আমার প্রিয় পোস্ট

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

ভালোবাসা নিলাম হয়ে গেছে/বিহংগ

১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৬

শেয়ারঃ
0 0 0

সমস্ত শব্দের গভীরতায় ,সময় থেকে বিচ্যুত হয়ে,
আত্মনিমগ্নতার মাঝে নিরবধি ক্ষয়ে ক্ষয়ে
এমন একটি সুন্দরতম শব্দের অন্বষেন করেছি
যে শব্দ দিয়ে কেবল ভালোবাসাবাসির কবিতা হতে পারে।
হেলেন থেকে ক্লিওপেট্রায়,
মোনালিসার ছবির শোভায়,
তাজমহলের দরজায়,
সুরমা,কংগো,রাইন,নীল,ভল্গায়
নাম না জানা নদীর মোহনায়,মোহনায়,
ছুটে চলা পথের দূর সীমানায়,

আরব সাগরের পাড়ে তাজী ঘোড়া হয়ে,
ভালোবাসার সীমায় তরী বেয়ে বেয়ে,
মহাকালের পথ পাড়ি দিয়ে,
ভালোবাসার সেই ভূবনে এসে দেখি,আজ সব মিছে,
সারা জনমের ভালোবাস সীমারের মতো খুনীরা
লুটপাট করে নিয়ে গেছে।



খলিল জিবরান,রুমি,হাফিজ,ত্রিবিদ দস্তিদার
ভালোবাসার পথে হেঁটে হেঁটে, নিকুঞ্জ থেকে অমৃতসার
সীমাহীন অন্ধকারের চাদরের নীচে আটকা পড়ে
নির্জনতম কুয়াশার এই নিদ্রাহীন সময়ের পারে
ভালোবাসার সমস্ত আকুতিকে একীভূত করে,
জনম জনমের অভিশপ্ত ভালোবাসা বইছে নিরন্তর
হিমালয় হয়ে গেছে সেসব আজ শুন্যবুকের পর।

অথচ কী নিষ্ঠুর স্বার্থপরতায়,
ভালোবাসা আজ উপহাস করে মহা শুন্যতায়
তুমি ভাংগলে ভাংগলে ভাংগলে আমার ঘর,
মায়া কাননের কি এমন রানীহলে শুনি
সমস্ত ভালোবাসা নিলামে দিয়ে রাখোনি
সেই ভালোবাসার আজ কোনো খবর।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৭
মুনশী বলেছেন:

+

ফাসকেলাস হৈসে কবিতা
৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১২
হমপগ্র বলেছেন: জটিল লাগলো বিহংগ দা।

আপনি এখন কম আসেন কেন? খুব মিস করি।
৪. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৫
নরাধম বলেছেন: কেল্লাফতে। প্লাসাইলাম।
৬. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২১
পুতুল বলেছেন: সারা জনমের ভালোবাস সীমারের মতো খুনীরা
লুটপাট করে নিয়ে গেছে।
জব্বর হইছে।
৮. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৩
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। মুগ্ধতায় মনটা ভরে গেল।
৯. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর.......।মন ছুঁয়ে যাওয়া লেখা।ভালো আছেন তো?শুভেচ্ছা।
১০. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৯
নিবেদীতা বলেছেন: তুমি ভাংগলে ভাংগলে ভাংগলে আমার ঘর,
মায়া কাননের কি এমন রানীহলে শুনি
সমস্ত ভালোবাসা নিলামে দিয়ে রাখোনি
সেই ভালোবাসার আজ কোনো খবর।

দারুণ!!!

প্রিয়তে
১২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪২
মিরাজ বলেছেন: চমৎকার কবিতা ।

কত সহজভাবে মনের ভাবের প্রকাশ!!

ভালো লাগল বিহংগ ।
১৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৬
পলাশমিঞা বলেছেন: যে সুন্দর কবিতা লেখইন। ভালা, আমিও ভালা আছি। দোয়া করবা আমার লাগি।
১৪. ১৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৬
বিহংগ বলেছেন:
মুনশী,
মোহাম্মদ আব্দুলহাক,
হমপগ্র,
নরাধম,
বিবর্তনবাদী,
পুতুল,
সারওয়ার চৌধুরী,
কালপুরুষ,
সুলতানা শিরীন সাজি,
নিবেদীতা,
শামসুজ্জামান সিদ্দিকী শাহীন,
মিরাজ,
পলাশমিয়া
সবাইকে নিরন্তর ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই।
১৬. ১৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৮
ফারহান দাউদ বলেছেন: নিলামকৃত ভালোবাসার ক্ষুদ্রাংশ কিনে নিয়ে
কবির বাজারে অর্ঘ্য দিয়ে
মনখারাপের ঋণ শোধ করে গেলাম।
১৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩

লেখক বলেছেন:
আপনাকে নমস্তে!
শত হাত বদলের এ অর্ঘ্যে ,
আবার যদি কোনো কাব্য হয়,
তাতে , আর কোনো ভালোবাসা থাকবেনা,
শুধু থাকবে হৃদয়ের রক্তক্ষরনের বেদনার এক ব্যন্জনা।

১৭. ১৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫২
বিহংগ বলেছেন:
বন্ধুভাজন,
আরাশি,
ফারহান দাউদ
আপনাদের ধন্যবাদ।,
১৮. ১৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১২
ফারহান দাউদ বলেছেন: ভালোবাসাহীন কাব্য লিখবেন কিভাবে? ভালোবাসা তো এনট্রপির মত বেড়েই চলে,হাত বদল হয়ে হাজার গুণিতকে। বেদনার কাব্যে ভালোবাসার মলম দেয়ার দায়িত্ব আমরা নিলাম,আপনি লিখে যান।
১৯. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩১
শীখা বলেছেন: খুব দারুণ হয়েছে তো!
২০. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৩
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বরাবরের মত অসাধারন । এই বরাবর-অসাধারন নি্য়ে একটা গল্প বলি । বিশ্ব: জীবনে আমার পাশের রুমে থাকতেন প্রভাষ দা । পরিসংখ্যানে পড়তেন । অনার্সে প্রথম শ্রেনীতে প্রথম হলেন । সবাই অভিবাবদন আর অভিবাবদন জানাতে ব্যস্ত । বছর গড়িয়ে মাস্টার্সও হলো তার । এবারও সেই প্রথম শ্রেনীতে প্রথম ।
বললাম, ''দাদা, এবারও সেই একই রেজাল্ট? ধ্যাৎ !!! ''

তোমার কবিতাও সেই একইরকম অসাধারন, বরাবরের মত !!!
২১. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
বিহংগ বলেছেন:
প্রিয় ফারহান
শীখা
সন্ধ্যা
আবারো ধন্যবাদ।
২২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪
ফারজানা মাহবুবা বলেছেন: 'হিমালয় হয়ে গেছে সেসব আজ শুন্যবুকের পর!'
২৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২১
ব্লুজ বলেছেন:
ভালোবাসা নিলাম হয়ে গেছ......খুব মনে ধরেছে। +++
২৪. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৩
ব্লুজ বলেছেন: একটা 'ে' বাদ পড়ল,,,,হা হা
২৫. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০
মুকুল বলেছেন:
মাঝের কটা দিনের অস্থিরতার কারনে বঞ্চিত হয়েছিলাম। তাই অনেকদিন পর আপনার আরেকটি হৃদয়ছোঁয়া কবিতা পেলাম। দারুণ। :)
*****
২৬. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭
আবূসামীহা বলেছেন: ভালবাসা নিলাম হয়ে গেছে।
ভালইতো এখন যে বেশী মূল্য দেবে সেই ভালবাসাকে নেবে। :)

অদ্ভূত সুন্দর হয়েছে।
২৭. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫১
মেহরাব শাহরিয়ার বলেছেন: ভীষণ ভালো লাগলো ।সেই কবির কবিতা আবার ফিরে পেলাম ।অমেয় শক্তিশালী অমোঘ ভালোবাসার অমিতাভ হয়ে ফিরে আসা প্রিয় কবি ।

+++++
২৮. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫
প্রচেত্য বলেছেন:
নো ওয়ান নো ওয়ান ....................
এভরিথিং ...................... অলরাইট

""ভালোবাসা আজ উপহাস করে মহা শুন্যতায়""

রহস্যময় ভালবাসা আজ উপহাস করে ..........................
২৯. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৮
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অনেক দিন পর আজ একটা ভালো কবিতা পড়লাম।
আপনার কবিতাটি "অনন্য"
৩০. ১৮ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩
েজবীন বলেছেন: "সমস্ত ভালোবাসা নিলামে দিয়ে রাখোনি
সেই ভালোবাসার আজ কোনো খবর।"

দারুন ভালো লাগলো



অফটপিক: বিহংগ'দা আমার কথায় মনে কষ্ট পেলে মাফ চাইছি .... মনে খচখচ করছে ... প্লীজ ....
১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন:
আরে না।

৩১. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
বিহংগ বলেছেন:
সুপ্রিয় ফারজানা মাহবুবা
ব্লুজ
মুকুল
আবূসামীহা
মেহরাব শাহরিয়ার
প্রচেত্য
ভাস্কর চৌধুরী
জেবীন
আপনাদের ধন্যবাদ>
৩২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
প্রণব আচার্য্য বলেছেন: চমৎকার কবিতার জন্য অভিনন্দন!
৩৩. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:০৪
বিহংগ বলেছেন:
প্রণব আচার্য ,আপনাকে ধন্যবাদ।
৩৪. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৫
সুখী মানুষ বলেছেন: "খলিল জিবরান,রুমি,হাফিজ,ত্রিবিদ দস্তিদার
ভালোবাসার পথে হেঁটে হেঁটে, নিকুঞ্জ থেকে অমৃতসার
সীমাহীন অন্ধকারের চাদরের নীচে আটকা পড়ে
নির্জনতম কুয়াশার এই নিদ্রাহীন সময়ের পারে
ভালোবাসার সমস্ত আকুতিকে একীভূত করে,
জনম জনমের অভিশপ্ত ভালোবাসা বইছে নিরন্তর
হিমালয় হয়ে গেছে সেসব আজ শুন্যবুকের পর।" - !!!

মত্মন বিহংগ, একি করলেন!

কবি তোমার বন্দনা করি কোন ভাষা দিয়া
পাঠক করেই নিয়ে গেলে এত সাধের হিয়া!!
৩৫. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:০২
খোলাচিঠি বলেছেন: ভালবাসা হচ্ছে ফুলের চারার মতন। তাকে লালন করতে হয়। রোদ, ছায়া, পানি দিয়ে বড় করতে হয়। চারাটা যদি কোন সময় শুকিয়ে যেতেও দেখা যায় তাকে আরও বেশি যত্ন করতে হয়। তাই বলে কি চারাকে ছুরে ফেলে দেয়া যায়?

" ভালোবাসার সেই ভূবনে এসে দেখি,আজ সব মিছে,
সারা জনমের ভালোবাস সীমারের মতো খুনীরা
লুটপাট করে নিয়ে গেছে। "

তাই বলেতো আর হাতে হাত ধরে বসে থাকেনা কেও?

চমতকার কবিতা, নতুন কিছু নয়। আপনার সব লেখাই নিসন্দেহে দারুন লাগে।
৩৬. ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮
সামী মিয়াদাদ বলেছেন: তা নিলামে জিতলো কে?

সুন্দর ছন্দোময় কবিতা.....ভাল লাগলো পড়ে।

কবি আছেন কেমন? সব ভালোতো?
৩৭. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২২
এরশাদ বাদশা বলেছেন: দিন দিন শানিত হচ্ছে আপনার কলম। আরিফ ভাই, খুব চমৎকার এবং সহজবোধ্য হৃদয়ছোঁয়া কবিতা!
৩৮. ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৬
ৈকলাশ বলেছেন: মনটাই ভাল হয়ে গেল কবিতাটা পড়ে। গুড হইছে।
৩৯. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭
বিহংগ বলেছেন:
সুপ্রিয়
অরুন ভাই
খোলাচিঠি
সামী ভাই
এরশাদ ভাই,
কৈলাশ ভাই
আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
৪০. ১৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬
চতুরভূজ বলেছেন: সিম্পলী অসাধারণ!

একদিন শিউলীমালা বলেছিল আপনার কথা, তারপর পড়লাম আপনার "প্রিয় গড, যদি কিছু মনে না করেন" - সেটা আজও ভুলতে পারিনা।

৪৩. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৫৫
মৃন্ময় আহমেদ বলেছেন: নীরব চুম্বনই পৃথিবীর শ্রেষ্ঠ ছন্দরীতি..

এ কথা কেনো জানি কবিতার শুরু থেকেই মাথায় ঘুরছে।। মন চেয়েছে তাই এ লাইন এখানে।। প্রাসঙ্গিক হউক আর অপ্রাসঙ্গিক।। who cares!!
৪৪. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৬
ভাঙা চাঁদ বলেছেন: আমার কপালই খারাপ,, কোনদিন কোন কিছু টাইম মত করতে পারলাম না। সব খানেই দেরী কইরা ফালাই। এই খানেও ..
লেখারে আর কি কমু! ডাইরেক্ট ফেভারিটে। মাগার দুঃখ একটাই টাইম মত পড়বার পারলাম না।

মামা আছ কেমন???
অন লাইনে পাই না কেন তোমারে???
৪৫. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৭
ভাঙা চাঁদ বলেছেন: আমার কপালই খারাপ,, কোনদিন কোন কিছু টাইম মত করতে পারলাম না। সব খানেই দেরী কইরা ফালাই। এই খানেও ..
লেখারে আর কি কমু! ডাইরেক্ট ফেভারিটে। মাগার দুঃখ একটাই টাইম মত পড়বার পারলাম না।

মামা আছ কেমন???
অন লাইনে পাই না কেন তোমারে???
৪৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:১২
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: কেমন আছ বিহংগ?

'সমস্ত ভালোবাসা নিলামে দিয়ে
রাখোনি
সেই ভালোবাসার আজ কোনো খবর'

মিথ্যে হোক জীবনে প্রার্থনা করি ।
৪৭. ২০ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯
বিহংগ বলেছেন:
সুপ্রিয়,
চতুরভূজ
নাজিরুল হক,
মৃন্ময় আহমেদ,
ভাংগা চাঁদ
সন্দ্ধ্যা
সবাইকে ধন্যবাদ।
৪৮. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:০১
পলাশমিঞা বলেছেন: ইতা কিতা কইলায়, কতবার আইলাম আর গেলাম। ভালা আছনি?
৪৯. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: অনেকে সদস্য হয়েছেন, যারা চট্রগ্রামের না। তোমার তো চট্রগ্রামে জন্ম তাই না? আর এ ছাড়া তুমি বড় হয়েছ ও পড়ালেখা করেছ চট্রগ্রামে। চট্রগ্রামের ধূলা-বালির সাথে মিশে আছে তোমার শৈশব ও কৈশর। আমি মনে করি তুমি সদস্য হতে পারো।
৫০. ২০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৩
ভাঙা চাঁদ বলেছেন: মামা, আজ বন্ধ তাই রাত জাগলাম..
৫১. ২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
মানব মানিক বলেছেন: ‌‌তুমি ভাংগলে ভাংগলে ভাংগলে আমার ঘর,
মায়া কাননের কি এমন রানীহলে শুনি
সমস্ত ভালোবাসা নিলামে দিয়ে রাখোনি
সেই ভালোবাসার আজ কোনো খবর। "

অসাধারণ !
কষ্ট হচ্ছে আরো আগে কেন দেখিনি পূজারীর এমন অর্ঘ্য !

কবে আপনার মতো এমন ভালবাসতে পারব , বিহঙ্গদা ?
শুভকামনা ........

৫২. ২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৯
বিহংগ বলেছেন:
পলাশ মিয়া,
চিটি,
ভাংগা চাঁদ
মানব মানবিক
আপনাদের ধন্যবাদ।
৫৩. ২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৬
দেবদারু বলেছেন: জবরদস্ত...................++
৫৫. ২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৬
মানুষ বলেছেন: কবিতাটা কবিতার মতো ভাল লেগেছে।
৫৭. ২১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫
সুখী মানুষ বলেছেন: মানুষ ভাই, কবিতা যদি কবিতার মত ভালা লাগে, তাইলে কবিতাডা কেডা এইডা কন!
৫৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৯
বিহংগ বলেছেন:
প্রিয়,
দেবদারু,
বিষাক্ত মানুষ,
মানুষ,
শামীম,
অরুন
সবাইকে ধন্যবাদ।
৫৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৮
প্রিয়তি বলেছেন: অপূর্ব দাদা...লা জওয়াব..


পুরান দিনের কথা মনে পড়তাছে.. হায়রে মোনালিসা..:(
৬০. ২২ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৫
সন্ধ্যাপ্রদীপ বলেছেন: ঘঠনা কি? এই জায়গায় আবার মোনালিসা কেন? মোনালিসারে না সেই ল্যুভরে রেখে এলে বিহংগ !!
৬১. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনে কোনান? আমি লন্ডন আছি। ইমেইল চাইলে কইন যানো।
৬২. ২৩ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৯
বিহংগ বলেছেন:
প্রিয়,
প্রিয়তি,
সন্ধ্যা,
হাক ভাই ধন্যবাদ।
৬৬. ২৭ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩২
নিহন বলেছেন: ''মাশাআল্লাহ''
৬৭. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৯
বিহংগ বলেছেন:
প্রিয়,
সন্ধ্যা,
রাশেদ,
নিহন
আপনাদের ধন্যবাদ।
৬৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫
বিহংগ বলেছেন: প্রিয় দ্বিধা আপনাকে ধন্যবাদ
৭০. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৩৬
দেবদারু বলেছেন: আবার পড়লাম................ মুগ্ধতায় ভাসলাম আরেকবার.........
৭২. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
শতরূপা বলেছেন: বলুন বিহংগদা।
৭৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৩
লোকেন বোস বলেছেন: এত হাহাকার!!!! কবির অন্তরই শুধু এত গভীরতা ধারণ করতে পারে!!!
খুব ভালো লাগলো।

৭৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯
বিহংগ বলেছেন: সুপ্রিয়,
দেবদারু,
শতরূপা,
কাংগাল মামা,
লোকেন বোস
আপনাদের বিনীত ধন্যবাদ।
৭৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭
সহেলী বলেছেন: আর কবিতা পাইনা ....

অনেকদিন !

(সারা জনমের ভালোবাস সীমারের মতো খুনীরা -- ভালোবাসা হবে কিনা বুতে পারছি না )

 

মোট সময় লেগেছে ১.০৬৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই