আমার প্রিয় পোস্ট

What goes around comes around

যদি দালাল হতে পারতাম।

২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪১

শেয়ার করুন:                   Facebook

নক্ষত্রের রুপায়িত জোছনার অন্তরাল থেকে-
কিংবা অফুরন্ত রোদ্রের তিমিরের স্মৃতিমাখা সুখ বিসর্জন দিয়ে -
আমি আজ বিবেকের কাঠগড়ায়।
এক অমনুষ্য জীবনের পথে।
আজ আমি অপব্যয়ী কল্পনার ইন্দ্রত্বের বাইরে এসে স্বেচ্ছায় ভুলে যাই- শরতের কোনো স্নিগ্ধ আকাশ।
অবিরল শ্রাবণের মুগ্ধতা কবিতার সব সুষমা লুপ্ত হতে থাকে আজ।
বিবেকের পটভূমিতে নিজের প্রতিচ্ছায়া আমাকে ভাবাতে থাকে।
এক অন্ধকার কুটুরে হৃদয়ের সব বিশ্বাস নর্দমার কলুষিত ধারার মতো আজ অচ্ছুত হয়ে যায়।
সেই নিমজ্জমান ,অবগুন্টিত কুটুরে মন্বন্তর যুদ্ধে আরো গভীর অন্ধকারে চোখ বুজি।
তারপর, এক অবারিত জ্যোতিস্কমন্ডলীর আলোয় ,
যখন-আমার ঘ্বণিত রুপ নিদারুন প্রণোদনায় -প্রতিভাত হয়,
ভাবি মানুষ মুখোশের অন্তরালে আমি এক অমানুষ,
সুশীল মুখোশের অন্তরালে আমি এক রুগ্ন বর্ণচোরা,
দেশপ্রেমীর অন্তরালে আমি এক কলুষিত কীট,
বুদ্ধিজীবীর অন্তরালে আমি এক পঁচে যাওয়া বিবেক।
যেখানে ,রক্ত নদী বহমান ,প্রতিনিয়ত-
সদা বহমান প্রতিদিন সীমান্তে লাল হয় মৃত্তিকা-
একজন মরে,দুই জন মরে, মানুষ,সৈন্য,কৃষক,বাঙগালি মরে,
এরা যেন কোনো মানুষ না, আহাঃ মানুষ নাহোক,কোন প্রাণীতো।
কোনো পতঙগের উপর যখন বুট চেপে আসে ,তবুও তো একটু বাজে।
আর ,নির্বিচারে হন্তা ,কোনো যখম কেন আমাকে আর এতটুকু বিচলিত করেনা।
কীসের ভয়, কোনো খ্যাতির,স্বার্থের,মোহের ,প্রলোভনের।
আমার বুক প্রশস্থ হয়েছে,অহরহ গতি সন্চালিত হয়েছে আমার শিরায়,
বুকের স্পন্দন মহাপ্রাণসাগেরর মতো কখনো স্ফীত হয়েছে-
যখন ভেবেছি আমি মহামনি কবি, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক,ধনবান,বীর্যবান,শিল্পী,সাধু,সন্তু ,প্রভূ ...............।
ধিক! ছিঃ আমার এ আত্ম প্রবন্চনা।
ভোরের সূর্যস্বাদে,রাত নিশীথের জোছনায়,সমূদ্রের ভেসে আসা শীতল জলাধারের সুবাসিত কমনীতায় ,কোন নীলকন্ঠ পাখীর গুন্জরণে
আজ শুধু আমার গলিত ,পঁচা, দূর্গন্ধময় বিবেক দেখি।
সেই বিবেক এক মহা সুড়ঙগে অবন্তীর পথে নেমে গিয়ে-
৬৮ হাজার বর্গমাইলের এক নির্জন সীমান্তে -
যেখানে পড়ে থাকে আমার ভাইয়ের মৃত লাশ-
সেখানে তার চোখ আর উম্মোচিত হয়না।
মৃত ভাইয়ের লাশ আর আমাকে ভাবায় না।
অন্ধকারে,চুপি চুপি শাদা বরফের মতো ভাইয়ের হাসি আর ফিরে ফিরে আসেনা।
আসবে কেনো বলো, আসবে কেনো বলো,আসবে কেনো?
আমি যে সব হয়েছি, অবিমৃষতার পদভারে,
ভারতীয় দালালির নঁকশায়,আর পাকিস্তানী দালালীর দাগেও
তোমার মৃত লাশকে শুধু রাজনীতিতে ভাগাভাগি করে
পরম আত্মতৃপ্তিতে আস্বাদিত হয়েছি ভারতীয় আর পাকিস্তানি দালালির নির্লজতায়।
শুধু ৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই সুদীর্ঘ বছরেও
যে আমি জন্মভূমির দালাল হতে পারিনি।
যদি পারতাম-তবে দিনে ,সপ্তাহে ,মাসে ,বছরে এই জন্মভূমিতে-
অধিকারের শিকড় পাহারায় তোমার লাশ তোমার জন্মভূমিতেই
মৃত কাক পক্ষী ,শকুনের সাথে আর কোনোদিন এভাবে পড়ে থাকতে পারতোনা। আর কোনোদিন না, আর কোনোদিন না।

(আমার বড় লজ্জা হয় এ কবিতা সীমান্তে জীবন দেয়া কোনো মহান সৈনিক কে উৎসর্গ করতে)

 

 

  • ৩৩ টি মন্তব্য
  • ৩৭৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: আসিফ আহমেদ বলেছেন: প্রথম কমেন্ট করে নেই, তারপর পড়ছি...।
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: আসিফ ভাই, কেমন আছেন।

২. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আপনার এই লজ্জাকে স্যালুট জানাই।


কেমন আছেন?
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: নিরাবা,আমি ভালো। আপনি কেমন আছেন?

৩. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৮
comment by: সবাক বলেছেন:
সত্যিই অনন্য....
অসামান্য

আপনাকে স্যালুট!!

প্রিয় পোস্টে নিয়ে গেলাম।
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: পড়ার জন্য বিনীত ধন্যবাদ।
আমরা বড়ই স্বার্থপর,আমাদের আর কিছুই করার নেই।

৪. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: অপূর্ব, অসাধারণ হয়েছে.... সরাসরি প্রিয়তে নিলাম।

ভালো থাকবেন।
৫. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৯
comment by: আসিফ আহমেদ বলেছেন: আমি ভালো আছি, তবে ল্যাবের কাজের চাপ অনেক বেড়ে গেছে.... আমার জন্য দোয়া করবেন, আপনিও ভালো থাকবেন, সময় পেলে মেইল করেন। আপনার লেখাটা চোখে পড়া মাত্রই লগইন করলাম। :)
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আপনিও তো অনেকদিন মেল করেন নি। শুনে খুশী হলাম, পড়ার জন্যই লগ ইন করলেন।
অনেক রাত হয়ে এলো, দেখি আর কিছুক্ষণ জাগতে পারি কিনা।

৬. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:০৭
comment by: আসিফ আহমেদ বলেছেন: আমি এটুকু শিওর, আপনি আমার থেকে অনেক অনেক বেশি বিজি আছেন লাস্ট কয়েক মাস। তাই আমি আর মেইল করিনি। ঠিকাছি আমিই করবো, নো প্রবলেম। :)
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: আসলেই বিজি। কিভাবে যে সপ্তাহ চলে যায় টেরই পাচ্ছি না।

৭. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কতদিন পর বিহংগ..........
দারুণ লিখেছেন।
অসাধারণ..................
যাদের লজ্জা হবার কথা তারা চোখ বুঁজে থাকে।

আপনাকে দেখে ভালো লাগলো।
আশাকরি লিখবেন ব্যস্ততার অবসরে।
অনেক শুভেচ্ছা.........
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: আপনাকে দেখেও ভালো লাগলো। কেমন আছেন।
ডিপি মনে হয় পাল্টিয়েছেন।

৮. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১২
comment by: গিফার বলেছেন: ভাইগনা আছে কিরম ?
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: প্রিয় রিশান, গিফার মামাকে শুভেচ্ছা জানালো। বেশীক্ষণ ঘুমায়, আর জাগলেই হাসে।

৯. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৬
comment by: কালপুরুষ বলেছেন: অসাধারণ লেখা! অভিবাদন হে কবি।

কেমন আছেন? অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভাল থাকুন।
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: আপনাদের কী যে মিস করি।

১০. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৮
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আসাধারণ!!
খুব ভালো লাগলো

আশাকরি গম আছঁ।





















২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: আছি একরকম। কাল আবার সোমবার।

১১. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২৯
comment by: রেটিং বলেছেন: অনেক অনেক দিন পর। কেমন আছেন ভআইয়া ?
কবিতা বেশ ভাল লেগেছে।:)
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: একরকম,নিরীহ জীবন কেটে যাচ্ছে।
এই তরমুজ খাওয়া শেষ হবে কবে?

১২. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: "মিজানুর রহমান" বলেছেন: খুব সন্দুর লিখেছ, ভাল লাগলো

গম আছঁনি?
১৩. ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: রুধীণ বলেছেন:

লজ্জা একজন বিবেকবান মানুষেরই অলংকার....

অনুভূতিকে শ্রদ্ধা।





১৪. ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: ফারহান দাউদ বলেছেন: এই সুদীর্ঘ বছরেও
যে আমি জন্মভূমির দালাল হতে পারিনি।
আর কি বলবো? অনেকদিন পরে,কেমন আছেন?
১৫. ২২ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৫
comment by: শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার লেখা।
অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখলাম।
ভালো থাকুন।
১৬. ২২ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৪
comment by: রাতিফ বলেছেন: আমার মনের কথাটা বলে দিয়েছেন অসধারণ ভংগিমায়..........সত্যিই জাতিগতভাবে আমাদের লজ্জিত হওয়া উচিৎ।



শুভেচ্ছা থাকলো।
১৭. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৭
comment by: উত্তরাধিকার বলেছেন:
প্রিয় বিহংগ,

এ আপনাকেই দিয়েই সম্ভব।
অসাধারন !
একেই বলে ফিরে আসা।

মুক্ত বিহঙ্গে আপন কেতন উড়িয়ে
অসম্ভব সুন্দর চেতনা বুকে নিয়ে।

আমার সময়টুকু ধন্য হলো।

অনেক শুভেচ্ছা নিন।
১৮. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৫
comment by: মু্ক্ত মানব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
১৯. ৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: কেমন আছেন?
২০. ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৯:৫০
comment by: অজানা অচেনা বলেছেন: অসম্ভব দারূন!! মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি।
২১. ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: বিলাল বলেছেন: বিহঙগ,কোনো মন্তব্য করার ভাষা নাই,
এমন দ্রোহের কবিতায় শুধু আপনাকে স্যালুট।
২২. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কেন আঁছ?

২৩. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
comment by: এরশাদ বাদশা বলেছেন: চলে গিয়েছিলাম। লগডইন লিস্টে আপনার নামটা দেখে আবার এলাম। কেমন আছেন আরিফ ভাই? জব কেমন চলছে? রিশাদ কেমন আছে?

 



 


কারো কারো জীবন হঠাৎ করেই বদলে যায়,
আবার কেউ জীবনের ৃণ শোধে নিজেই জীবন বদলায়।,
কারো জীবনের ফানুস কালের আকাশে সারা দিন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৫০৬৬