আমাদের জাতীয় সংগীতের সূর লালন থেকে নেয়া
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
দূ:খিত আমি গানের লিংক টা দিটে পারছিনা।
তবে গানটা হচ্ছে লালনের "আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যেরে"
"Amar Shonar Bangla had quintessentially ‘Bengali’ origins. The story goes that the original score was written by Gagan Horkora, a disciple of Lalon Shah who worked as town crier in Shilaidah, Kushtia (now in Bangladesh). Tagore, while he was based in Shilaidah supervising his family’s zamindari estates, apparently took a liking to Horkora’s composition and set it to music with his own lyrics in 1906."
লিংক - http://www.bangladeshlive.net/971053.html
(বি:দ্র: - একজনের কমেন্টের জবাবে এই পোষ্ট।)
লেখক বলেছেন: রবীন্দ্রনাথ কে ছোট করার মতো দু:সাহস কোনো কালেই দেখাতে চাই না। এটা শুধুই একটা ইনফো....
সুন্দর সমর বলেছেন:
তবে অস্বাভাবিক ব্যাপার হলো, এতোকাল এই সুরের মাতব্বর ছিলো বিশ্বভারতী! অথচ সুরটা আসলে লালনের, 'কবি-রাজ' কিন্তু এ ব্যাপারে কিছু বলেন, তাও কি নীতি কথা সমর্থন করবে?
লেখক বলেছেন: কবি-রাজ কে নিয়ে পড়ুন, তার অনেক অসাধারন সৃষ্টি রয়েছে....
ত্রিভুজ বলেছেন:
মূল গানটার লিরিক :আমি কোথায় পাবো তারে,
আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে।
লাগে সে হৃদয় শশী
সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হতো খুশি
দিবানিশি দেখতাম নয়ন ভরে
আমার প্রেমাণলে মরলাম জ্বলে
নিভাই কেমন করে
মরি হায়!
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
ওরে দেখনা তোরা হৃদয় চিরে
আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
দিবো তার তুলনা কি?!
যার প্রেমে জগৎ সুখী
হেরে যে জুড়ায় আখি
সামান্যে কি দেখতে পাবি তারে।
তারে যে দেখেছে সে মজেছে
ছাই দিয়ে সংসারে
মরি হায়।
ওরে না জানি কি কুহক জানে
অলক্ষে মন চুরি করে
আমি কোথায় পাবো তারে?
কুলমান সব গেলোরে
তবু না পেলাম তারে,
প্রেমের লেশ নাই অন্তরে
তাই তো মোরে দেয়না দেখা সে রে।
ও তার বসত কোথা না জেনে
কয় গগন ভেবে মরে
যদি সেই মানুষের হদিশ জানিস
কৃপা করে আমার সুহৃদ হয়ে
আমার গেতি হয়ে বলে দেরে
কোথায় পাবো তারে
আমার মনে মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে।
কোথায় পাবো তারে
আমার মনে মানুষ যে রে।
--লিরিকটা একজন ব্লগার পোস্ট করেছিলেন বেশ কিছুদিন আগে...
শুনতে হলে যেতে পারেন: Click This Link
ডাউনলোড করার জন্য লিংক জেনারেট করে নিতে পারেন নিচের লিংক থেকে:
http://trivuz.com/esnips
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আমি খুজতেছিলাম...
মানবজমিন বলেছেন:
এখন ই শিবিরের ইতররা আরেক কারন খুজে পাবে এটাকে জাতীয় সংগীত বলে না মানার...২জন হিন্দু আমাদের জাতীয় সংগীতের সাথে জরিত...আস্তাগফিরুল্লা, নাউজুবিল্লাহ...
লেখক বলেছেন: সংগীত ব্যাপারটাই তো শিবিরের কাছে নিষিদ্ধ।
মানবজমিন বলেছেন:
রবীন্দ্রসংগীতের অনেক গানেই পাশ্চাত্যের সুরের অনুকরন লক্ষনীয়...এটা নতুন কিছুনা...।
লালন অনিক বলেছেন:
ব্যপারটি মোটামুটি সকলের জানা...প্রথম অবস্থায় কবিগুরু গানটি শুনেছিলেন একঝন ডাক পিওনের কাছে...লোক গানের সুর অথবা অন্যভাষার সুর এমন কি কথাও তিনি নিজের গানের ভেতর ঢুকিয়ে ছিলেন...তাতে কি তার সোনার ধানে টান পড়েছে? মোটেই না...বরং আমাদের উঠান ভরেছে...
http://www.youtube.com/watch?v=rQjHDQVwhsQ
লেখক বলেছেন: ঠিক...
সৌম্য বলেছেন:
এটা খুব স্বাভাবিক ব্যাপার? সবাই কমেন্টস করুক এই উদ্দেশ্যে পোস্ট দিলে লিখাটা স্বার্থক।
হাসিব মাহমুদ বলেছেন:
লেজ ফাউন্ড এন্ড প্রুভড পজিটিভ
অন্যমনস্ক শরৎ বলেছেন:
হুমম!!!
বিবিধ বলেছেন:
লেখক বলেছেন: সংগীত ব্যাপারটাই তো শিবিরের কাছে নিষিদ্ধ।তাহলে ক্লিক করুন- http://www.shibir.org.bd/Links.php
এখানে মিউজিক নামে একটি অপশন দেখতে পাবেন।
লেখক বলেছেন: আমিতো নিষিদ্ধ বলেই জানতাম, তবে আপনাকে ধন্যবাদ লিংকের জন্য।
লেখক বলেছেন: লালন বলতে আমি লালন সম্প্রদায় কে বুঝিয়েছি, ইংরেজি কোটেশনে আপনার কথাটাই লেখা আছে।


















তবে অনুভূতিটা তো রবীন্দ্রনাথের। তাকে ছোট করার কোন চেস্টা থাকা উচিত নয়। আমাদের ও তার গানের সুত্র জানা উচিত। তাহলে তার গানের অর্থ বুঝা সহজ হবে।
লেখককে ধন্যবাদ।