শহীদ জিয়াঃ তুমি আমাদের ক্ষমা করে দিও!

১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪২

শেয়ার করুন:                   Facebook


হে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান; বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করে যুদ্ধে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছ। লড়াই করেছ বিরত্বের সাথে। দেশকে করেছে স্বাধীন। শক্রুর কবল থেকে মুক্ত করলে দেশকে। পুনরায় বিপথগামীদের হাতে স্বাধীনতা বিপন্ন হতে দেখে সিপাহী জনতাকে সঙ্গে নিয়ে পুনরায় দেশকে পরাধীনতার কবল থেকে রক্ষা করলে। এক অনিবার্য সময়ে দেশের হাল ধরেছ। পক্ষ বিপক্ষের বেধাবেদ ভুলে গিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে সকল রাজনৈতিক মতপার্থক্য তুলে দিলে। যুক্তি সম্পন্ন, সাহসী, মানবিক ও বৈজ্ঞানিক কর্মসূচী হাতে নিয়ে দেশকে এগিয়ে নিলে বহুদুর। তোমার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে স্বর্ণযুগ হিসাবে। বিপথগামীদের বুলেট যদি তোমাকে স্তব্দ করে না দিত তবে আজ আমরা হয়ত তোমাকে পেতাম মাহাথিরের মত আর এই প্রিয় দেশকে পেতাম মালয়েশিয়ার কাতারে। শুধু তাই নয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী শান্তির জন্য তুমি যে ভুমিকা শুরু করেছ হয়ত আমরা পেতাম শান্তিতে নোবেল বিজয়ী জিয়াকে।

কিন্তু তুমি যেই স্ত্রী, পুত্রদের মায়া মমতা ভালবাসা ছেড়ে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছ। দেশকে উন্নয়নের জন্য এত কিছু করেছ আজ আমরা তোমার স্ত্রী, পুত্রদের সাথে কি আচরণ করছি তুমি কি জান? তোমার রক্তের ঋন আমরা কিভাবে শোধ করছি তুমি কি দেখতে পাচ্ছ?

তোমার যে সহধর্মীনী দেশকে স্বাধীন করার জন্য তোমাকে সাহস যুগিয়ে যুদ্ধে পাঠিয়ে দিয়ে দুটি বাচ্ছাকে বুকে জড়িয়ে সেই চট্রগ্রাম থেকে একা একা ঢাকা চলে এসেছে। এক ভয়ংকর পরিস্থিতিতে সন্তানদেরকে বুকে জড়িয়ে যেমনি মায়ের মমতা আর বাবার ভালবাসা দিয়েছে তেমনি নিজেও খুঁজে পেয়েছে টিকে থাকার অবলম্বন। দেশের প্রধানমন্ত্রী হয়ে যে কিনা আপোষহীন ভাবে দেশের উন্নতি অগ্রগতি আইন শৃংখলা রক্ষায় দৃষ্টান্ত মুলক ভুমিকা রেখেছে। অপারেশন ক্লিন হার্ট এর মাধ্যমে সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করেছে। এসময় নিজ দলের অপরাধীদেরকেও এতটুকু ছাড় দেয়নি। পরবর্তীতে র‌্যাব গঠন করেও তার ধারাবাহিকতা রক্ষা করেছে। কিন্তু দলের অপরাধী চক্রকেও ক্ষমা করেনি। তিনবারের নির্বাচিত সর্বাধিক জনপ্রিয় সেই খালেদা জিয়া আজ কি অবস্থায় আছে তুমি কি জান?

তোমার আদরের সন্তান দুটি আজ কারার অন্তরালে অতি কষ্টে দিনাতিপাত করছে। নির্মমভাবে তাদের উপর চলছে নির্যাতন। তুমি কি জান সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সন্তান হওয়ার পরও প্রথমে তারেককে রাখা হয়েছে একজন সাধারণ বন্ধীর সাথে। নির্যাতন করে তার মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। তাদেরকে বঞ্চিত করা হয়েছে চিকিৎসা থেকে। আজ তারা মৃত প্রায়।

আর তোমার পুত্রবধূ জোবায়দা রহমান। সে যে একজন ভদ্র মহিলা এ ব্যাপারে কারোরই কোন সন্দেহ নেই। অথচ তার সাথে আমরা কি আচরণ করেছি তুমি জানলে ব্যথিত হবে? দেখ আমরা কত ছোট মনের মানুষ শুধু তোমার পরিবারের সদস্য হওয়ায় এই ভদ্র মহিলাকে সেই গাঁয়ে বদলী করা হয়েছে।

একজন রাখাল খুন করেও শুধুই মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে ক্ষমা করা হলেও মুক্তিযুদ্ধের এক মহান কান্ডারীর পরিবারের প্রতি যে নির্যাতন চলছে তা ভাষায় প্রকাশ করাও কঠিন। তোমার নাতনীদেরকে মানসিক ভাবে ভারসাম্যহীন করার লক্ষ্যে চলছে আরও কত কী। সাজানো মামলায় বাবাকে ধরে নিল। তারপর স্বাক্ষর করার অপরাধে হাস্যকর গ্যাটকোমামলায় গ্রেফতার করলো তাদের প্রিয় দাদুমনিকে। তারপর বেঁচে থাকার শেষ অবলম্বন মাকে করলো বদলি, দিল মামলা। নানুকেও বাদ দেয়নি। বলো এই ছোট বাচ্ছাদের কি অপরাধ। কেন তাদেরকে যথাযথ ভাবে গড়ে ওঠার সুযোগ দেয়া হচ্ছে না।

তোমাকে তোমার পরিবারকে মুছে ফেলার চেষ্টা করা হচেছ। কিন্তু তা যে বড়ই কঠিন। কারন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তুমি যেভাবে স্থান করে নিলে তাতে তোমাকে কোন দিন মুছে ফেলা যাবেনা।

তুমি এই দেশ ও জাতির জন্য এত কিছু করলে অথচ আজ তোমার রেখে যাওয়া বংশধর ও আত্মীয়দের প্রতি আমরা যে অমানবিক আচরণ করছি তা বোধহয় কোন মানুষের পক্ষেই ক্ষমা করা সহজ নয়। তবুও বলছি হে শহীদ জিয়া! তুমি আমাদের ক্ষমা করে দিও।

 

 

  • ৪৩ টি মন্তব্য
  • ৪০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ২৩ জনের ভাল লাগেনি
১. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৩
comment by: নাজিম উদদীন বলেছেন: আমীন !! ছুম্মা আমীন।
২. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৬
comment by: েমঘপুত্র বলেছেন: আপনি শহীদ জিয়াকে তুমি বলে লেখার অর্ধেক মান কমিয়ে ফেলেছেন।
৩. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৬
comment by: মনচাষা বলেছেন: হে শহীদ জিয়া! তুমি আমাদের ক্ষমা করে দিও।

৪. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৬
comment by: মুকুল বলেছেন: শহীদ জিয়া, তুমি যদি এই পুত্রের জন্মের আগেই আমাদের ক্ষমা করতে, তাহলে দেশের ৩০ হাজার কোটি টাকা লুটপাট হতো না।
৫. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৪৯
comment by: হরিসূধন বলেছেন:
কিভাবে যে এই সব লিখেন?

আপনার কাছে আমার প্রশ্ন যে দেশ প্রেমের জন্য শহীদ জিয়া যুদ্ধ করেছেন সে দেশের সম্পদ লুটপাট(ধর্ষণ) করা কি তারই সন্তানদের
উচিত হয়েছে এহামিদা? সে সন্তানেরা কি জিয়ার সন্তান হবার যোগ্য?

শহীদ জিয়ার চেয়ে ও আপনি দেখি খালেদা প্রেমিক! দেশ প্রেমের সময়
কৈ!
৬. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫১
comment by: নামহীন মানব বলেছেন: লেখক বলেছেনঃ দেশের প্রধানমন্ত্রী হয়ে যে কিনা আপোষহীন ভাবে দেশের উন্নতি অগ্রগতি আইন শৃংখলা রক্ষায় দৃষ্টান্ত মুলক ভুমিকা রেখেছে। অপারেশন ক্লিন হার্ট এর মাধ্যমে সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করেছে। এসময় নিজ দলের অপরাধীদেরকেও এতটুকু ছাড় দেয়নি।


- কিন্তু ঘর সামলাননি তাই আজ এই অবস্থা। গোটা দেশকে যে, যারা পঙ্গু করে দিয়েছিলো তাদের সাথে এর চেয়ে ভাল আচরণ আমাদের কাম্য নয়। শহীদ জিয়ার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বলছি, তিনি যেই বংশধর রেখে গেছেন তার চেয়ে না রেখে গেলে অন্তত তার সম্মানটা ক্ষুন্ন হতো না। তারেক এবং কোকো কি করেছে তা যারা স্বীকার করেনা তারা নিজেদের বিবেকে এবং মস্তিষ্কে তালা দিয়েছে মনে হয়। এছাড়া একজন সুস্থ বিবেকবান মানুষ তারেক-কোকোর পক্ষে এমন কথা বলতে পারেন।
৭. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৩
comment by: নিহন বলেছেন: েমঘপুত্র বলেছেন: আপনি শহীদ জিয়াকে তুমি বলে লেখার অর্ধেক মান কমিয়ে ফেলেছেন।

তুমি বলাতে মান কমেনি েমঘপুত্র ভাই ।

ভালোবেসে তুমি বলা যায় । +
৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৩
comment by: মানুষ বলেছেন: চোরেদের জন্য নাকি কান্না কাঁদনের লাগি কইসা মাইনাস
৯. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৭
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
যে জোচ্চোর দেশের অর্থনীতি, সমাজনীতি ও গণতন্ত্রকে রেপ করলো তার জন্য এতো মায়াকান্না কিসের?

এমন একটা কুলাঙ্গার সন্তানের জন্য জিয়া নিশ্চয় কবরে বসেও আক্ষেপ করছেন।
১০. ১৯ শে জুন, ২০০৮ রাত ৯:৫৭
comment by: কমজান্তা বলেছেন: কেউ অপরাধ করলে তার কঠিন শাস্তির পক্ষে আমিও। সে যেই হোক। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে কারও উপর উদ্দেশ্য মুলক নির্যাতন এবং অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্গন। ডিভিশন থেকে বঞ্চিত করা, মেরে মেরুদন্ড ভেঙ্গে দেয়া কি ঠিক?
১১. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:০০
comment by: পরশ পাথর বলেছেন: মুকুল বলেছেন: শহীদ জিয়া, তুমি যদি এই পুত্রের জন্মের আগেই আমাদের ক্ষমা করতে, তাহলে দেশের ৩০ হাজার কোটি টাকা লুটপাট হতো না।
১২. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:০৯
comment by: বোধিস্বত্ত বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১৩. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:১৩
comment by: এস্কিমো বলেছেন: আমিন।


জিয়ার কাছে এই চিঠি পাঠানো দরকার। বেচারা অনেকদিন হাসে না :)
১৪. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:১৫
comment by: বহুরুপি বলেছেন: হাহাহাহহাহা। জুক্সটা ভালো হইছে।
দু্ই কুলাঙ্গার আবার অসুস্থ্য হওয়ার ঢঙও করে।
১৫. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:২১
comment by: সবাক বলেছেন: তবুও শহীদ জিয়ারে আল্লায় বেহেশতে নেক।

কিন্তু তার দুইটা লাড়কা, ইতনা ইতর লাড়কা হাম নেহি দেখেংগা........
১৬. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৩৪
comment by: বোধিস্বত্ত বলেছেন: [yt]G9EMR8QS[/yt]
১৭. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৩৮
comment by: বোধিস্বত্ত বলেছেন:
১৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৩৯
comment by: বোধিস্বত্ত বলেছেন:
১৯. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৫২
comment by: মেঘ বলেছেন: এই লেখার জবাব দেবার কি আছে?
সব ফালতু ট্র্যাশ........
২০. ১৯ শে জুন, ২০০৮ রাত ১০:৫৩
comment by: রুম্মান বলেছেন: এইটা পড়ে কি হাসবো না কান্দব?

আপনে পুরা মানপত্রের ভাষায় একখান জোকস লিখছেন....
২১. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:০১
comment by: নিসর্গ পথিক বলেছেন: শহীদ জিয়ার সন্তান হিসেবে পরিচয় দেয়া এবং সন্মাম পাওয়ার যোগ্যতা এরা হারিয়ে ফেলেছে....
২২. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:০৮
comment by: হটডগ বলেছেন: মরহুম জিয়ায় লজ্জা পাইসে......কুলাঙ্গার চোর পুতের পশ্চাদ্দেশ লেহন করা পুস্ট পইরা।
২৩. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:০৯
comment by: হটডগ বলেছেন: ভাইয়ার সাথে হেরা কেরা? কেডার নাকি?
২৪. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:১৩
comment by: এস্কিমো বলেছেন: এই জায়গাটা দারুন হইছে

তোমার যে সহধর্মীনী দেশকে স্বাধীন করার জন্য তোমাকে সাহস যুগিয়ে যুদ্ধে পাঠিয়ে দিয়ে দুটি বাচ্ছাকে বুকে জড়িয়ে সেই চট্রগ্রাম থেকে একা একা ঢাকা চলে এসেছে।


- স্বামীকে
২৫. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:১৪
comment by: এস্কিমো বলেছেন: বোধিসত্তকে জাঝা :)
২৬. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:১৭
comment by: একজন ব্লগার বলেছেন: আহারে, তারেক ভাইয়ার নুরানি চেহারাটা ক্যামেরার কড়া ফ্লাশের জন্য কুচকে গেছে! নাহলে অসুস্থ্য হবার অভিনয়টা আরো ভাল হত! ক্যামেরা ম্যানরে মাইনাস!!! X((
২৭. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:২০
comment by: একজন ব্লগার বলেছেন: সুরি ভাই, ক্যামেরাম্যানের মাইনাসটা আপনার পোস্টে দিয়া ফেলছি ভুলে!:(
২৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:২৯
comment by: আসাদ রহমান কিশোর বলেছেন:
তারেক ভাই এর পা চাটা পোস্ট... ভাই পা চাটতে কি খুব বালা লাগে নি..????
মাইনাচ.........
২৯. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: "দেখ আমরা কত ছোট মনের মানুষ শুধু তোমার পরিবারের সদস্য হওয়ায় এই ভদ্র মহিলাকে সেই গাঁয়ে বদলী করা হয়েছে। "

হাসতে হাসতে পেট ব্যথা করতেসে।
ডাক্তাররে গ্রামে বদলি করবে না তো, নিউইয়র্কে বদলি করবে নাকি?
৩০. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩৩
comment by: দরদী নজরুল বলেছেন: মাইনাস....চোরের সাফাই গাইবার জন্য।
৩১. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩৩
comment by: চিকনমিয়া বলেছেন:

রাজপুত্তুরের পক্ষে কতা কওনের জইন্য
মাইনাচ
৩২. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩৩
comment by: দ্যা গ্রীম রিপার বলেছেন: আপনে এহহামিদা রুগে আক্রান্ত
৩৩. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩৬
comment by: মাইনুল বলেছেন: কাউকে রায়ের আগে অপরাধী বলা মানবাধিকার পরিপহ্নী। কেউ দোষী হলে তা আদালত নির্ধারন করবে। কিন্তু বিচার বহির্ভুত ভাবে এই সরকার তারেক ও কোকোকে নির্যাতন করে প্রায় মৃত প্রায় করে ফেলেছে। এটা কোন দিন ও সমর্থন যোগ্য নয়। এর বিচার একদিন জনতা করবে।
৩৪. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৩৮
comment by: দ্যা গ্রীম রিপার বলেছেন: মাইনুল ৭১ এ নিজামী সাহেবের সাথে জিয়া সাহেবের দেকা হইলে কি হইতি?
৩৫. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৭
comment by: একজন ব্লগার বলেছেন: @মইনুল, আপনি কি নিয়মিত সেভ করেন? আপনি কোন ব্রান্ডের রেজার এবং আফটার সেভ লোশন ব্যবহার করেন? দয়াকরে জানতে পারি কি?

"প্রায় মৃত প্রায়"- এটা বাংলা ভাষার নুতন শব্দাবলী? আর জনতা কিভাবে বিচার করবে? ছালাউদ্দিনকে যেভাবে দৌঢ়ানি দিয়েছিলো সেইভাবে?
৩৬. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৪৯
comment by: শফিকুল বলেছেন: বিচারপতি তোমার বিচার করবে যারা আজ এসেছে সেই জনতা।এদের বিচার জনতার আদালতে হবে।
৩৭. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫০
comment by: মেঘ বলেছেন: খুব মজা হইতাছে...দারুণ মজা লাগলো লিখা পইড়া....
৩৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন: একজন ব্লগার বলেছেন: @মইনুল, আপনি কি নিয়মিত সেভ করেন? আপনি কোন ব্রান্ডের রেজার এবং আফটার সেভ লোশন ব্যবহার করেন? দয়াকরে জানতে পারি কি?

---
অনেক পাব্লিক দেখি মাইনুলকে এই প্রশ্ন কইরা বিরক্ত করে।
ধুরো, গেলমানদের দাড়ি গজায় নাকি?
৩৯. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:০৪
comment by: ভোরের আলো বলেছেন: আমি শুনেছি, তারেককে নাকি রিমান্ডে চক্রি চেয়ারে (মিনিটে ৭০ বার ঘোরে) মাত্র ১ মিনিট ঘুরাইছিল, তাতে তারেক জায়গার উপর বমি করে দিয়েছিল। আর মোগো হলিউডি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর নাকি ৩০ সেকেন্ড ঘোরার পর চেয়ারের উপর মুইত্যা দিছিল!!
৪০. ২০ শে জুন, ২০০৮ রাত ১২:২০
comment by: হটডগ বলেছেন: পেদানী পেদানী...পেদানী পেদানী।।
পেদানী বলে সখা গেলাম সজনী গো...
ভাইয়াকে পেদানী, পেদানী পেদানী,
চোরা ভাইয়াকে পে---দানী দিলে গো।
৪১. ২০ শে জুন, ২০০৮ রাত ১:০৪
comment by: ছটিক মাহমুদ বলেছেন: তারেক রহমানকে ক্রস ফায়ারে দেয়া উচিত


একটা কাজ করলে মইনকে সারা জীবন বাংলাদেশর মানুষ মনে রাখতো যদি তারেক রহমানকে ক্রস ফায়ারে দিত। কারণ সেতো দাদা তপন বা তপন মালিথাদের থেকেও বড় চাঁদাবাজ, সন্ত্রাসী, লুচ্চা। মালিথাদের ক্রস ফায়ারে দিতে পারলে তারেক রহমানকে কেন দেয়া যাবে না ?
৪২. ২০ শে জুন, ২০০৮ রাত ১:৩৫
comment by: আরিফ থেকে আনা বলেছেন: লেখক বলেছেন : তোমার নাতনীদেরকে মানসিক ভাবে ভারসাম্যহীন করার লক্ষ্যে চলছে আরও কত কী। সাজানো মামলায় বাবাকে ধরে নিল। তারপর স্বাক্ষর করার অপরাধে হাস্যকর গ্যাটকোমামলায় গ্রেফতার করলো তাদের প্রিয় দাদুমনিকে।

--------------
এইটাই এই পোস্টের মুল থিম। প্রিয় দাদুমণিকে গ্রেপ্তারের তীব্র দিক্কার জানাই :)
৪৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
comment by: মো ঃ আবু সাঈদ বলেছেন: যারা জিয়া পরিবারের বিরুদ্ধে বলছেন.............

তারা দয়া করে বিশ্বাস যোগ্য কিছু রেফারেন্স দেন.............যাতে আপনাদের কথা বিশ্বাস করা যায়....

শুধু চোর,বড় চাঁদাবাজ, সন্ত্রাসী, লুচ্চা বল্ই তো আর সব প্রমান হবে না.............................

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৪৫৮