আমার প্রিয় পোস্ট

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

এ ভালোবাসার কোনো সীমানা নেই/বিহংগ

২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৯

শেয়ারঃ
0 0 0

বাবা,যখন বাড়ী ফিরলেন-
খড়খড়া গ্রীষ্মের ভর দুপুরে
বড় শহর থেকে ডাক্তার দেখিয়ে,
আমরা ছোটরা কিছু বুঝি, কিছু বুঝিনা বাছারা
কী নিদারুন উতকন্টায় ছিলাম।
বাবার কিছুই হয়নিতো,প্রিয় বাবার কিছু হয়নিতো।
আর হঠাত করেই আকাশ এমন ছাইয়ের মতো মেঘলা হলো কেন।
বাবা,উঠোনে পা রাখেন।
আমরা কেউ বাবার হাত,
কেউ বাবার শাদা পান্জাবির আস্তিন জড়িয়ে
বাবাকে চেয়ার বসাই।
আজ থেকে ঠিক দুমাস পরে,
আমার যে বোনটির প্রথম সন্তান হবে,
যে ভালোবেসে তার সহপাঠীকে বিয়ে করেছিলো,
সে আবার চোরারাজনীতির ,চোরাগলির,চোরাবালিতে
ধূম করে একদিন মারা গেলো,
যার বউ হলো বিধবা,আর অনাগত সন্তান হলো পিতাহীন।
সে বাবার জন্য ঠান্ডা লেবু জল নিয়ে আসে।
বাবা,চুমুকেই সব শেষ করে বলেন-আহ!
আমরা সবাই বলি, আহাঃ বাবা কী শিশু!
বাবা, বলেন-তোমরা খামোকা চিন্তা করো।
ডাক্তার বলেছেন-
অতি গরমের চাপে শুধু একটু বায়ুছড়া হয়েছিলো,আর কিছু না।
আমাদের নিশ্চিন্ত করে বাবা মিটিমিটি হাসেন।
বাবার হাসি দেখে ,আমরা আবারো বলি, আহা,বাবা কী শিশু!
আমাদের ছোট শিশু কিন্তু বুড়ো শিশুকে পেয়েছেলো মাত্র চারমাস।
বিদায়ের সব আয়োজন শেষ হয়।
বোনের ছোট বাবুটি বড় হতে থাকে।
আর বোনের মাথায় শুধু চিন্তা পিতাহীন বাবুর বেড়ে ওঠা।
কী হবে?কী হবে?
একদিন রমিজ চাচা বাড়ী আসেন।
যিনি বাবাকে শহরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন।
ছোট বাবুকে কোলে তুলে নেন।
আর তার ছোট ব্যাগ থেকে ডাক্তারি কিছু কাগজ ,
আর কিছু ছবি বের করেন।
যে ছবির কিছুই আমরা বুঝিনা,
শুধু দেখি-
কালোর ভিতর আলো লুকানো।
সবাই শুধু চাচার পানে চেয়ে থাকি।
চাচা, বলেন-ভাইজানের প্যানক্রিয়াটিক ক্যানসার হয়েছিলো।
ডাক্তার বলেছিলো-লাখ দশেক টাকা হলে চিকিতসা হতে পারে ।
তারপরেই ভাইজান, আমাকে নিয়ে বাড়ী ফিরেন।
আর শপথ করান,তোমাদের কাউকে কিছু না জানাতে।
চাচা, এবার আর কিছু কাগজ বের করেন।
আমাদের দীর্ঘশ্বাস প্রলম্বিত হয়।
মায়ের চোখে অশ্রুদানা,বোনের মুখে শাদা আঁচল।
বাবার স্নেহ চারপাশে ভাসতে থাকে।
চাচার হাতে ব্যাংক একাউন্টের কিছু কাগজ।
সেখানে আমাদের ছোট বাবুর নাম লিখা।
বাবা ,তার রিটায়মেন্টের পুরো দশলাখ টাকা বাবুর একাউন্টে জমা করে গেছেন।
আমরা বুঝতে পারি, সবাইকে বোকা বানিয়ে বাবা কোথাও মিটিমিটি হাসছেন।
আর বুঝি, ছবির মতো-
শত কালো মানুষের ভীড়ে বাবা আলো হয়ে লুকিয়ে আছেন।

 

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩৪
আকাশচুরি বলেছেন: শত কালো মানুষের ভীড়ে বাবা আলো হয়ে লুকিয়ে আছেন।

সত্যিই!!

+
২. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:৩৯
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার প্রকাশ ..........।
ভালো লাগল।
আশা করি আপনি ভালো আছেন।
৩. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ৯:৫৮
মুকুল বলেছেন: বিহংগ ভাই, অনেকদিন পর পর আসেন। এসেই দূর্দান্ত লেখা! :)
আরেকটু নিয়মিত হোন। *****
৪. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:১১
সুতরাং বলেছেন: আপনার লেখাটি পড়ে বাবার কথা খুব মনে পড়ছে।
৫. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৭
ফারহান দাউদ বলেছেন: এভাবেই হয়,এভাবেই হয়ে থাকে। বাবারা এমনই হয়ে থাকে।
৬. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৭
আহমেদ শারফুদ্দীন বলেছেন:

থ্যাংকস বদ্দা,

অসাধারন লেইখ্যন
৯. ২৯ শে মার্চ, ২০০৮ রাত ১১:১১
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছো। মুগ্ধতা নিয়ে পড়লাম। মনের কোথায় যেন একটু কষ্টের ছোঁয়া রেখে গেল।
১০. ৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
না বলা কথা বলেছেন: প্রত্যেকটা লিখার ভিতরে একটা কইরা থীম দিয়া রাখো,
অতি চমতকার।
শেষ পর্যন্ত না পড়লে বুঝবারই পারতামনা।
১২. ৩১ শে মার্চ, ২০০৮ রাত ১২:০১
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার লেখা!!!!!!!!!!!

এক নিঃশ্বাসে পড়ে ভালো লাগলো।
শুভেচ্ছা
১৪. ০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৬
ফারজানা মাহবুবা বলেছেন:
বাবা!
ফরহান দাউদ ঠিক বলেছেন, বাবারা এমনি হয়!
বিহংগ, চমতকার লিখেছেন। মন খারাপ করে দিয়েছেন। বাবাদের বটগাছের মত স্নেহ ঘিরে থাকুক আমাদের পরিবারগুলোকে।
১৬. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ৯:২৭
এরশাদ বাদশা বলেছেন: আরিফ ভাই, আছেন কেমন? অনেকদিন পর ব্লগে আসলাম।

আপনার কবিতা ভালো লেগেছে।
১৯. ০৯ ই মে, ২০০৮ রাত ১০:৫২
শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: বাবা ,তার রিটায়মেন্টের পুরো দশলাখ টাকা বাবুর একাউন্টে জমা করে গেছেন।
আমরা বুঝতে পারি, সবাইকে বোকা বানিয়ে বাবা কোথাও মিটিমিটি হাসছেন।
আর বুঝি, ছবির মতো-


কতদিন যে বাবাকে দেখিনা!
২০. ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৬
দেবদারু বলেছেন: খুব টাচি একটা কবিতার জন্য অনেক ধন্যবাদ...............
২১. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৩
দোলাহাসান বলেছেন: খুব ভাল লাগলো। অনেক দেরি হয়ে গেল পড়তে:(

ভাল থাকুন অনেক দিন দেখি না আপনাকে!!!

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই