আমার প্রিয় পোস্ট
- ধাঁধাঁ 07 - স্বামী-স্ত্রীর পোশাকের রং - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- আমি বৃষ্টি দেখিছি-অন্জ্ঞন দত্ত.... - নকীবুল বারী
- ৭ম ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা - রিজভী
- তারছেড়া নেটওয়ার্ক এর কথা। (২) - ...অসমাপ্ত
- আপনাদের কবিতা নিয়ে আগামী একুশে বইমেলা ২০০৯-এ একটি কবিতা সংকলন বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে - ফারিহান মাহমুদ
- কনফুসিয়াস - ইমন জুবায়ের
- ঢাকার স্মৃতী - মন মণষা
- কবিতাটা ফিরে ফিরে এলো আজ সারাদিন - মৃদুল মাহবুব
- ২০০৮ সাল পর্যন্ত সকল বাংলাদেশী আইন - রাজন সান
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- বাংলার কিছু সুগন্ধি উদ্ভিদ - রাজামশাই
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- ভালোবাসার রসায়ন - হ-য-ব-র-ল নং ২
- সাহিত্যে নোবেল বিজয়ী লো ক্লোজিওর সাক্ষাৎকার - ষড়ৈশ্বর্য মুহম্মদ
- কৌতুক ভান্ডার - রেজা রহমান
- কোজাগরী পূর্ণিমায় একটি অসমাধানযোগ্য কবিতার ধাঁধাঁ - মেঘ
- টপ বর্ডার-মুক্ত ব্লগস্পট - ত্রিভুজ
- বিভিন্ন ব্লগে প্রকাশিত আপনাদের কবিতা নিয়ে ই-সংকলন ও বই প্রকাশ - ফারিহান মাহমুদ
- বাংলা যুক্তাক্ষর (কপি ব্লগ) - আশার আলো
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- 'রাহেলা হত্যার বিচার চাই'-আসুন এই উচ্চারণটাকে সরব করি জনে জনে , পৌঁছে যাক আইনের কানে। - পথিক!!!!!!!
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- উইন্ডোজ এক্সপির জন্য ১০০+ শর্টকাট কমান্ড। - লুলুপাগলা
- রক্তের গ্রুপ কার কি ধরনেরঃ একটি তালিকা হতে পারে এখানে। - পথিক!!!!!!!
- ইচ্ছে -- সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- ওয়াইম্যাক্স (WiMAX ) এর ব্যবহার ...(২) - পথচারী
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৬ ( চাবি --শক্তি চট্টোপাধ্যায় ) - আবদুর রাজ্জাক শিপন
- কিভাবে প্রিয় মানুষকে বিদায় জানাতে হয় একটু জানাবেন জুবায়ের ভাই? - অমিত আহমেদ
- তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম--সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- টক অবদ্যা টেলিকম সেক্টরঃ ওয়াইম্যাক্স, একটু ধারনা। - পথচারী
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার অক্টোবর (১৪শ) সংখ্যার জন্য লেখা চাই (রিপোস্ট) - উজ্জ্বল হোসাইন
- সার্নের পরীক্ষার প্রথম পর্যায়ে শেষ হলো বিনা দুর্ঘটনায় আমরা বেঁচে আছি - আলোতে লিখব
- ফুলের নাম - শিমুল - রাজামশাই
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... (পর্ব - ২) - ত্রিভুজ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ফুলের নাম - কদম - রাজামশাই
- স্কেলিটন শপ - কৌশিক
- হঠাৎ করেই লেখা গান ...(শখ তুমি দীর্ঘস্থায়ী হও)(২য় পাঠ) - হিমালয়৭৭৭
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- একটি অনবদ্য গাণিতিক প্রেমের কবিতা - নাফিস ইফতেখার
- প্রণয়ের আকালে - হৈমন্তী
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- ঈশ্বর আমাকে নাস্তিক বানিয়ে দাও। ইহার বিনিময় মূল্য ১০০ টাকা - এফ আই দীপু
- কত অজানারে
- কাঙাল মামা
- এলডোরাডো- এক সোনালি মিথ - রাকিব
- তুমি, তোমার সরাইখানা এবং হারানো মানুষ - মাসুদ খান
- কবির অর্ন্তদৃষ্টি, কবিতার যোজন গ্রহপথ - ফকির ইলিয়াস
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ঢাকা - ৪০০ বছরের পূরানো এক শহর - পর্ব ৩ - ক্যামেরাম্যান
- সাময়িক পোষ্ট: আপনার জন্মদিন কবে?? (সবাইকে অংশগ্রহন করার বিনীত অনুরোধ) - শফিউল আলম ইমন
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ ) - আবদুর রাজ্জাক শিপন
- শুভ জন্মদিন পথিক!!!!!!! - শাওন
- আমাদের মিঠু (কৌতুক) - শফিউল আলম চৌধূরী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- কবিরা ঘুমায় না - রণদীপম বসু
- নখ - রণদীপম বসু
- Nice Art... - রানা
- শূন্য যেখানে জ্ঞানশূন্য একক সেখানে কিছু, আর আল্লাহরে কে বানাইলো - সারওয়ারচৌধুরী
- কবিতা যেমন হতে পারে -১ - আজহার ফরহাদ
- তোমার স্বতঃস্ফূর্ততা অবরুদ্ধ হয়েছে বলেই... - সুনীল সমুদ্র
- ভালবাসি প্রিয় দেশটাকে অশেষ, ভালবাসি এই ব্লগটাকে অশেষ না হলেও অনেকদূর - পথচারী
- তুমি ভালো আছো? তুমি ভালো আছো, প্রিয় সামহয়্যার ইন? - সুনীল সমুদ্র
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- লিংক দিলাম সব রাজাকারদের তালিকা ! - আহমাদ মুজতবা
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- শুভ জন্মদিন পথিক!!!!!!! ভাই - শাওন
- অসাধারণ মুগ্ধতায় দেখে এলাম বগা লেক ( ৯ম পর্ব) - পথচারী
৩০০তম পোষ্টে সকল কে শুভেচ্ছা জানাই নোনা জলের ছোঁয়ায় ঃ অনেক কিছুই বলার ছিল, বলা হলোনা
০৭ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:১৮
শুরু হয়েছিল ভূবনে পদার্পনের মাস মে তে, তারপর
ছয়টি মাস একে একে শেষ
লাাকি সংখ্যা(নাকি উল্টো!) সাত হয়ে সপ্তম মাস নভেম্বর
তিনশ পোষ্ট, আহা! বেশ বেশ।
.............হু পৃথিবীতে এসছিলাম মে মাসে আর সামহয়্যার ইন ব্লগেও এসেছিলাম সেই মে মাসেই এ বছর। দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল। কত গুণি মানুষের মনের ভাব ছুয়ে গেল হৃদয় তন্ত্রী। বাড়ন্ত জ্ঞান বেড়ে গেল কখনও কারও জ্ঞান গর্ভ তথ্যে আর অভিজ্ঞতায়। অনেক কবির কাব্য রস আর ঐশ্বরিক বাক্য জাগাল কবিতার প্রতি আজন্ম ভালবাসায় নতুন নতুন আলো। একটা ব্লগ মন প্রাণ কত সমৃদ্ধতায় ভরালো।
ব্লগের সেই সব ব্লগারদের সকল কে মনপ্রাণে সাধুবাদ জানাচ্ছি আমার এ তিনশ তম পোষ্টের লেখার ছত্রে যাদের লেখার অন্তত একটি শব্দও আমার কণ্ঠ নালী বেয়ে পথচারী হয়েছে মনের পথে।
...হচ্ছেনা। এভাবে । হবে ...সময় আরেকটু পরে। ভাবছিলাম অনেককিছু লিখে ফেলব তিনশতম পোষ্টে ...ভাবনাই খালি সার। অত ভেবে কি জীবন চলে ...তাহলে বসেই থাকতে হবে এক চাতালে অর্থব । না লিখিই যা মনে আসে। এ আর এমন কি। তিনশ যা তিনশ একও তাই...একটি পোষ্ট বেশী ...এই তো।
এ বিষাদ মন আজ, ঠিক বিষাদ নয়, একটু অন্য ভিন্ন হাওয়ার প্রবাহ মনে...একটু ব্লগে সে হাওয়ার সুর ঢেলে দেই...
সরকারী ছুটি ছিল আজ। তো ...আজই অফিসে ভীষন কাজে ব্যস্ত থাকতে হলো কম করে হলেও ৯ ঘন্টা। উহ! তারপরও সমস্যা সমাধান হয়নি। এত বড় বড় দ্বায়িত্ব একা আমার কাঁধে ফেলে দিয়ে গেছে ...শুকনো দেহে এত ভার। যাক তড়িৎকর্মা হবার সুবর্ণ সুযোগ! লাঞ্চের সময় ফোন , ্তুমামুন কি কর।্থ ু স্যার খাচ্ছি। চ্...্তু খেয়েই ফোন দিও্থ। চলছিলই এরকম।
ওদিকে বহু সাধনার ফসল আমার বই এর পান্ডুলিপি ল্যাপটপে বারবার ডাকছে। সময় কম। ঢাকায় গিয়েই পাবলিশারকে দিতে হবে। প্রতিবার লেখা পড়ি আর একটা দুটো শব্দ বলে আমাকে সরাও। সকালে ঘুম তেকে উঠেই বসেছিলাম। তবু আজ সন্তুষ্ট ...অধিকাংশই সাজানো গোছানো শেষ ; বেশ খুশি ভাব।
ছোট বেলা টিভিতে দেখতাম ম্যারাডোনা, প্রেসিডেন্ট রিগ্যান, অমিতাব বচ্চন, র
প্রকাশ করা হয়েছে: অন্যান্য, পথ থেকে বিভাগে ।
অতিথি বলেছেন:
300তম পোস্ট এর শুভেচ্ছা....
অতিথি বলেছেন:
এত তাড়াতাড়ি 300 হয়া গেলো!!!!কয়দিন আগেই না 200 পূর্তি পালন করলেন? কবিদের এটাই সুবিধা
অনেক অনেক অভিনন্দন।
পথিক!!!!!!! বলেছেন:
ধণ্যবাদ সাবি্বর।
পথিক!!!!!!! বলেছেন:
ধন্যবাদ চোর, তাইতো দেখতেছি হয়েই গেলো।
অতিথি বলেছেন:
আগের মন্তব্য ছিল পোস্ট না পরে......পোস্ট টা ছুয়ে গেল.
পথিক!!!!!!! বলেছেন:
কি ছুঁয়ে গেল সাবি্বর....মন না প্রাণ .নাকি পায়ের পাতা
অতিথি বলেছেন:
অভিনন্দন!ঠিক, শেষের প্রশ্নটা আমারও ইদানিং খুব করে মনে হচেছ। হতাশা আসছে, তাই ব্লগিং এক রকম বন্ধ।
হযবরল বলেছেন:
অভিনন্দন , অভিবাদন, অভিজ্ঞাপন । ত্রিশতকের শুভেচ্ছা ।
আকাশ-পাখি বলেছেন:
আপনেরে বাংলার 100+300শত নদী-নালার শুভেচ্ছা।
আকাশ-পাখি বলেছেন:
...1000+ 300..অইবো..
অতিথি বলেছেন:
পথিক - আপনার নতুন কবিতার বইয়ের অপেক্ষায়। ভাল থাইকেন। অনেক অনেক শুভেচ্ছা।
পথিক!!!!!!! বলেছেন:
আস্ত...হতাশা গুলোই ব্লগে ছেড়ে ফেলেন .......
হযবরল,
ধন্যবাদ, সায়োন ারা, ................
আকাশ পাখি,
ডুবে যাবতো এত এতনদীর জলে...
তখন আকাশে থাকব দেখো ঠিকই ঝুলে
কৌশিক,
ভাল আছি কিনা ঠিক বুঝতেছিনা।
বই অবশ্যই পাবেন ...স্বপ্ন নিয়েই আছি....
ওয়েলকাম
অতিথি বলেছেন:
িন শত লাল গোলাপের শুভেচ্ছা..
শাওন বলেছেন:
100টা শ্রদ্ধা , 100টা ভালোবাসা আর 99টা হলুদ গোলাপ আরেকটা হিমুদের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হলো ।
পথিক!!!!!!! বলেছেন:
এত এত শুভেচ্ছায় ঢেকে যাচ্ছি আমি.............কক্সবাজারে আজ সারাদনি ঝিরিঝিরি বৃষ্টি ...........আমি শুভেচ্ছার কফিনে মুখ লুকিয়ে ভাবতে থাকি আপনাদের তোমাদের সবার ভালবাসা
পথিক!!!!!!! বলেছেন:
জলিল ভাই , প্রথমে নি দেখে ভাবলাম .নি মানে বোধহয় অনেক অনেক বেশী কোন সংখাকে বুঝাতে ব্যবহার করেছেন। যাক তিনশ ও অনেক.........কই যে রাখি এত ফুল!
ধানসিঁড়ি বলেছেন:
সহস্রতম পোস্টে সহস্রাধিক শুভেচ্ছা জানাতে অপেক্ষায় রইলাম।
অতিথি বলেছেন:
অভিনন্দন।
সিমরান শিকদার বলেছেন:
শতক হাঁকিয়ে কতক কথা বাদ দেয়া প্রয়োজন। তা না হলে কাউয়া+লীরা বিনা বাধায় সহস্র হাঁকাবে। তাতে এত সুন্দর ব্লগ কমিউনিটি শুধু ইতিহাস হয়ে থাকবে।যাই হোক পথিকের জন্য শুভ কামনা।
পথিক!!!!!!! বলেছেন:
1000তম .ওরে বাবা/কাউয়া , নয়া ওদের কে বললে দেখবেন এতদিনে করে ফেলেছে ......সাদিক ধন্যবাদ তোরে
পথিক!!!!!!! বলেছেন:
হাসিন একটু খেয়াল করে ...ঐ ড্রাফট পোষ্ট ওপশনটা বাদ দিলে অথবা ওটা কাউন্ট করা বন্ধ করলে কাউয়া র ঐ কর্ম বন্ধ হতে পারে। কেন যে করছেনা।
ধন্যবাদ সিমরান
অতিথি বলেছেন:
পথিক (সপ্তাশ্চর্য), আপনাকের তে-শতকীয় পোস্টের দিনে জানাই অজস্র শুভেচ্ছা। পোস্টের ছবিটা থেকে মনে হলো, আজকের দিনে আপনার জন্য [লিংক=যঃঃঢ়://ফযঁংযড়ৎমড়ফযঁষর.মড়ড়মষবঢ়ধমবং.পড়স/উধষর.ঢ়ঢ়ং] এই উফারটা [/লিংক] সংরক্ষন করা যায়।
পথিক!!!!!!! বলেছেন:
ধণ্যবাদ ধূসর। আমি আপনার পাঠানো ফাইলটা ওপেন করত েপারলাম না।
নিশ্চয় সুন্দর কিছু ছিল। মিস করলাম ।
অতিথি বলেছেন:
পথিক ভাই... ঢাকার বাইরে আছি। একটা ভুয়া সাইবার ক্যাফে থেকে ঢুকেছি। এক্সপি নেই.. ইউনিতে লিখা পোষ্টও তাই পড়া যাচ্ছে না.... এ্যাসকিতে লেখা পোষ্ট ইউনিতে পড়ার ব্যাবস্থা আছে কিন্তু ইউনিতে লিখা পোষ্ট অ্যাসকিতে পড়ার ব্যাবস্থা নেই... এটা ঠিক না হাসিন ভাই
যাইহোক.. না পড়েই শুভেচ্ছা দিলাম....
ত্রিশতকের শুভেচ্ছা পথিক ভাই
পথিক!!!!!!! বলেছেন:
ধন্যবাদ ত্রিভুজ ...খুশিহলাম। নিচে আসকিতে পোষ্ট টা পুরো পেষ্ট করে দিলাম। দেখেনতো পড়তে পারেন কিনা।
.............................
.............................
শুরু হয়েছিল ভূবনে পদার্পনের মাস মে তে, তারপর
ছয়টি মাস একে একে শেষ
লাাকি সংখ্যা(নাকি উল্টো!) সাত হয়ে সপ্তম মাস নভেম্বর
তিনশ পোষ্ট, আহা! বেশ বেশ।
.............হু পৃথিবীতে এসছিলাম মে মাসে আর সামহয়্যার ইন ব্লগেও এসেছিলাম সেই মে মাসেই এ বছর। দেখতে দেখতে কতগুলো মাস কেটে গেল। কত গুণি মানুষের মনের ভাব ছুয়ে গেল হৃদয় তন্ত্রী। বাড়ন্ত জ্ঞান বেড়ে গেল কখনও কারও জ্ঞান গর্ভ তথ্যে আর অভিজ্ঞতায়। অনেক কবির কাব্য রস আর ঐশ্বরিক বাক্য জাগাল কবিতার প্রতি আজন্ম ভালবাসায় নতুন নতুন আলো। একটা ব্লগ মন প্রাণ কত সমৃদ্ধতায় ভরালো।
ব্লগের সেই সব ব্লগারদের সকল কে মনপ্রাণে সাধুবাদ জানাচ্ছি আমার এ তিনশ তম পোষ্টের লেখার ছত্রে যাদের লেখার অন্তত একটি শব্দও আমার কণ্ঠ নালী বেয়ে পথচারী হয়েছে মনের পথে।
...হচ্ছেনা। এভাবে । হবে ...সময় আরেকটু পরে। ভাবছিলাম অনেককিছু লিখে ফেলব তিনশতম পোষ্টে ...ভাবনাই খালি সার। অত ভেবে কি জীবন চলে ...তাহলে বসেই থাকতে হবে এক চাতালে অর্থব । না লিখিই যা মনে আসে। এ আর এমন কি। তিনশ যা তিনশ একও তাই...একটি পোষ্ট বেশী ...এই তো।
এ বিষাদ মন আজ, ঠিক বিষাদ নয়, একটু অন্য ভিন্ন হাওয়ার প্রবাহ মনে...একটু ব্লগে সে হাওয়ার সুর ঢেলে দেই...
সরকারী ছুটি ছিল আজ। তো ...আজই অফিসে ভীষন কাজে ব্যস্ত থাকতে হলো কম করে হলেও 9 ঘন্টা। উহ! তারপরও সমস্যা সমাধান হয়নি। এত বড় বড় দ্বায়িত্ব একা আমার কাঁধে ফেলে দিয়ে গেছে ...শুকনো দেহে এত ভার। যাক তড়িৎকর্মা হবার সুবর্ণ সুযোগ! লাঞ্চের সময় ফোন , 'মামুন কি কর।' " স্যার খাচ্ছি। "...' খেয়েই ফোন দিও'। চলছিলই এরকম।
ওদিকে বহু সাধনার ফসল আমার বই এর পান্ডুলিপি ল্যাপটপে বারবার ডাকছে। সময় কম। ঢাকায় গিয়েই পাবলিশারকে দিতে হবে। প্রতিবার লেখা পড়ি আর একটা দুটো শব্দ বলে আমাকে সরাও। সকালে ঘুম তেকে উঠেই বসেছিলাম। তবু আজ সন্তুষ্ট ...অধিকাংশই সাজানো গোছানো শেষ ; বেশ খুশি ভাব।
ছোট বেলা টিভিতে দেখতাম ম্যারাডোনা, প্রেসিডেন্ট রিগ্যান, অমিতাব বচ্চন, র্যাম্বো (সি.এস্টালন), মার্গারেট থ্যাচার, ইমরান খান, প্রিয় মাদার তেরেসা। কত কত বিখ্যাত বিখ্যাত লোকের মুখ। সচল ছবি। ভাবতাম এরা কোন দুনিয়র মানুষ। আসলে কি মানুষতো ...আমার মত, আমাদের মত। তৃতীয় বিশ্বেও দেশের মধ্যবর্তী পরিবেশে বসে বসে টিভির পর্দায় ওনাদের কত ভিন্ন মনে হতো। আজ অতোটা হয়না। অতোটা কেন, মোটেও হয়না। কেবল মানুষ ই মনে হয়। তবে সম্মানীয় অবশ্যই যথার্থতায়।
এই তো সেদিন আমার বাড়ীর কাছে যাত্রাবাড়ী এসছিল 1নং ধনী ব্যক্তিটি , বিলগেইটস। কত কাছে । যে পথের ধূলো আমি মাড়াই সেই পথে তার পদচারনা। এসছিল আমরেকিার প্রেসিডেন্ট আমাদের সোনার দেশে ( কিসের আশে!) , আসছে কত কত।
আজ মাঠে নেমে খেলল জিদান ও। মনে মনে বেশ আনন্দ লাগে । কোথায় যেন বাংলাদেশের আলাদা একটা বৈশিষ্ট্য আছে বিশ্ব মানচিত্রে। ঠিক ঠাওর করতে পারিনা জ্ঞানের অভাবে। তবে আছে। একদিন আমরা খুঁজে বের করবই। প্রতিজ্ঞা।
সোনার দেশে আমার বংলাদেশে । সোনার মানুষ আলোকিত মানুষ এই তো আশেপাশেই । কেবল ম্রিয়মান। জ্বলবেই। ভালবাসতে হবে তার জন্যে কেবল দেশের ভাল মন্দ যা যেভাবে আছে সেটা মেনেই প্রাথমিক। ভালবাসার উপর কোন ক্রিয়া নেই অধিক শক্তিশালী ভূবনে।
কেউ নেই একাকীত্বে ছাই ঢেলে দেয়ার। মাঝে মাঝে একাকীত্বকেও হত্যাকারী মনে হয়। খুনীর সাথে বসবাস। কথনও নিজেও হঠকারী, কখনও উদাস। এককীত্ব বানায় দেবদাস। উড়ু উড়ু মন ভাবুক হয়। একাকীত্ব মনে হয পরম পিয়াসী বন্ধূ। সর্বশ্রেষ্ঠ বন্ধুতো সেই হতে পারে যার আছে চরম সর্বনাশ শত্র" হবার এবং তাকে কবরও দেয়ার ক্ষমতা।
সত্যিই বোধহয় ভালবেসে ফেলেছি সামহয়্যার ইন ব্লগকে নাহলে ব্লগের কোন সুধীজন ফোন করলে মনে সেই আনন্দ নহর বহে কেন।
মানুষ যে সামাজিক বলে গেছেন কত কত সমাজবিদ। আসলেই তো মানুষ সংঘব্ধ হতে চায়। বারবার । ব্লগে তো সেই সংঘব্ধতা।
বাংগালীদের সমস্যা আমরা সংঘব্ধতা মনে প্রাণে চাই তবে পারিনা সংঘব্ধতাকে সেই শক্তিতে পরিণত করতে যে শক্তি দরকার জড়তা হতে মুক্তির জন্যে।
সংঘব্ধতাকে শক্তি পরিণত করি কেবল ঘৃণ কর্মে। তাইতো রাজপেথে হাজারো চোখের সামনে শতমানুষ মিলে পিটিয়ে মেরে ফেলে মানুষ নামে কাউকেই।
সংঘব্ধতাকে শক্তিতে আরও পরিণত করি ঐ ওরকম যে রকমে বলেই ফেলি হয়তো অভাবনায় প্রকাশ্যে মানুষ যদি আমার বিশ্বাসের দল করে তবে ঠিক অথবা সে ব্যপারে নিশ্চুপ , অন্য দল করলেই ছি ছি !
মুক্ত চেতনা দরকার । যার আছে তারও যার নেই তারও।
আপনাকে অনেক অনেক ধণ্যবাদ জ্ঞাপন করে বলছি রাখছি আপাতত। কত কিছু বলতে চেয়েছি আর কত ক্ষুদ্র কিছু বক্তব্য বলে ফেললাম।
দেখা হবে যতদিন আমি আছি , আছেন আপনিও।
]
অতিথি বলেছেন:
আবার চেষ্টা করিয়া দেখিতে পারেণ পথিক (সপ্তাশ্চর্য)। একই লিংকে আমি খুলিতে পারিতেছি, আপনার না খুলিতে পারার হেতু বোধগম্য হইতেছে না।
পথিক!!!!!!! বলেছেন:
না পারলাম না। অর্ধেক লোড হয়ে উইনডো ক্লোস হয়ে যায় ।
নাতাশা হুসাইন বলেছেন:
আপনাকে শুভেচ্ছা।
পথিক!!!!!!! বলেছেন:
ধন্যবাদ নাতাশা
রাগ ইমন বলেছেন:
৩০০ গোলাপের সমুদ্র গাহনে জানাবো আহবান , বুকে অত বাগান নেই। দুরাশার ক্ষনে কেউ আনমনে লিখে যায় একা একা। কখনো দারুন দ্রোহ , কখনো শুধুই কোমল জোছনা ! কখনো ফেলে আসা প্রহর , কখনো পিপাসার জল! রুপালী মাছের মতো হারিয়ে ফেলা খোয়াব নামা । বড়শির আকুল টান কোথায় যেন রয়ে গেছে একটু হলেও !কখনো অভিমানী শিশু , কখনো তপ্ত বোধের আগ্নেয়গিরি !
তবে , সব ছাপিয়ে পথহারা পথিক, পথেই পাবে বুঝি সব হারানোর ঠিকানা!
কবিতা যার রক্তে মেশে , সে আর যাই হোক, আততায়ী হতে পারে না, যদিও কবিতা তাকে খুন করে প্রতি রাতেই !
অভিনন্দন , পথিক !
আমি তোমার বাজে লেখা গুলোর অফ লাইন পাঠক, ভাল গুলো তোলা থাক, সত্যিকারের গুণী লোকের জন্য !
পথিক!!!!!!! বলেছেন:
একবার তো নয়ই ..পড়লাম বারবার কয়েকবার...চোখে পানি আসতেই পারত যদি ও পথটা পিছল হতো, ঝোপঝারে জল গড়ায না বলেই এলনা। কিন্তু আসতে পারত, ঝোপঝাড় গুলো জলের ছোয়ায় পেল প্রাণ...
এই না হলে দিদি। সত্যি ..ভায়াহীন আবেগ
মহা আপ্লুত রাগু দিদি আপনার অভিন্দনের সুললিত ময়ূখ ছড়ানো ভাষায়....
তিনশতম পোষ্টে পাওয়া আমার সর্বশ্রেষ্ঠ উপহার...
রাগু দিদি এখন আপনি আমাকে দশটা বকা দিলেও একটুও কষ্ট লাগবেনা।
...
অতিথি বলেছেন:
ভাগ্যিস আমার পড়তে আলসেমী লাগে না।না হলে আপনার কত লেখা মিস করতাম। শুভেচছা অসীম ......
পথিক!!!!!!! বলেছেন:
দেরী আবার কি। শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ হামিদুর।
অতিথি বলেছেন:
300তম পোষ্টের জন্য অনেক অনেক অভিনন্দন।
এ ব্লগ আপনার লেখায় আরো সমৃদ্ধ হবে, এ প্রত্যাশাই করছি।
পথিক!!!!!!! বলেছেন:
ধন্যবাদ অন্য আকাশ।
পথিক!!!!!!! বলেছেন:
কি মিষ্টি শুভ ...আখের না খেজুরের
অতিথি বলেছেন:
অভিনন্দন !
পথিক!!!!!!! বলেছেন:
Thank You



















