আমার প্রিয় পোস্ট
- আসলাম.......। - দখিনা
- আমার প্রিয় ছড়া - আমিই রূপক
- বিশ্বের অর্থনৈতিক ধ্বস ও বাংলাদেশের শেয়ার বাজার - আছহাবুল ইয়ামিন
- স্টক মার্কেট নিয়ে কিছু কথা ...... (ভূমিকা) - দিনমজুর
- পুঁচকিদের ঝাকানাকা নাচ - রুখসানা তাজীন
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- Nothing else matters--Metallica - রাশেদ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ ) - আবদুর রাজ্জাক শিপন
- ভাগিনা তুমি অনেক অনেক দিন বেঁচে থাকো!!! - সেকেতুরে
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ) - আবদুর রাজ্জাক শিপন
- তোমাকে বলবো না, কারণ.... - ৃৃমম
- মজারী ছবি--০১ - আন্ধার রাত
- ও আলোর পথের যাত্রী, জীবনের ধ্রুবতারা..... - ৃৃমম
- আমার ভালবাসা নিলাম হয়েছে (উৎসর্গ বিহংগদাকে) - শতরূপা
- ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি... - ব্লুজ
- ধন্যবাদ বিহংগ - সারিয়া তাসনিম
- Right here waiting... - ভাবনা
- ......ড: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ব: , নজরুল এবং রবীন্দ্রনাথ - সন্ধ্যাপ্রদীপ
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
- সংকল্প - স্বপ্নচারিণী
- ভাষা আন্দোলনের প্রথম কবিতা - ফকির ইলিয়াস
- যেভাবে কাটলো ব্লগারদের মিলন মেলা - সুখী মানুষ
- খোদার ওপর খোদকারী - দিগন্ত
- আমেজিং বাট ইউজলেস... - শীখা
- একজন বাবা ; তাঁর ষ্টুপিড ছেলের কাছে - আহমেদ শারফুদ্দীন
- বাঙ্গালির আন্দোলনের স্লোগানমালা: '৫২ থেকে '৭১ (দ্বিতীয় পর্ব--'৬৯-'৭১) - ফারহান দাউদ
- ৭১ এর উদ্বাস্তু : (ফটোব্লগ) - মেহরাব শাহরিয়ার
- সে কোন মানবী! - কালপুরুষ
- আজকের যায়যায়দিনে ব্লগারদের ভার্চুয়াল রাউন্ড টেবিল আলোচনা ছাপা হয়েছে - মাহবুব মোর্শেদ
- স্বার্থপরের পদাবলী - অজানা অচেনা
- লুই কান এবং বাংলাদেশ - তানভীর
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- সান্তনা নয় প্রার্থনা ,বলে অস্ফুটে কানে কানে - সিঁদুরে মেঘ
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান : আমার সোনার বাংলা....... - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ভুলে ভরা ডাইরি - নাদান
- রাম আমার ভাই, রহিমও আমার ভাই। - পাশা
- বৃষ্টির জলে হাত ভিজাই ( তৃতীয় পর্ব ) - ইরতেজা
- দু টাকার গল্প - মাছরাঙ্গা
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ইচ্ছে পাখী - কালপুরুষ
- হতাশাবাদী আর অবিশ্বাসীদের জন্য.... - মানবী
- বৃষ্টির জলে হাত ভিজাই ( প্রথম পর্ব ) - ইরতেজা
- Just to share with you...."" what Does Love mean"" - নতুন
- আমার কালো রঙ কি গৌঢ় হবে ? - কালো
- অমনিবাস : আমার কিছু পংতিমালা - আইরিন সুলতানা
- সাহিত্যে নোবেল মাল্য ডোরিস লেসিংয়ের গলায় - ফয়সল
- এক সানকির ইয়ার - শিলা
- একজন পাকিস্তানির দৃষ্টিতে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু(১) - শওকত হোসেন মাসুম
- সব বাবারা দেখতে এক রকম! - মানবী
- প্রণমী তোমায় - কালপুরুষ
- বউনি - আত্রেয়ী
- মেধাপাচার বনাম মেধাবিকাশ - সন্ধ্যাপ্রদীপ
- প্রিয় বিহংগকে - পুতুল
শ্রদ্ধেয় পত্রিকার সম্পাদক বন্ধু,লিখা ফিরিয়ে নিয়ে,তোমাকে দায়ভার থেকে মুক্তি দিলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
জ্বলি অমানিশায় প্রতিক্ষণ,স্বপ্নের মোহে শুধু স্বপ্ন দেখি নিরন্তন। খেলা ভাংগে, খেলাঘর ভাংগে,উচ্ছ্বাস ভাংগে,উল্লাস ভাংগে,কাব্যের আসর ভাংগে, শিল্পীর প্রতিমা ভাংগে,শিল্পীর মনন ভাংগে।সন্ন্যাসির ধ্যান ভাংগে, পাশবিকতার উল্লাসে দাঁতাল বনো শুয়োরের উন্মাদনা ভাংগে, অন্ধকার রাতে নক্ষত্রের স্ফুলিংগ ভাংগে,জটর জ্বালার উন্মাদনায় দূর কোনো গাঁয়ে স্নেহময়ি মাতার ঘুম ভাংগে ।কিন্তু এক স্বর্ণালী স্বপ্ন বুননের অভিলাষে আর সেই অভিলাষ তৈরর মোহে,দ্রষ্টার দৃষ্টির চালিয়াতি মায়ায় আটকা পড়ে ,এক অদেখা স্বপ্ন বুননের ভীতে শুধু শাসকের চালিয়াতি ভাংগে না আর।জন্মাবধি, শুনি শাসকের নিরন্তর অভিলাষ। আর সেই মোহনিয় অভিলাষের উন্মাদনায়-বুকের ধূসর হ্বদয়ে শুধু স্বপ্নতিথির এক অরুপ চিহ্ন আঁকি।জন্মাবধি শাসকের নিনাদ শুনি, অসীম স্বর্গদুয়ার খুলে দেয়ার প্রতিশ্রুতি শুনি।শুনি,এখনো ঢের সময় আছে ,হবে আমাদের স্বর্গাংগিনা একদিন। বাস্তুহারার ভিটায় স্বর্ণের প্রসোবন হবে,ফুটপাতে ঠিকানা বিহীন মানুষ শ্যামলিমায় ঠাঁই পাবে।কোনো কংকাল সার ক্ষুধায় নিভে যাওয়া জীবন, জীবনের আস্বাদনে আবার এই বদ্বীপ পলল ভূমে ধানের আঘ্রানে মুখরিত হবে। অন্ধকারে মৃত্যময় অধিকার আবারো জীবনের কোলাহলে হ্বদিত হবে।কিন্তু,যথারীতি,সময়ের মাঝে মৃত্যু হয় সময়ের।আশার মাঝে কবর হয় আমাদের সব আশার। মহান অধিপতি যখন, শাসক হয়-হবেই কি?ছিলোইতো যুগ যুগ ধরে।মাঝে মাঝে হয়তোবা পোষাকের কোন পরিবর্তন।কিন্তু সব শাসকের মন যে একি। আর আমরা শাসকের আশীর্বাদে নেড়ি কুকুর হয়ে তাদের পদাশ্রিত হই। এরপর নিজের অধিকার সব বেমালুম ভুলে গিয়ে,আমাদের ও স্ফীত চর্বির লোভে-নরককীটের মতো উপগত হয়ে আপন অধিকারের বিরুদ্ধে দাঁড়াই,এরপর বাস্তুহারার বিরুদ্ধে, এরপর বুভুক্কু মানুষের বিরুদ্ধে ।অবশেষে যখন সব লুটেপুটে শেষ হয়, স্বর্গাংগিনা আশার অনলে পুড়ে ছাই হয়,শাসকের হুংকার নবরুপে প্রতিধ্বনিত হয় তখন,চোখ খুলে দেখি - সনাতনী শাসকরা সব ক্লান্তির আবেশ শেষে আবারো রাজাসন অভিমূখি হয়েছে। পুরানো পুরোহিতরা আসিছে ফিরে আবারো ক্ষমতার দেবালয়ে। এবার আর কোনো চন্দ্রিমা ভাংগেনা, ইন্দ্রধনু ধরিবার আশায় কোনো কিষানীর দুঃখ ভাংগেনা।ভাংগনের মাঝে এবার ভিটে মাটি ভাংগে, উনুনের হাড়ি ভাংগে,এক নিপতিত অন্ধকারে ক্ষুধার মুখ গুজে দিতে কোনো মুনিয়ার এবার সতিত্ব ভাংগে।এতো ভাংগনের মাঝেও আমরা শুধু রাজসিংহাসন ভাংগনের শব্দ পাইনা । যুথিবদ্ধ হাতে রাজমস্তককে শশ্মানের পোড় খাওয়া পাথরে আছাড় দিয়ে ভাংগতে পারিনা। বারে বারে শুধু রাজাসনের শোভা বর্ধন করে আমরা আরো বিগলিত হই, এক পাষন্ড নিভৃত কুহক আমাদের পরানের গভীরে বারে বারে আশার সুর তুলে,আর স্বপ্ন দেখি সব দুঃখ গুছে যাবে একদিন, যে স্বপ্ন সময়ের সিঁড়ি ভাংগতে ভাংগতে আজ ভূতলে ঠেকেছে।
লেখক বলেছেন: আশাই ভেলা।
রেটিং বলেছেন:
এতো ভাংগনের মাঝেও আমরা শুধু রাজসিংহাসন ভাংগনের শব্দ পাইনা । যুথিবদ্ধ হাতে রাজমস্তককে শশ্মানের পোড় খাওয়া পাথরে আছাড় দিয়ে ভাংগতে পারিনা। ---------------
আরও ভাংগচুর চাই। একদিন পারবই।
লেখক বলেছেন: একদিন!!!!!
হিমালয়৭৭৭ বলেছেন:
এত ভাঙ্গনের কারণ কি???
লেখক বলেছেন: ভাংগনের কারণ আজো বুঝিনি!!!
লেখক বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য আপনাকেও শুভেচ্ছা।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
কত আশা ছিলো ভালো একটা কিছু হবেআবারও সেই একই সুর............
একই.......ধোয়া তুলসি পাতারা আসবে রাজসিংহাসনে!!!
আমরা শুধু আক্ষেপ করে যাবো........।আর কত দিন!!!!
লেখক বলেছেন: এই শুধু আক্ষেপ। কেন বারবার এরকম হয়।
না বলা কথা বলেছেন:
বিহংগীয় লেখনী.......মনে হইতাছে আবার আগের চোর বাটপারের শাসন ক্ষমতায় ফিরা যাইতাছি, আফসোস,বড়ই আফসোস।
লেখক বলেছেন: এই শুধু আক্ষেপ। কেন বারবার এরকম হয়।
আকাশচুরি বলেছেন:
অনবদ্য!!
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।
নিবিড় বলেছেন:
ভেঙেছে একদিন চাঁদ ,ভাঙবে একদিন গগন -ভাঙা গড়ার মধ্যই আসবে স্বপ্নের বাস্তবায়ন/\...।শুধুই অপেক্ষা......।
মু্ক্ত মানব বলেছেন:
আপনার কথাটা থেকে থেকেই মনে পড়ছে: 'দুর্জনের প্রথম প্রথম ধরা পড়ার ভয় থেকে রয়ে সয়ে অপরাধ করে। কিন্তু সে ভয় একবার ভেংগে গেলে সে ভয়ন্কর হয়ে ওঠে...ভয় ভাংগা দানবেরা এবার যে কি নির্লজ্জ লিপ্সায় গরীব-দুখী'র ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো সওয়ার হয়...। চিন্তায় আছি।
লেখা ভালো লেগেছে, শুভেচ্ছা নিন।
কালপুরুষ বলেছেন:
চমৎকার অভিব্যক্তি! অসাধারণ! স্বপ্ন পূরণের কোন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত দেখিনা কোথাও তবুও স্বপ্ন দেখতে ইচ্ছে করে। আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। আমরাও আছি।
পলাশমিঞা বলেছেন:
কই বাভালা আছনী?
আইরিন সুলতানা বলেছেন:
পুরো ক্ষোভ প্রকাশ পেল প্রতিটা শব্দে...স্ফুলিঙ্গ একেবারে ....
কমল বলেছেন:
প্রতিটি শব্দই একেকটি বারুদ। একেবারে আগের সেই বিহনগ।
মু্ক্ত মানব বলেছেন:
অনেক ধন্যবাদ বিহংগ কিছু সুন্দর নাম দেবার জন্য। নামগুলো সত্যি সুন্দর, অর্থপূর্ণ। আমার ছোটভাই তার কন্যার জন্য নাম খুজছে। এখন চাচাদের সাহায্য ক্বতগ্গ চিত্তে গ্রহন করছে। নাম গুলো ওকে আজই মেইল করবো। কাল বাচ্চার আকিকা। শুভেচ্ছা নিন।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
ঈদ মোবারক।
আইরিন সুলতানা বলেছেন:
কি খবর ?
পলাশমিঞা বলেছেন:
ভাইসাব ভালা আছনী?
অসীম বলেছেন:
অনবদ্য অভিব্যক্তি
আশরাফ মাহমুদ বলেছেন:
আপনি নিয়মিত লেখা দেন না কেন?
চিটি (হামিদা আখতার) বলেছেন:
কেঁন আঁছ?



















*****