সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভাল আছেন।
যাহোক যেটা নিয়ে লিখতে চাচ্ছিলাম তাহল এই যে ,
পহেলা বৈশাখে লাভবান কারা ?
এই প্রশ্নটা করার কারন হচ্ছে কার পৌষ মাস আর কারও সর্বনাশ। এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ব্যবসায়িক গোষ্ঠি তাদের কোটি টাকার ব্যবসা করে নিচ্ছে। এত বিপুল ব্যবসায় সাথে আমাদের সব মাধ্যমও জড়িত। এতে সাধারন জনগনের টাকা এসব ব্যবসায়ী তাদের পুজি বাড়িয়ে আরও কোটিপতি হচ্ছে আর সাধারন দিনদিন আর পুজিশূন্য হচ্ছে। এটা করতে না দিয়ে সরকারের উচিত সাধারন জনগনের স্বার্থ যাতে রক্ষা হয় সেই দিকটা দেখা। তাদের মৌলিক চাহিদা মেটানো।
এর মাধ্যমে মূলত ২টা শ্রেনী লাভবান হচ্ছে ঃ
১. ব্যবসায়িক
২. কালচারল সম্প্রদায় ( আগ্রাসন)
ব্যবসায়িরা লাভবান কারন যত বেশি অনুষ্ঠান হবে তত তারা ব্যবসা করতে পারবে যেমন এই উপলক্ষ্যে ৫০০ টাকার ইলিশ ১৫০০ টাকা বিক্রি করা এই ভাবে আরকি জনগনকে জিম্মি করে বিশি মুনাফা আদায় করা।
আর কালচারলভাবে বিভিন্ন সিডি বের করা, মুখে নংশা করা, বিভিন্ন জিনিসের মূর্তি যেমন পেচা, মানুষ, ইত্যাদির প্রতিকৃতি তৈরী করা, সিদুর পরা ও তাকে বাংগালী কালচার বলে চালিয়ে দেয়া যা মূলত হিন্দুদের কালচার। এই কথাটা বলার কারন বর্হিবিশ্ব বাংলাদেশকে মুসলিম প্রধান দেশ ও বাঙ্গালী জাতি হিসেবে দেখে তাই সেই দৃষ্টি থেকে এটা আমাদের কালচার না। ফলে এতে করে সাধারন জনগন তাদের মূল বিশ্বাসের বিপরীত কাজ করাতে উৎসাহিত করা হচ্ছে যা তাদের বুঝতে দেয়া হয়না।
তাই আমাদের বুঝা উচিত কারা লাভবান পহেলা বৈশাখ দ্বারা।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


