আমার প্রিয় পোস্ট

“বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার

ওবামা পেল মালা, বুশ কেন জুতো :একজন প্যালেস্টাইনীর চোখে

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

শেয়ারঃ
0 0 0

বিল'ইনে অহিংস বিক্ষোভ শেষে- সেনারা সেখানে টিয়ার সেল ছুড়েছিল আমাদের উপর, দেখেছিলাম ইসরাইলী সৈন্যের হিংস্রতা- যখন বাড়ি ফিরে এলাম, শুনতে পেলাম প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন । মিডিয়ায় এ খবর দেখে আমি হতভম্ব হয়ে গেলাম । নিজেকেই জিজ্ঞেস করলাম, কেন ? মার্কিনরা এখনও ইরাক আর আফগানিস্তানে আছে, প্যালেস্টাইন দখলদারদের কবলে এখনো । সাম্প্রতিক এক খবরে দেখি ইসরাইলী সৈন্য জেরুজালেম বন্ধ করে দিয়েছে, শুনেছি অনেকে আহত । কোনো কিছুই তো আমরা দেখতে পেলাম না, যার বদল হল । তবে বুশকেই এই পুরষ্কার কেল দিল না কমিটি ? মনে পড়ে ২০০৫ সালে প্যালেস্টাইন রাস্ট্রের প্রতিষ্ঠা সম্পর্কে নয় বছর আগে ভালো এক বক্ত্বতা করেছিলেন বুশ । সে ভাষণের পরে দেখলাম আল-আকসা মসজিদ আক্রমণ করল শ্যারন, মার্কিন সেনা দখল করলো ইরাক । আপনারা তখন ঐ লোকটিকে পুরস্কার তো দিলেনই না, উল্টো সে পেল কী ? জুতো !! এটা অবিচার ।

আমি অত্যন্ত দূঃখিত মিস্টার বুশ । আটটি বছর অনেক কষ্ট করেছেন আপনি - শিশুদের হত্যা করে, যুদ্ধ বাঁধিয়ে আর দখলদারিত্বে সমর্থন যুগিয়ে, কিন্তু পুরস্কার নিয়ে গেল অন্য লোকে ।

নোবেল কমিটির বিজ্ঞ বন্ধুরা আমার , 'কোয়ালিটি' বেছে নিতে পারলেন না আপনারা ? আমার মন বলে আপনাদের পুরস্কার মানুষকে আরও হিংস্র করে তুলবে । মনেই যদি করেন, ওবামা নামের মানুষটি শান্তি আনতে পারবে, তো সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠা হওয়া অব্দি অপেক্ষা কেন করলেন না আপনারা ? আমি দূঃখিত, এবার হয়তো তিনি আরেকটি দেশ আক্রমণ করবেন । আমাদের দিকে তাকান । এখনও দখলদারিত্বের কবলে আমরা , সে জ্বালায় নানা সময়েই বিক্ষুদ্ধ হয়ে পড়ি, কারন দিনের পর দিন বাচ্চাদের কষ্ট চোখের সামনে দেখছি আমরা, এই বেদনা মেরে ফেলছে আমাদের ।

বক্ত্বতা-বিবৃতিতে শুনতে পাই, প্রেসিডেন্ট শান্তির কথা বলছেন, কিন্তু বদলায়নি কিছুই । নোবেল প্রাইজ পেতে হলে কথা নয় কাজ চাই । সে কাজটি এখনই করতে হবে, আগামীকাল নয় । আমাদের ভূমি আমরা আজই চাই, আগামীদিন নয় ।

আইয়াদ বারনাড (প্যালেস্টাইন মুক্তি সংগ্রামের একজন কর্মী এবং স্বাধীনতা ও অধিকার আদায়ের একটি ওয়েবসাইটের সহ-প্রতিষঠাতা )
(কাউন্টার পাঞ্চ থেকে অনুদিত)

 

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
ভিন্ন চিন্তা বলেছেন: অসাধারণ। প্রাণজল অনুবাদ।
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ । আমি আপনার লেখা নিয়মিত পড়ি । অনুবাদে নতুন । ভুলক্রটি মার্জনীয় ।

২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
শারমিন রহমান বলেছেন: ফিলিস্তিনি জনগণের সাথে আমরা একাত্ম হতে পারি সবচেয়ে কার্যকর ভাবে আমাদের নিজেদের জাতীয় মুক্তি সংগ্রাম বেগবান করার মধ্য দিয়ে।
৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
মেঘ দূত বলেছেন: অসাধারণ। প্রাণজল অনুবাদ।
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ মেঘদূত ।

৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
জিপিএস বলেছেন: ওবামাকে আফগানিস্তান আইতে দেন...
৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
পড়ুয়া_পড়ুয়া বলেছেন: কাউন্টার পাঞ্চেই অপর একটি লেখায় Gideon levy লিখেছেন -
Obama might deserve the Nobel Prize for Literature, like Winston Churchill for his books, but as far as actions are concerned, at least in this part of the world, he deserves at most a conditional award, an IOU. At this point in his term, Obama resembles only one other Nobel Peace Prize winner - the Dalai Lama, zooming around the world and smiling beatifically.
৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬
আউটসাইডার_আউটসাইডার বলেছেন: সুন্দর এবং প্রাণ্জল অনুবাদের জন্য ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
“বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়।
বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে।
বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো।
অন্তত আর যাই করো,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই