়ুন আজাদ হন নিহত। সে সত্যের কারনেই বলছি, গালিবাজ বিরোধী অন্দোলনটা এ ব্লগের পিছলা ভাইরা কি সাগ্রহে লুফে নিচ্ছে গো গ্রাসে গিলছে সাথি ভাইদের গেলাচ্ছে তাতো খেয়াল করেছেন নিশ্চই। অথচ আপনিও জানেন আমিও জানি এখানে ২৮শে অক্টোবর আসলে ১৪ই ডিসেম্বর আসলে কি তেলেসমাতি শুরু করে দেয় বাংলাদেশ চেতনায় বদহজমীরা।
ব্যাক্তি কে ব্যাক্তি এ ব্লগে কোন ব্যাক্তিগত ইস্যুতে কোন যন্ত্রনা দিয়ে ছিল তার সাথে ব্লগের স্বাধীনতার চেতনা বিরোধীদের বাংলাদেশ বিরোধিদের এক কাতারে আনবেন না দয়া করে। সকল কিছুর আগে আমাদের অবস্থান নেয়া উচিত একাত্তরের চেতনা বিনাশে সক্রিয়দের বিপক্ষে অন্য কিছু নয়।
সাম্প্রতিক সময়ের বিষ্ঠা গোলোযোগের প্রধান কারনটা কি গালাগালি? আপনাকে বলার অপেক্ষা রাখেনা মুকুল, মানুষ, শিপন, ফারহান এরা আরো অনেকেই(সবার নামও ত জানি না এ পর্য্যন্ত) এরা সে অর্থে গালিবাজ! আবার এওত স্বীকার করবেন যে যে ছেলে গুলো চিন্তা ভাবনায় এতো পরিষ্কার তারা এমন কোন কচি খোকা ওনয় যে এদের সহজেই অন্য কোন দলের চক্রান্তকারীরা প্ররোচিত করে দিয়েছে? এ যুক্তি আমার কাছে বিকোবে না অন্তত।
এক জন বেশ্যা যাকে শ্লীল ভাষায় হয়তো আমরা যৌন কর্মী বলব সেই বেশ্যাটি ও মুক্তি সংগ্রামী দেশ প্রেমী হতে পারে কিন্তু একজন রাজাকার তস্য সনুসারিরা কখনো মুক্তি যুদ্ধে জন্ম নেয়া বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না।
আমাদের শ্লীলতার কাঠি লজেন্স ধরিয়ে দিয়ে এই ব্লগে সকল সময় জ্ঞ্যাতে অজ্ঞ্যাতে প্রশ্রয় পাওয়া দেশদ্রোহি চিন্তা ফিরে ফিরে দাঁত কেলাবে মানুষ'রা তা মানতে পারে না।
এ মুহর্তের সকলের এক মাত্র চাওয়া হওয়া উচিত মানুষ, মুকুল, শিপন সহ আর সকলের বিনা বাক্যে(যদিও নিযুত বাক্য ইতমধ্যেই খরচ করা হয়ে গেছে) ব্লগে পূর্ণ স্বাধীনতায় ফিরিয়ে আনা। এর পর বাকী কথা।
অনেকেই এই ব্লগের জন্য দফা দফা আইনের খসড়া তৈরি করছেন দেখছি। এত সব করে কি কিছু করা যাবে এই মুক্ত পৃথিবীর অনন্য আবিষ্কার এই অন্তর্যালে? এই ব্লগে নিবন্ধিত হবার আগে যতি খত দিতে হয় তবে এই বলে দেয়া উচিত, এখানে বাঙালি, বাংলাদেশ, ৫২, ৭১রের চেতনা বিরোধী কোন চিন্তা গ্রহনীয় নয় ব্যাস এই খানেই দাড়ি। এর পর কে কাকে ছাগল বলল না অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল আমার বিশ্বাস বর্তমান পরিস্থিতির পর, এ ধাক্কার পর সে দ্বায়িত্ব কমিউনিটি ব্লগাররাই নিজ নিজ কাধে তুলে নেবেন।
আমার মনে আছে রোজার ঈদের সময় এক ব্লগার কে দেখতাম খালি নোয়াখালি সমিতির রিলিজ পোষ্ট করত। সে সময় দেখে ছিলাম ব্লগের সব্বাইকে সাথে সাথেই ঐ ব্লগারকে হেদায়েত করতে এমন অনেক ফ্লডিংয়ের সময় ও দেখেছি সকলকে সতস্ফূর্ত এগিয়ে আসতে। তাছাড়া কোন সমস্যা বাক্সত আছেই। যদি আরিলের ইচ্ছা সৎ ও আন্তরিক হয় আর এ বাংলা ব্লগ নিয়ে খুব মহান না হোক মোটামুটি একটা স্বাস্থকর ভবিষ্যত চিন্তা থাকে তাহলে তাকে আরো একটু নড়েচড়ে বসতে হবে। সে রাতের সে ঘটনা কিন্তু এক দিনের কারন নয়, কত সমস্যা কত অভিযোগ মাথা কুটেছে ঐ সমস্যা বাক্সে কফি হাতে আরিলের ঝিমানিই শেষ হয় নাই! শেষমেষ যে দিন বিষ্ঠা ফাইট শুরু হলো সে দিন বিষ্ঠার গন্ধে না কিসের গন্ধে আরিল মশায় ধরমর করে জেগে উঠে লাঠি হাতে ঘোষনা করলেন আমি আজ কানাই মাষ্টার! মরো মোর বেড়াল ছানা গুলি। :) হাসিও লাগে :( দুঃখও লাগে।
নোটিশ বোর্ডের মন্তব্য খাতায়ও প্রথমদিন এ গপ্পই করে এসে ছিলাম। যাই হউক অনেক কথা লিখে ফেললাম। কে জানে যা লিখতে চেয়েছিলাম তা আদৌ প্রকাশ করতে পারলাম কিনা! বৌ ভাত বেড়ে চিল্লাচিল্লি করছে যেতে হচ্ছে, শুধু এটুকুই বলি,
মানুষ আজন্ম স্বাধীন এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আর সভ্যতা মানুষের অর্জন, এর চর্চা ও লালনের দায়িত্ব একমাত্র মানুষের এটা কেউ কাউকে গিলিয়েও দিতে পারে না।
পরে কথা হবে, দোয়া করছি আবার জমুক মেলা এই বটতলা ব্লগতলায়। কেবল কামনা করবো আমাদের চিন্তার ব্লগতলা যেনো চিন্তা অন্ধদের কারনে কোনদিন রমনা বটতলার মত বিক্ষত না হয়ে যায়। ভালো থাকবেন। শুভেচ্ছা।
৩৩. ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৮
মিরাজ বলেছেন: @ লাল দরজা

আপনাকে ধন্যবাদ গোছালো মন্তব্যটার জন্য । সমস্যা হচ্ছে গালিবাজি, অশ্লীলতাটা এমন পর্যায়ে চলে গেছে যে মুক্তিযুদ্ধের আদর্শের আশ্রয়ে যেয়ে যে কাউকে নোংরা গালাগালি করা হচ্ছে, শুধু গালাগালি নয় আদি রসাত্বক ভাষায় বিভিন্ন অশ্লীলতার রগরগে বর্ণনা দেয়া হচ্ছে । এর সাথে দেশ বিরোধি পোষ্টের বিরোধিতা খুব সামান্যই । এটাকে ব্যক্তিকেন্দ্রিক সুবিধাবাদিতার মাধ্যমে কারো কারো রুচি বিকৃতির প্রকাশ ঘটাচ্ছে ।

একটু উদাহরণ দেই । আমি মিরাজ, রাগ ইমন, উদাসী স্বপ্ন, কালপুরুষ এরা সবাই কিন্তু স্বাধীনতার চেতনা বুকে লালন করা স্পষ্ট কন্ঠস্বর । আমাদের প্রত্যেককে এত নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে যেটা কোন সভ্য সমাজে চিন্তাও করা যায়না। এর অনেক ক্ষেত্রেই (অন্তত: আমার নিজেরটা বলতে পারি) মুক্তিযুদ্ধের চেতনার আড়াল নেয়া হয়েছে ।

ব্লগ মুক্ত চিন্তার জায়গা, মুক্ত গালাগালির নয়। আর কেউ যদি ব্যক্তিগত ভাবে বিচ্ছিন্নভাবে গালাগালি করত তাহলে সেটাকে টুকরো ঘটনা বলা যেত। এখানে গালাগালির, অশ্লীলতার আর হ্যারাসমেন্টের একটা সংস্কৃতি গড়ে তোলা হয়েছে । আর আমার আপত্তি সবচেয়ে বেশী এখানে মুক্তিযুদ্ধকে ব্যবহার করায়। অনেক ব্লগার আছেন যারা গালাগালির ভয়ে কিছু বলছেন না, অনেকে আছেন যারা ব্লগেই আসছেননা এই গালাগালি সংস্কৃতির কারনে। আমার অনেক বন্ধু আছেন বিভিন্ন ফোরামে যারা আমি কিভাবে এখানে লেখালিখি করার সাহস দেখাচ্ছি সেটা জানতে চান। চোখ বন্ধ করে না রাখলে যা বললাম তার প্রতিটি ব্যাপার আপনার চোখে পড়ার কথা । আপনার পোষ্টের মানের কারণে , চিন্তার কারনে আপনার উপর শ্রদ্ধা আছে যেটা অনেকের উপরেই নেই । আমি স্পষ্ট করে বলছি, অনেকেই সেটা বলার সাহস দেখাচ্ছেনা ।

আর এখানে কিছু মেয়ে ব্লগারের উপর যে নোংরা ভাষায় কু-ইঙ্গিত বা মুখের ভাষায় ধর্ষণ করা হয়েছে সেটা কোন আদর্শের আড়ালে থেকেই কেউ করতে পারেনা । আমাদের মুক্তিযোদ্ধারা যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যুদ্ধাপরাধীরা আমার মা - বোনদের উপরে যে বর্বরতা চালিয়েছে, অনলাইনে আদর্শের দোহাই তুলে কোন ভাবেই কারো যুদ্ধাপরাধীদের মত আচরণকে মেনে নেয়ার কোন কারণ নেই ।

নিজের লেখার জমিনকে এই রূপে কোনভাবেই দেখতে চাইনা । তাই গালাগালি ও অশ্লীলতার বিরুদ্ধে অবশ্যই আমি উচ্চকন্ঠ থাকবো ।

এবার আসুন রাজাকার ও প্রতিক্রিয়াশীলতার ব্যাপারে । একটা উদাহরণ দিন যেখানে গালিবাজি বা অশ্লীল মন্তব্য করে কাউকে ঠেকানো গেছে। এক নিকে লেখা বন্ধ করে, আরেক নিকে এসে লিখেছে। মাঝখান দিয়ে আমাদের লেখার পাতা নোংরা হয়েছে আর এটার সুযোগ নিয়ে হ্যারাস হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেক ব্লগার ।

সামহোয়্যার এর মত ওপেন প্ল্যাটফর্মে এটা সম্ভব নয় । একটা ই-মেইল এ্যাড্রেস হলেই একটা একাউন্ট খোলা যায় । গালি দিয়ে..ফ্ল্যাডিং করে...ব্লগ স্তব্ধ করে দিয়ে কতজন প্রতিক্রিয়াশীলকে থামানো যাবে? থামালাম এক দলকে। কিন্তু তারপর তারাই আবার আরেক ই-মেইল ব্যবহার করে (ওয়েবমেইল এর ১০০০ একাউন্ট খোলাও কোন ব্যাপার নয়), ভিন্ন নিকে আসবে। আবার তারা পোষ্ট দেবে... আবার গালিবাজি হবে... ফ্ল্যাডিং হবে.. বিষ্ঠার ছবি আসবে... ব্লগ স্তব্ধ হবে। এই চক্র কতবার চলবে?

তাই গালি নিজেদের জন্য সমস্যা ছাড়া রাজাকার ঠেকাতে কোন কার্যকর উপায় নয় । বরং যুক্তির অবস্থানে থাকা, উপেক্ষা করা, তাদের ব্লগে না যাওয়া, নিজেদের ব্লগে ব্লক করে রাখা অনেক বেশী কার্যকর। আমাদের কোন দুর্বলতা নেই, আমরা সঠিক পথে আছি, আমরা যুক্তি দিয়ে ওদের হারাতে চাই। আর পারবও এই বিশ্বাসও আছে।

এর সাথে সাথে যেটা দরকার কর্তৃপক্ষের সহযোগিতা । গালাগালি ও অশ্লীলতা বন্ধ হলে আমাদের দাবী হবে আরো জোড়ালো। আজকে শিবির জামাতের এত পোষ্টের মাঝেও ছাত্র শিবিরের প্রেস বিজ্ঞপ্তি নিয়ে অভিযোগ করার পর সেটা সরানো হয়েছে। কর্তৃপক্ষ যারা আমাদের ব্লগিং প্ল্যাটফর্ম দিচ্ছে তাদের গালাগালি করে, বিপক্ষে যুদ্ধ ঘোষণা না করে তাদেরকে ব্লগকে স্বাধীনতার চেতনায় আনতে সাহায্য করতে হবে ।

এখন অনেক কথাই গালাগালির আড়ালে ঢাকা পড়ে যায়, তখন আমাদের কথা আরো উচ্চ শোনাবে এবং আমরা ব্লগকে সত্যিকারভাবে নিয়ন্ত্রন করতে পারবো ।

আমাদের সবার চেষ্টায় সামহোয়্যারইন মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত বুদ্ধির চর্চা ক্ষেত্র হবে যেখান কোন গালাগালি, হ্যারাসমেন্ট বা অশ্লীলতা থাকবেনা ।

আশা করি সাথে থাকবেন ।

ধন্যবাদ

৩৪. ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৮
বিহংগ বলেছেন:
ভার্চুয়াল এ ক্ষত বিক্ষত মাঠে অসীম সাহসে হিমালয় সম দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকা মিরাজ ভাইকে অসীম ধন্যবাদ।
আরো ধন্যবাদ রইলো-
ফারজানা ১৬
মোস্তফা মনির সৌরভ(সুন্দর মেল করার জন্য বিশেষ ধন্যবাদ)
মেহরাব শাহরিয়ার ,
সোনার বাংলা
নেই মানুষ
কসাই
লাল দরজা
প্রচেত্য
(ফজলে এলাহী(অযাচিত কথা কাটাকাটিতে আমি নেই)
ভাংগা চাঁদ
নাদান
নীলাভ
ছায়ার আলো
তানজিলা হক
সারওয়ার চৌধুরি
বিবর্তনবাদী
প্রশ্নোত্তর সহ
আরো যারা পড়েছেন সবাইকে।

৩৫. ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৭
বিহংগ বলেছেন:
প্রস্থান কোনো সমাধান না।
সাহসী মানুষের চলে যাওয়া ও আমাদের আশাহত করবে।
আবারো একটু চোখ খুলি:

১৯৭৩ সালের নির্বাচনে জামায়ত রাজনীতিতে নিষিদ্ধ
১৯৭৮ সালে রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহন
১৯৮৬ সালে নির্বাচনে যায়নি।(কারন কোনো ঘরে ঠাঁই ছিলোনা)
১৯৯১ সালে নির্বাচনে ১৮ টি আসন
১৯৯৬ সালে নির্বাচনে ৩ আসন
২০০১ সালে আবারো ১৮ টি আসন।
এছাড়া প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
শিক্ষা প্রতিস্ঠান,কিন্ডার গার্ডেন,ব্যাংক , হাসপাতাল,বীমা প্রতিষ্টান সহ প্রশাসনিক বিভিন্ন সেক্টরে প্লান মাফিক ওরা এগিয়ে যাচ্ছে।
তাই বলে আমরা কি বলেছি এটা শুকরের চারন ভূমি, এ দেশ আমার নয়।
দেশের মাঝে পুঁতিগন্ধময় নালা আছে তাই বলে আমি কেন গোলাপের উদ্যান বানাবোনা? এ রকম হলেতো খোলা মাঠেই আমরা হেরে যাবো। তাই নয়কি?

পরিশেষে, অরিলের মেইলের উত্তর আমি দিয়েছি।আমার যা বলার তাও বলেছি। now let see how far it go.

সবাইকে নিরন্তর ধন্যবাদ।
৩৬. ১২ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৮
মিরাজ বলেছেন: বিহংগ আমাদের অবস্থান ব্যাখ্যা করে এখন একটি পোষ্ট দিয়েছি।

আশা করি দেখবেন ।
৩৭. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১০
লাল দরজা বলেছেন: ভালো, গালিবাজরা বিগ টাইম ক্ষত করে গেছে বোঝা যায়। আমার অনুভবটা আপনারে ছোঁয়াতে পারলাম না আফছোস এই আর কি। আমারে বলেন এই পোলাপান গুলির কোনটা কি পরিমান গালিবাজ,
বেহাগ
মুকুল
আহমাদ মুজতবা
নরাধম
আব্দুর রাজ্জাক শিপন
বিষাক্ত মানুষ
সামী মিয়াদাদ
(দুঃখিত অনেকের নাম জানি না)

এদের ব্যান মুক্তির কথা হচ্ছে, এরা ব্যান হয়েছে যে কারনে সেটা নিশ্চয় আপনাকে গালি দিয়ে নয়। প্রথম কথা হচ্ছে সা.হ রের পৌনপুনিক উদাসিনতায় গড়ে ওঠা এক অব্যাবস্থাপনার কারনে এরা সেদিন গলাধাক্কা খেয়েছে, সর্বাগ্রে সেটার সসন্মান মিমাংশা চাওয়া হয়েছে প্রথম। ব্যাস।
আমরা এত গুলো মানুষ "না" না করছি সবাই কি এতটা উজবুক হয়ে গেলাম! গালাগালির এ শোরগোলে এই ব্লগারদের প্রতি এদের দেশ প্রেমের প্রতি আমাদের সহমর্মিতা সব গালির দাপটে ম্রিয়মান হয়ে যাবে!
গালি সন্ত্রাসকে মোটেও সাপোর্ট করবো না, তবে গালির গো ধরে এতোগুলো মানুষের মিলিত ইচ্ছাকে এমন অপমান আমি করতে পারলাম না। গালির ঠেলায় দেখি আসল ঘটনাই বালি চাপা পড়ে যায়! দুঃখিত মিরাজ, যা বলতে চেয়েছি হয়তো ঠিকঠাক বলতে পরিনি কে জানে!
৩৮. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:১৯
মিরাজ বলেছেন: @ লাল দরজা
এদের ব্যানমুক্তির কথা আমি প্রতিবার আমার পোষ্টে ও মন্তব্যে উল্লেখ করেছি ।

এদের অবশ্যই ব্যান মুক্ত করতে হবে এ ব্যাপারে কোন অস্বচ্ছতা নেই, দ্বিমতও নেই ।

আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্ত মনে আমি আপনাকে বোঝাতে পারিনি ।
৪১. ১২ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬
বিহংগ বলেছেন:
প্রিয় সামী
গোপনীয়া
ধন্যবাদ।
৪২. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩২
নগর বাউল বলেছেন:

বিহংগ ভাইয়া আপনার লেখাটা খুব ভাল।আমার লেখাটা পড়বেন না? :)


চলমান রাজাকারমুক্ত ব্লগ আন্দোলনঃ আমার দুটি দাবি
৪৩. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০২
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। প্রতিটি বাক্যে আমার মনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ।
৪৪. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৭
কালপুরুষ বলেছেন: "মিরাজ" এবং "লাল দরজা" আপনাদের দুজনের গোছানো ও সুচিন্তিত বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই আমাদের প্রিয় ব্লগারদের অতিসত্ত্বর আনব্যান দেখতে চাই। সা.হ.ই.ব্লগ কর্তৃপক্ষের নিকট এটা আমাদের জোড়ালো দাবী।
৪৫. ১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
এরশাদ বাদশা বলেছেন: ব্রাভো আরিফ ভাই! এভাবেই লিখে যান... চেতনা জাগান....., অন্যায়ের বিরুদ্ধ প্রতিবাদী হতে সাহস যোগান....!
৪৬. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: নিরন্তর ধন্যবাদ আরিফ ভাই ।

যৌক্তিক দাবীতে আন্দোলনরত সব সহযোদ্ধাদের নিঃশর্ত ব্যানমুক্তি চাই ।

একটা ব্যাপার লক্ষ্যণীয়, আমাদের এই আন্দোলনকে গালীবাজীর সাথে গুলিয়ে ফেলা হচ্ছে । ব্লগার বন্ধুদের অবগতীর জন্য বলতে চাই, এই যে সেদিনকার ফ্লাডিং এটা কিন্তু স্বপ্রণোদিত । মুক্তিযুদ্ধ বিরুধী গোষ্ঠির একের পর এক উস্কানীমূলক পোষ্টের জবাবেই সেদিন ফ্লাডিং করা হয়েছিল (যদিও প্রতিবাদের এই ধরণকে আমি শোভন মনে করিনা, কিন্তু এছাড়া উপায় ছিলনা আমাদের) । ব্যানকৃত ব্লগারদের বেশীর ভাগই কখনই কাউকে গালি দিয়েছে, এমন নজির নেই ।

অন লাইনে থাকা প্রায় সব ব্লগারই সেদিন এভাবে প্রতিবাদ জানিয়েছিল কারণ, অনেকবার বলেও কর্তৃপক্ষকে উস্কানীমূলক পোষ্টদাতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করানো যায়নি ।


সেদিনকার ফ্লাডিং-এর জন্য কর্তৃপক্ষও তাই নিজেদের দায় এড়াতে পারেন না ।
৪৭. ১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২
চিটি (হামিদা রহমান) বলেছেন: বিহংগ, আমরা ব্লগ ছেড়ে যাবো না। উস্কানীমূলক পোষ্টদাতা রাজাকারদের ধিক্কার জানাই। ব্লগে আমরা একে অপরের বন্ধু থাকব, সেই প্রত্যাশা..........রাখি।
৪৮. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
মুকুল বলেছেন: ধন্যবাদ বিহংগ ভাই

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই