(বিঃদ্রঃ অপ্রাসংগিক ও আপত্তিকর বক্তব্য মুছে ফেলা হবে)
আমার মনে হচ্ছে তাবলীগ জামাতের আইডিয়া চুরি করেছে প্রথম আলো।
কেন মনে হচ্ছে ??
তাবলীগের বক্তব্যঃ
আমি নিজে ছোটবেলা থেকে কম বেশি তাবলীগ জামাতের সাথে জড়িত। আমার অনেক নিকট আত্নীয় ও তাবলীগ জামাত করে । আমি নিজেও কয়েকবার চিল্লায় গিয়েছী। সেই হিসেব তাবলীগ সম্বন্ধে আমার কম বেশী ধারনা আছে । ইসলাম বা তাবলীগের বক্তব্য হচ্ছে যদি তুমি নিজে কোন কাজ না কর , তবে সেই কাজ করার জন্য অন্য জনকে বলোনা। তাই ইসলামের বা কোন ভাল কাজের বা দাওয়াতের কথা কাউকে বলার আগে নিজে সেটা করি কিনা ? তা ভেবে দেখা ?
যদি কোন কাজ নিজে না করি তবে তা অন্যকে বলা থেকে বিরত থাকা। যেমন মহানবী (সাঃ) এর কাছে একবার এক লোক আসল এবং তার ছেলে বেশি মিষ্টি খাই তা নিষেধ করার কথা বলল। কিন্তু নবীজি (সাঃ)তাকে বললেন কিছুদিন পরে আসার জন্য বললেন । কিছুদিন পরে লোকটি তার ছেলেকে নিয়ে এলে তখন নবীজি (সাঃ) ছেলেটিকে বলেলেন মিষ্টি কম খেতে। তখন লোকটি এর কারন জিজ্ঞাসা করলে নবীজি (সাঃ) বললেন আমি নিজে মিষ্টি বেশি খেতাম তাই নিজে কম খাওয়ার পর তোমার ছেলেকে বললাম।
ফলে দেখা যাচ্ছে, কোন কাজ নিজে না করি তবে তা অন্যকে বলা থেকে বিরত থাকা উচিত। তাবলীগ বলে আগে নিজের ঈমান, আমল ও অন্যায় কিছু ঠীক করো তারপর তা অন্যকে বল। যা নিঃসন্দেহে সঠিক।
প্রথশ আলো বক্তব্য ঃ
প্রথশ আলো বক্তব্য হচ্ছে বদলে যাও বদলে দাও। মানে নিজেকে বদলাতে হবে সবার আগে ।
সুতরাং দেখা যাচ্ছে , তাবলীগ জামাতের ও প্রথম আলোর বক্তব্য একই। তাইত সন্দেহ জাগে তাবলীগ জামাতের আইডিয়া চুরি করল কি প্রথম আলো !!??
ইহা নিতান্তই আমার আমার নিজের চিন্তা। আলোচনা কাম্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

