somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনিসুল হকদের আত্মপক্ষ(:P) সমর্থন......!!! ও মুহিতের নতুন ফরমুলা !!!!!B-)

২৩ শে জুন, ২০০৯ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যবসায়ীদের নেতা আনিসুল হক কালো টাকা সাদা করার প্রশ্নে এবার আত্মপক্ষ সমর্থন করেছেন । আজ সকালে বিডিনিউজ২৪.কমের এ সংক্রান্ত খবরটি নিচে দিলাম।


কখনোই কালো টাকা বৈধ করার পক্ষে বলিনি: আনিসুল হক


কালো টাকাকে বৈধ করার সুযোগের পক্ষে কথিত সমর্থনের জন্য সমালোচনার মুখে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেছেন, তারা কালো টাকা বৈধ করার পক্ষে নয়, বরং 'অপ্রদর্শিত আয়' বৈধ করার প্রস্তাব দিয়েছেন।

সোমবার ফেডারেশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠনের এ নেতা।


১০ শতাংশ হারে কর দিয়ে কোনও প্রশ্ন ছাড়াই কিছু নির্দিষ্ট খাতে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করতে বাজেটে দেওয়া প্রস্তাবের বিরুদ্ধে খোদ ব্যবসায়ী মহল থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছে।


রোববার ১১টি ব্যবসায়ী সংগঠন এ প্রস্তাবের সমালোচনা করে এক যুক্ত বিবৃতিতে বলে এ বিষয়টি প্রকৃত করদাতাদের নিরুৎসাহিত করার পাশাপাশি সৎ মানুষের মনোবল নষ্ট করবে।


কালো টাকাকে 'পাপী টাকা' হিসেবে অভিহিত করে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, কয়েকটি উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দিয়ে অথবা বন্ডের মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করার পক্ষেই প্রস্তাব দিয়েছেন তারা।


এফবিসিসিআই সভাপতি বলেন, "পাপী টাকার (কালো টাকা) পেছনে ছোটে পুলিশ আর অপ্রদর্শিত আয়ের পেছনে ছোটে রাজস্ব বোর্ড। আমরা কখনোই কালো টাকা বৈধ করার পক্ষে বলিনি। আমরা অপ্রদর্শিত আয় বৈধ করার প্রস্তাব দিয়েছি।"


আনিসুল হক দু'টির তফাত তুলে ধরে বলেন, "কালোবাজারী, চোরাচালান, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসের মাধ্যমে কালো টাকা অর্জন করা হয় এবং অপ্রদর্শিত আয় বৈধভাবে অর্জন করা হয় কিন্তু কর না দেওয়ায় সেটা আড়ালে থাকে।"


বাজেট পেশের আগে সরকারকে এফবিসিসিআইয়ের পাঠানো প্রস্তাবে উৎপাদনশীল খাতে বিনিয়োগ অথবা বন্ডের মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়।


আনিসুল হক সাংবাদিকদের বলেন, "৪২টি খাত বেশি হয়ে গেছে। এটা ২০ থেকে ২৫টি হতে পারে।"


অপ্রদর্শিত আয় বৈধ করার প্রস্তাবে সৃষ্ট সমস্যার সমাধানে বিকল্প হিসেবে ৭ শতাংশ সুদে সাত বছর মেয়াদী তিন ধরণের বন্ডের মাধ্যমে এ সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।


এফবিসিসিআই সভাপতি বলেন, "বন্ডে টাকা গেলে সে টাকা ব্লক করে সরকার ব্যবহার করতে পারবে। তাই অবকাঠামো, বিদ্যুৎ ও সরকারি- বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এ তিন ধরণের বন্ড করতে পারে সরকার। এরমধ্যে পিপিপি বন্ড পুঁজিবাজারে ছাড়তে পারে।"


-----------------


বাজেট অধিবেশনের চলাকালীন কালো টাকার বিষয়টিকে আলোচনায় রাখা দরকার । কারন আমার মনে হয়েছে ইতিমধ্যেই জাতির জনক , স্বাধীনতার ঘোষক ইত্যাদি বিতর্ক তুলে জনগনের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১:৪১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×