আমার প্রিয় পোস্ট

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা'

০১ লা মার্চ, ২০০৭ ভোর ৫:৩৫

শেয়ারঃ
0 0 0


পড়লাম বইটি । আজকেই । 'অতৃপ্ত আকাঙ্খা' নামের ছোট ছোট উনিশটি গল্প এবং জীবন কথায় বইটি লিখেছেন আমাদের প্রিয় এই ব্লগের অন্যতম কবি শেখ জলিল ।

সবুজ রঙা দৃষ্টিকাড়া প্রচ্ছদে বইটির ফুটে আছে মিষ্টি এক অবয়ব , এক নারীর। সে অবয়ব ই বলে দেয় গল্পগুলোতে নারীর অবারিত পদাচারণ ।

'আঁধার ঘনিয়ে আসে' - শিরোণামের প্রথম গল্পটিই শুরু হয়েছে একটি পরিপূর্ণ পরকীয়ার এক টুকরো কাহিনীর নান্দনিক বর্ননায় । সহজ সরল প্রাঞ্জল ভাষা শৈলী পাঠে বেশ তৃপ্তি আনে।
পরবর্তীতে বইটির অনেক গল্পেই মূল সুর এই পরকীয়া। লেখক বেশ চতুরতা এবং গভীরতার সাথে ছোট গল্পের ছোট পরিসরে পরকীয়ার বয়ান করেছেন প্রচলিত দৃষ্টি ভঙ্গির মধ্যে থেকেই বাস্তবতার নিরিখে।

মাঝে কয়েকটি গল্প এসেছে সম্ভবত লেখকের ডায়েরীর পাতা থেকে। শিরোণামও সে রকম। জীবনের না বলা কথা তিনি পাঠকের সাথে সুন্দর ভাবে শেয়ার করেছেন গল্পের ঢঙে। অথবা উল্টোও হতে পারে গল্পকে প্রকাশ ভঙ্গির দক্ষতায় বাস্তব জীবনের মতো করে তুলেছেন লেখক।

ছোট ছোট প্রেমের কথা এসেছে। মানুষের মনের নষ্ট কিছু সত্য ইচ্ছের কথা এসছে গল্পের পরতে পরতে ।

শেষের গল্পগুলোর বেশীর ভাগই আবার আশির দশকের পটভূমির কথা উচ্চকিত করে। পড়তে পড়তে নষ্টালজিয়াই ভুগি। আশিদশক যে আমার শৈশব। শৈশবের বোঝা না বোঝা স্মৃতি গুলো থরে থরে কেঁপে ওঠে। দৃশ্যপট মিলে যেতে যায় বারবার। প্রচ্ছদের নিচের দিকের মিছিলের ছবিটি ফুটে ওঠে গল্পে গল্পে লেখকের । আশির দশকের উত্তপ্ত ভার্সিটির পথগুলো দিয়ে যেনো হেঁটে চলি আমি পথিক। ...


 

প্রকাশ করা হয়েছে: অন্যান্য  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৭ সকাল ৭:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:৪৪
নজমুল আলবাব বলেছেন: আলোচনাটা ভাল লাগল। সিলেটে বইটি পাইনি।
২. ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:৫৮
শাওন বলেছেন: দারূন লাগলো বইয়ের বিবরন । :)) শুভেচ্ছা জলিল ভাইকে । :)
৪. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:২০
অতিথি বলেছেন: যদি লেখকের নাম শেখ জলিল হয়,তাহলে শিরোনামে তার নামটি ঠিক করে দিন@পথিক
৫. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:২৪
অতিথি বলেছেন: হেডিংয়েই দুইডা বানান ভুল। (খাইয়ালামু)
৬. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩০
পথিক!!!!!!! বলেছেন: ধন্যবাদ, তাড়াহুড়া করে অফিসে দৌড়দিছিলাম ...ঠিক করছি
৭. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩০
পথিক!!!!!!! বলেছেন: চোর আরেকটা কোনটা
৮. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩১
অতিথি বলেছেন: তৃণভোজ এর বন্ধুতো।
লেখকের নামটাই লেখতে পারে না,বইয়ের আলোচনা করে!!!
৯. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩২
অতিথি বলেছেন: আকাঙ্ক্ষা।
কাকু মনে হয় ক্ষ দিয়াই লিখেছেন।
১০. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩২
অতিথি বলেছেন: ওহ, বলতে ভুইলা গেছি, রিভিউ ভালো হইছে।
১১. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩৩
পথিক!!!!!!! বলেছেন: হু ঁ , যাক এইটা আর ঠিক করলাম না ..........ধইরা নিয়েন
১২. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩৫
আজামাত বাগাটভ বলেছেন: রিভিউ ভাল লাগল।
পথিক ভাই, আপনের বই দুইটা এখন কোথায় পাওয়া যাইতে পারে?
১৩. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩৮
অতিথি বলেছেন: 5 তারিখ তো চলে এলো পথিক (সপ্তাশ্চর্য) লেখা টেখা বাইর করেন জলদি।

রিভিউ ভালো লাগছে, আমার মামুর বইনা! ভালো হইয়া উপায় কি?
১৪. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৩৮
পথিক!!!!!!! বলেছেন: এক সপ্তাহ দেরী করলে নিউমার্কেটের 1নং গেটের বাইরে বামের দোকানে নিয়মিত পাবেন।
ভিতের এক দোকানে রুমানা রেখেছে , আমি ঠিকানা এই মুর্হতের্ বলতে পারছিনা।
আর বাংলাবাজার আজকাল প্রকাশনীতে পাবেন। ( 38/4 , বাংরাবাজার , তিনতলা , অন্যপ্রকাশের চারটে দোকান ডানে)
১৫. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৪০
পথিক!!!!!!! বলেছেন: ধূসর , একটা কথা আছে ..মামুর বইতে কষ্ট র কথা বেশী , ইমোশন বেশী , জীবনে তার দেখা বেদনা র কথা বেশী ...একটু বেশী ই ।

5 তারিখের মধ্যেই কি দিতে হবে? ওকে আজই রাতে লিখার চেষ্টা করব।
১৭. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৪৪
আজামাত বাগাটভ বলেছেন: ধন্যবাদ। বাংলাবাজার দূরে হয়ে যায়, নিউ মার্কেটে আসা পর্যন্ত ওয়েট করা লাগবে। আপনার কবিতা সবসময়ই ভাল লাগে। অবশ্য ছাপার অক্ষরে পড়ার মজাটাই আলাদা।
১৮. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৪৬
পথিক!!!!!!! বলেছেন: 15হইলে ঠিক আছে ।
আজামত, নিউমার্কেটে এভইল এবল করতে পারলে ..একটা স্টিকি লেখা দেবানে পো্রফাইলে
১৯. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৫৬
অতিথি বলেছেন: পথিক ভাই, বইয়ের নামের বানান জলিল কাকু যেমনে লিখেছেন, টেমনে না লিখলে মানহানির মামলা করুম। (খাইয়ালামু)
২০. ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৪:৪১
শুভ বলেছেন: পথিক,
মিস করলাম। প্ল্যান ছিল, শেষের দিকে মেলায় যাব, পছন্দের অনেক বইয়ের সঙ্গে জলিল ভাইয়ের বইটাও কিনব।
আফসোস, ব্যক্তিগত জটিলতার কারণে আর যাওয়া হল না- দেখি, ঢাকা গেলে জলিল ভাইয়ের বইটা যোগাড় করব।

ধন্যবাদ আপনাকে পোস্টটার জন্য।
২১. ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৫:১২
অতিথি বলেছেন: শেখ জলিল সম্পৃক্ত সব কিছুই ভালো লাগে, তাঁর বইয়ের আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, সিলেটে বইটি কোথায় পেতে পারি?
২২. ০১ লা মার্চ, ২০০৭ রাত ৮:৪৭
পথিক!!!!!!! বলেছেন: আলীপ্রাণ , জলিল ভাই ের জিজ্ঞাস করুন
২৫. ০১ লা মার্চ, ২০০৭ রাত ১০:৫৩
অতিথি বলেছেন: বইটা এখন কোথায় পাওয়া যাবে? এক কপি সংগ্রহ করবো ভাবছি...

এবং আপনার বইটার খবরও বলবেন পথিক ভাই।
২৬. ০২ রা মার্চ, ২০০৭ সকাল ৭:০২
অতিথি বলেছেন: সমালোচনার জন্য পথিক!!!!!!!-কে শুভেচ্ছা।
....আমার বই দু'টি আপাতত বাংলাবাজারের শিরীন পাবলিকেশনস-এ পাওয়া যাবে, পরে বিভিন্ন বইয়ের দোকানে।
২৭. ০২ রা মার্চ, ২০০৭ রাত ১১:৩৪
পথিক!!!!!!! বলেছেন: শুভেচ্ছা হাত পেতে নিলাম হে কবিববর

 

মোট সময় লেগেছে ১.০৩২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মামুন ম. আজিজ

একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে
আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ