(বিঃদ্রঃ অপ্রাসংগিক ও আপত্তিকর বক্তব্য মুছে ফেলা হবে।)
বর্হিবিশ্ব বাংলাদেশকে কি নজরে দেখে ?
এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে, প্রতিটি মানুষ বা রাষ্ট্র কোন ঘটনা বা কোন কিছুকে কিভাবে বিচার করে বা কিভাবে চিন্তা করে , তার উপরই তার গুরুত্ব নির্ভর করে। আর সেই বিচারেই তার কার্য নিধারন করে। একইভাবে বাংলাদেশকে বর্হিবিশ্বের কোন রাষ্ট্র কিভাবে দেখে তার উপর তার নীতি নিধারন হয়, একইভাবে বাংলাদেশের জন্য বা অন্যান্য রাষ্ট্রের জন্য এটা ধ্রুব সত্য।
এখন কথা হচ্ছে সামগ্রিকভাবে বর্হিবিশ্ব বাংলাদেশকে কি নজরে দেখে ?
১. শুধু বাঙ্গালী জাতি হিসেবে ?
২. শুধু মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে ?
৩. বাংলাদেশ ও মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে ?
বস্তুত আমার মতে ও আমার পরিচিত কিছু মানুষ যারা বিদেশে থাকে তাদের মতে , বর্হিবিশ্ব বাংলাদেশকে তিন নং হিসেবেই দেখে যা আমরা কোনভাবেই অস্বীকার করতে পারিনা। ফলে আমাদেরকেও তাদের কার্যক্রমগুলিকে সেই আলোকেই দেখা উচিত। নয়লে তাদের কুদৃষ্টি থেকে আমরা রেহায় পাব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


